উত্তরপ্রদেশে পুরভোট নির্বাচনে একেবারে ল্যান্ড-ল্যান্ড-স্লাইড ভিক্ট্রি বিজেপির। আর এর পিছনে যোগী আদিত্যনাথের ভূমিকাই প্রধান। এই জয়ের কৃতিত্বের কাণ্ডারী যে যোগী আদিত্যনাথ তা জানাতে দেরি করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। উত্তরপ্রদেশে পুরসভা নির্বাচনে পুর কর্পোরেশনের ১৭ টির মধ্যে ১০ টিতে জয়ী হয়েছে বিজেপি। এই জয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উন্নয়নে জনগণের সমর্থন প্রতিফলিত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী […]
Category Archives: দেশ
সিবিআই-এর নতুন ডিরেক্টর হলেন কর্নাটক ডিজিপির দায়িত্বে থাকা প্রবীণ সুদ। রবিবার, ১৯৮৬-র ব্যাচের কর্নাটক ক্যাডারের আইপিএস অফিসার প্রবীণ সুদকে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই-এর নয়া ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হল। সূত্রে খবর, শনিবার রাতেই সিবিআই-এর নয়া ডিরেক্টর বাছাইয়ের জন্য বৈঠকে বসেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরীর […]
দিন দুয়েক আগেই জানিয়েছিলেন কোনও বিরোধী জোটে নেই তিনি। সেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক কর্নাটকে বিজেপির হারের পরে নাম না করে তীব্র ভাষায় কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপিকে। ঝাড়সুগুড়ায় উপনির্বাচনে দলের প্রার্থীর জয়ের পরে বলেন, সিঙ্গল কিংবা ডাবল ইঞ্জিন সরকার কোনও ব্যাপার নয়। সুশাসনই শুধুমাত্র একটি দলকে জয়ী করতে সাহায্য করে। এখানে বলে রাখা শ্রেয়, […]
কর্নাটক নির্বাচনে খুঁজেই পাওয়া গেল না আপকে। কংগ্রেস বিজেপির দ্বিগুণের বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর বিজেপি রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে জেডিএস। তবে পঞ্জাবে সরকারে এসে সাড়া সাগানো আপ উধাও কর্নাটকে। নির্বাচন কমিশনের সূত্র অনুসারে, আপ কর্নাটকের ২২৪ টি আসনের মধ্যে ২০৯ টি আনে প্রার্থী দিয়েছিল। কিন্তু ফলাফলে চূড়ান্ত ব্যর্থ তারা। জাতীয় […]
নন্দীগ্রামের স্মৃতি উস্কে দিল কর্নাটকের জয়নগর। রাতভর চলল গণনা। এরপর অবশেষে ফল প্রকাশ। শনিবার দুপুর থেকে কংগ্রেস প্রার্থী জিতেছেন বলে খবর রটলেও রবিবার শেষ অবধি নির্বাচন কমিশনের তরফে জানানো হয যে বেঙ্গালুরুর জয়নগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সিকে রামামূর্তি। ভোটের ব্যবধান মাত্র ১৬। প্রসঙ্গত, ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে ঠিক এই […]
বর্তমানে সিবিআইয়ের ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল। আগামী ২৫ মে বর্তমান সিবিআই ডিরেক্টরের মেয়াদ শেষ হচ্ছে। ফলে সিবিআই-র নতুন প্রধান কে হবেন তা নিয়ে চলছে এক বাছাই প্রক্রিয়া। সূত্রের খবর, সিবিআইয়ের প্রধান হিসাবে তিনজন আইপিএস অফিসারের নাম বাছাই করা হয়েছে।এই তিনজনের তালিকায় রয়েছেন প্রবীণ সুদ, সুধীর সাক্সেনা ও তাজ হাসান। প্রবীণ সুদ কর্নাটকের ডিজিপি, অন্যদিকে সুধীর […]
সেই ১৩ মে। ঠিক বারো বছর আগে ৩৪ বছরের বাম শাসনকে পরাস্ত করে বাংলার ক্ষমতা দখল করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক যুগ পর ঘুরে এল সেই দিনটা। তবে এবার বদলেছে স্থান, পাত্র। বাংলা নয়, ইতিহাস গড়ল কর্নাটক। বিজেপিকে পর্যুদস্ত করে কুর্সিতে বসতে চলেছে কংগ্রেস। সরকারিভাবে ফল ঘোষণা না হলেও গণনার ট্রেন্ডে স্পষ্ট, বিদায়ী মুখ্যমন্ত্রী […]
‘কর্নাটকে ঘৃণার বাজার বন্ধ হয়েছে, ভালবাসার দোকান খুলল। মানুষ দেখিয়ে দিল ভালোবাসার জয় অবশ্যম্ভাবী।’ কর্নাটকে জয়ের খবরের মাঝেই দিল্লিতে কংগ্রেস কর্মীদের এমনই বার্তা রাহুল গান্ধির। একসঙ্গে শনিবার তিনি এই জয়কে ‘শক্তির কাছে ক্ষমতার হার’ বলে উল্লেখ করেন। বলেন, ‘একদিকে ক্রোনি ক্যাপিটালিজমের ক্ষমতা রয়েছে এবং অন্যদিকে রয়েছে দরিদ্র মানুষের শক্তি। শক্তির কাছে হেরে গিয়েছে ক্ষমতা।‘ নয়া […]
কর্নাটক বিধানসভা হাতছাড়া হতে চলেছে বিজেপির তা মোটামুটি স্থির হয়ে যায় ভোট গণনার ঘণ্টা দুয়েকের মধ্যেই। এটাই স্পষ্ট হতে থাকে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতার পথে কংগ্রেস। এমন ট্রেন্ড সামনে আসতেই শুরু রাহুল ভজনার। পাশাপাশি একের পর এক কেন্দ্রে দলীয় প্রার্থীদের ভোট বাড়তে থাকায় পার্টি অফিসগুলিতে শুরু হয় যায় উৎসব। এর মধ্যেই রাহুল গান্ধির একটি ভিডিয়ো মাইক্রো […]
কর্নাটক বিধানসভার ম্যাজিক ফিগার ১১৩। বেলা ১টা নাগাদ যা ট্রেন্ড তাতে ইতিমধ্যেই প্রায় ১২৪টি আসনে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা। সেখানে বিজেপির ঝুলিতে ৭০টি আসন। জনতা দল সেক্যুলারের দখলে ২৪টি আসন। অন্যান্যরাও দখল করেছেন ৭টি আসন। নির্বাচনের পর এক্সিট পোলে ইঙ্গিত মিলেছিল কর্নাটকে হতে পারে ত্রিশঙ্কু। সরকার গঠনে কিং-মেকারের ভূমিকায় উঠে আসতে পারে জেডিএস। প্রসঙ্গত, কর্নাটকের […]










