Category Archives: দেশ

দুর্ঘটনাস্থলে পৌঁছে রেলমন্ত্রীর কাছে মৃতের সংখ্যা জানতে চাইলেন মমতা

বালেশ্বরে পৌঁছে বর্তমান রেলমন্ত্রীর পাশে দাঁড়িয়ে দুর্ঘটনার কবলে পড়া করমণ্ডলে থাকা যাত্রীদের মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। সাফ বলেন, ‘আমি তো শুনেছি মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে। এখনও তিনটি কামরায় তল্লাশি বাকি।‘ মমতার কথা শুনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব থামাতে গেলে, মমতা বলে উঠলেন, ‘কিছু একটা তো হয়েছে। ভাল করে তদন্ত করতে হবে।’ এদিকে, […]

বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বালেশ্বরে দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনায় এখনও অবধি কমপক্ষে ২৩৮ জন মারা গিয়েছেন বলে সূত্রে খবর। আহত ৯০০-রও বেশি। এরপরই শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা-ও রওনা দিয়েছেন বালেশ্বরের উদ্দেশে। এদিকে সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব। শুক্রবার রাতে […]

বালেশ্বরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৩৮, আহত ৯০০-র বেশি, এখনও চলছে উদ্ধারকাজ ঘটনাস্থল পরিদর্শনে যাবেন মমতা

ওডিশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত এবং আহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৮। আহত ৯০০ জনেরও বেশি। সকালেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব-সহ রেলের পদস্থ অফিসারেরা। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হেলিকপ্টারে ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। প্রত্যক্ষদর্শীদেরও আশঙ্কা, উদ্ধারকাজ যত […]

অনুব্রত-সুকন্যার সঙ্গে তিহারে গিয়ে দেখা করে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ দোলা-অসিতের

শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে তিহারে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করলেন তৃণমূলের দুই সাংসদ। দলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল শুক্রবার তিহার জেলে অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যার সঙ্গে দেখা করেন। দেখা করে বেরিয়ে এসে দোলা জানান, শারীরিক ভাবে ঠিক আছেন অনুব্রত এবং সুকন্যা। এর পাশাপাশি, তিনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার […]

জামিন নামঞ্জুর অনুব্রত কন্যা সুকন্যার, জুন মাস পর্যন্ত কাটাতে হবে তিহাড়েই

‘মেয়েটার যেন জামিন হয়ে যায়’, উপরওয়ালার কাছে এমনটাই প্রার্থনা করতে শোনা গিয়েছিল বীরভূমরে দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। তবে সে কথা শুনলেন না উপরওয়ালা।বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফের খারিজ হল সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন। একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে যায় অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে […]

উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস! আটকে ৩০০ পর্যটক

উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধসে রাস্তা ভেসে গেল। এর ফলে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন প্রায় ৩০০ পর্যটক। পিথোরাগড় জেলার ঘটনা। জানা গিয়েছে, দারচুলা ও গুঞ্জির মাঝে আটকে পড়েছেন এই পর্যটকেরা। কোনও কোনও জায়গায় আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশ কিছু নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। যমুনোত্রী এবং গঙ্গোত্রী যাওয়ার পথে এই ধস নামায় পর্যটকদের থাকার জন্য অস্থায়ী […]

মোদির সভাপতিত্বে এসসিও-বৈঠকে যোগ দেবে চিন ও পাকিস্তান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এসসিও-র ২২তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে চলেছে চিন ও পাকিস্তান। আগামী ৪ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সদস্য দেশগুলির পাশাপাশি ইরান, বেলারুশ এবং মঙ্গোলিয়াকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে মোদির সভাপতিত্বে আয়োজিত এই ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে। ঐতিহ্য […]

মণিপুরে হিংসায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য, এক জনকে চাকরি

মণিপুরে হিংসার ঘটনার প্রেক্ষিতে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। মৃতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পরিবারের ১ জনের জন্য চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বৈঠকের পরেই আর্থিক সহায়তার সিদ্ধান্ত ঘোষণা হয়। সোমবার রাতে ৪ দিনের সফরে […]

হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের পাশাপাশি আমরণ অনশনের হুমকি সাক্ষীদের

ক্রমশ জটিল পরিস্থিতি তৈরি করছে ভারতীয় কুস্তিগীরদের আন্দোলন। ইতিমধ্যেই দেশের সেরা খেলোয়াড়দের আটক করা হয়েছে এবং দিল্লির যন্তর-মন্তরের সামনে থেকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এবার কুস্তিগীররা দাবি করেন যে তাঁরা নিজেদের যাবতীয় পদক মঙ্গলবার হরিদ্বারের গঙ্গায় বিসর্জন দেবেন। আর তারপর ইন্ডিয়া গেটের সামনে বসবেন আমরণ অনশনে। প্রসঙ্গত, ২৮ মে একদিকে সাধুসন্তদের নিয়ে রাজদণ্ড […]

ওভারহেড তারে কাজ করতে গিয়ে ৬ জনের মৃত্যু, বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হাওড়া-দিল্লি রুটের ট্রেন

ফের বড়সড় দুর্ঘটনা রেলে। ওভারহেড তারে কাজ করতে গিয়ে তড়িদাহিত হয়ে মৃত্যু হল ছয়জনের। সোমবার ঘটনাটি ঘটে পূর্ব মধ্য রেলওয়ের ধানবাদ ডিভিশনের নিচিতপুর রেলওয়ে ক্রসিংয়ে। সূত্রে খবর, হাওড়া-নয়াদিল্লি রেলরুটে ধানবাদ এবং গোমো স্টেশনের মাঝামাঝি এই নিচিতপুর গেট। সেখানেই ২৫ হাজার ভোল্টের বিদ্যুতের তারে এদিন সকাল থেকে কাজ চলছিল। সূত্রের খবর, হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে […]