বিধ্বংসী অগ্নিকাণ্ড ছত্তিশগড়ের কোরবা জেলায়। সোমবার ট্রান্সপোর্ট নগর এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, প্রাণ বাঁচাতে কমপ্লেক্সের দোতলা থেকে ঝাঁপ দেন কয়েক জন। তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েক জন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, আগুনে ক্ষতি হয়েছে কমপ্লেক্সের বেশ কয়েকটি দোকানের। তবে কী কারণে আগুন […]
Category Archives: দেশ
ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হবেন রবি সিনহা। তিনি সমন্তকুমার গোয়েলের স্থলাভিষিক্ত হচ্ছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার ১৯৮৮-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে। ১৯৮৪-র ব্যাচের আইপিএস অফিসার সমন্ত আগামী ৩০ জুন ‘র’-এর প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন। গোয়েন্দা মহলে […]
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ইস্যুতে মামলা এবার পৌঁছল সুপ্রিম কোর্টে। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের যে নির্দেশ দেওযা হয়েছে কলকাতা হাইকোর্টে থেকে তা নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য নির্বাচন কমিশন। এদিকে আদালত সূত্রে খবর, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণে রাজ্যের কোর্টে বল ঠেলে রাজ্য নির্বাচন কমিশন। বিচারপতিদের দৃষ্টি আকর্ষণে কমিশন জানাল, কেন্দ্রের […]
বিগত কয়েক বছরে জলবায়ুর পরিবর্তন উদ্বেগ বাড়িয়েছে আবহাওয়া বিশেষজ্ঞদের। সাম্প্রতিক একটি রিপোর্টে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। আগামী ৫ বছরে নাকি পৃথিবী কার্যত উনুনে পরিণত হবে! চলতি বছরে ক্রমাগত তাপপ্রবাহ অনেকটা তেমনটাই আভাস দিতে শুরু করেছে। এরইমধ্যে তাপপ্রবাহের জেরে দেশের নানা প্রান্ত থেকে মৃত্যুর খবর যেভাবে আসতে শুরু করেছে তা কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু […]
ফের ধসের জেরে উত্তর সিকিমে আটকে পড়ল পর্যটকরা। ২ হাজারেরও বেশি পর্যটক আটকে পড়েছেন লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের বিভিন্ন জায়গায়। গত দুদিন ধরেই উত্তর সিকিমে ভারী বর্ষণের কারণে ফুঁসছে বিভিন্ন নদী। প্রবল বেগে নেমে আসা নদীর জলের তোড়ে ভেসে যাচ্ছে একের পর এক রাস্তা। প্রশাসন জানিয়েছে, উত্তর সিকিমের মনগন থেকে চুংথাং পর্যন্ত রাস্তায় যান চলাচল […]
দেড় মাস পরেও শান্তি ফেরার ইঙ্গিত নেই মণিপুরে। শুক্রবার রাত থেকে ফের নতুন করে অশান্ত মণিপুর। দফায় দফায় সংঘর্ষ, আগুন লাগানো ও গুলি চালানোর খবর মিলেছে। পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মণিপুরের কাওয়াকতা ও কাঙ্গভাইয়ে গুলি চলে। আজ ভোর পর্যন্ত দফায় দফায় গুলি চলার খবর মেলে। একাধিক জায়গায় ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ারও খবর […]
আমদাবাদ: বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাতের উপকূলীয় অঞ্চলে অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে আঘাত হেনেছিল ‘বিপর্যয়’। রাত থেকে ক্রমশ শক্তি খুইয়েছে ঘূর্ণিঝড়। তবে শুক্রবার সন্ধের মধ্যে ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ঘূর্ণিঝড়টি এখন সমুদ্র থেকে স্থলভাগে চলে এসেছে। এর প্রভাবে গুজরাতে ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার রাজস্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই অতি […]
দিল্লির মুখার্জি নগরে একটি কোচিং সেন্টারে হঠাৎই আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সময় ওই কোচিং সেন্টারে অনেক পড়ুয়া ছিলেন। আতঙ্কে পড়ুয়ারা জানলা, কার্নিশ বেয়ে নামতে শুরু করেন। এর ফলে চার জন পড়ুয়া আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। পুলিশ এবং […]
দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণ নিয়ে টুইট করলেন অসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টুইটে আগুন লাগার কারণ নিয়ে কিছু না জানালেও বিমানবন্দরে এমন আগুন যে অনভিপ্রেত,তা তিনি বলেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইটারে লেখন, ‘দুর্ভাগ্যবশত ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এয়ারপোর্ট ডিরেক্টরদের সঙ্গে আমার কথা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যাত্রী ও বিমানবন্দরের কর্মীরা সুরক্ষিত আছেন। কেউ […]
ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাত-সহ দেশের পশ্চিম উপকূলে ইতিমধ্যে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। শুরু হয়েছে ভারী বৃষ্টি। উপকূল এলাকাগুলিতে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু এলাকায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। গুজরাত এবং পাকিস্তানের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ১৫০ কিমি বেগে বইবে ঝড়। ওই সময় ঘূর্ণিঝড় বিপর্যয় স্থলভাগে প্রবেশ করবে এবং উত্তর […]










