নয়াদিল্লি : বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার। তাঁর মৃত্যুতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাতে গিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে মমতাকে আক্রমণ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সংসদ ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এত বড় দুর্ঘটনা। আমরা সকলে স্তম্ভিত। সংসদেও সকলের মুখে একটাই আলোচনা। সকলেই হেলিকপ্টারে চেপে […]
Category Archives: রাজ্য
মালদা : রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করল নির্বাচন কমিশনের পাঠানো শুনানির (হেয়ারিং) নোটিশ। সেই নোটিশ হাতে নিয়ে বৃহস্পতিবার নির্ধারিত দিনে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে দেখা গেল রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনকে। শুধু তিনিই নন, তাঁর পরিবারের একাধিক সদস্যকেও একইভাবে লাইনে দাঁড়িয়ে শুনানির প্রক্রিয়ায় অংশ নিতে হয়। জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি […]
নয়াদিল্লি : বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু নিয়ে করা মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, বিমান দুর্ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অজিত পওয়ারের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করেন, অন্য […]
কলকাতা : বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রাক্তন স্ত্রী অরুণা মার্ডি। বুধবার কলকাতায় এক যোগদান অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন তিনি। তাঁর যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।দলে যোগ দিয়ে অরুণা […]
হুগলি : হুগলির সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প নিয়ে কোনও বার্তা দেন কি না, তা নিয়ে জনমানসে আগ্রহ তৈরি হয়েছিল। বুধবার সিঙ্গুরের সরকারি কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী জানান, এখানে কৃষিও চলবে, শিল্পও চলবে। তিনি বলেন, এখানে অ্যামাজন, ফ্লিপকার্টের বড় বড় গুদাম হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। আট একর জমিতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। […]
মুর্শিদাবাদ : দুই শিশু ও তাদের মায়ের গলা কাটা দেহ এবং বাবার ঝুলন্ত দেহ উদ্ধার হলো মুর্শিদাবাদে। বুধবার দুপুরে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ একটি বাড়িতে ঘরের মধ্যে থেকে ওই চার জনের দেহ উদ্ধার করে। মৃতদের নাম মানিক ব্যাপারী, দোলা ব্যাপারী, তানহা ব্যাপারী ও মায়েসা ব্যাপারী|দেহগুলি কানাপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা […]
দুর্গাপুর : বঙ্গ সফরে এসে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভিরিঙ্গি কালী মন্দিরে পুজো দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মঙ্গলবার বিকেলেই তিনি এই জেলায় পদার্পণ করেন। বুধবার সকালে মন্দির দর্শনের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। এদিন সকালে ভিরিঙ্গি কালী মন্দিরে পৌঁছে মা কালীর মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানে তিনি কিছুক্ষণ সময় অতিবাহিত […]
কলকাতা : সাতসকালে মেট্রো বিভ্রাট। দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যাল সমস্যার কারণে আধঘণ্টার বেশি ভাঙাপথে মেট্রো চলে ব্লু লাইনে। বুধবার সকালে পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, সকালে এই সমস্যার জেরে বাতিল হয়ে যায় দুটি মেট্রো। যদিও কর্তৃপক্ষের তরফে এ সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি। সূত্রের খবর, বুধবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর […]
মেষ ২৮ জানুয়ারি মানসিক চাপ দূর করতে হাঁটতে যেতে পারেন। যদিও আপনার বিয়ের অনেকদিন হয়ে গেছে, তবুও একসঙ্গে সময় কাটানো জরুরি। অফিসের কাজ বাড়িতে নিয়ে আসবেন না। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বৃষ ২৮ জানুয়ারি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অগ্রাধিকার দিতে সময় বের করুন। স্ট্রেস থেকে দূরে থাকুন। আর্থিক বিষয়ে সাফল্য দেখতে পারেন। ডায়েট […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে স্পষ্ট জানাল জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি)। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত রাজ্যে নিপা ভাইরাসের মাত্র দু’টি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এনসিডিসি-র মতে, সংক্রমণ শনাক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার […]









