Category Archives: দেশ

শেফালি জরিওয়ালার বাড়িতে ফরেনসিক দল, তদন্তে মুম্বই পুলিশও

মুম্বই : মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর ঘটনায় বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া। ৪২ বছর বয়সী শেফালিকে শুক্রবার রাতে বুকে ব্যথা অনুভব করার পর মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শেফালির হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে। যদিও এখনও তা সরকারিভাবে নিশ্চিত করা যায়নি। তাঁর […]

বাংলার লজ্জা মমতা”, একগুচ্ছ ছবি-সহ কটাক্ষ বিজেপি-র

কলকাতা : “দক্ষিণ কলকাতার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাথী সার্থক বন্দ্যোপাধ্যায় একাধিকবার ল-কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেছেন। তাঁকে মনোজিতের সঙ্গে তৃণমূলের পতাকা হাতে, ইফতার ও অন্যান্য কলেজ অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। কে তাঁকে অনুমতি দিলো?” শনিবার এক্সবার্তায় সাতটি ছবি-সহ এই মন্তব্য করেছে রাজ্য বিজেপি। তাতে লেখা হয়েছে, “২৫ জুনের ধর্ষণের ঘটনা […]

বিখ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যু

‘কাঁটা লাগা গার্ল’ নামে পরিচিত বিখ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালা হঠাৎ করেই এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন। তাঁর মৃত্যুর খবরে ভক্ত এবং চলচ্চিত্র জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শেফালির বয়স ছিল মাত্র ৪২ বছর। সাংবাদিক বিকি লালওয়ানি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শেফালির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রিপোর্ট অনুযায়ী, শেফালিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে […]

যখন একটি পরিবারকে দেশের চেয়ে বড় মনে করা হয়, তখনই জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়: জয়শঙ্কর

নয়াদিল্লি : দেশে জরুরি অবস্থার জন্য নাম না করে গান্ধী পরিবারকে নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর বক্তব্য থেকে তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। শুক্রবার দিল্লিতে বিদেশমন্ত্রী জরুরি অবস্থার ৫০ বছর সম্পর্কে বলেন, এ সব ঘটেছে একটি পরিবারের কারণে। একটি পরিবারের স্বার্থকে দেশের স্বার্থের আগে স্থান দেওয়া হয়েছিল। যখন একটি পরিবারকে দেশের চেয়ে বড় মনে করা […]

দু’চাকার গাড়িতে টোল চালুর পরিকল্পনা নেই: এনএইচএআই

নয়াদিল্লি : বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছিল, কেন্দ্রীয় সরকার দু’চাকার গাড়ির উপরে ফি চাপানোর পরিকল্পনা করেছে। সেগুলি রাস্তায় ব্যবহারের জন্য ওই টাকা দিতে হবে ওই গাড়ির ব্যবহারকারী বা চালককে। এই খবরের প্রেক্ষিতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের অধীন জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) এক্স-এ দাবি করেছে, এই ধরনের কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। এটা ভুয়ো খবর। দু’চাকার […]

অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি : বৃহস্পতিবার স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের স্বাস্থ্যের খোঁজ নিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্যার গঙ্গা রাম হাসপাতালের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে রাষ্ট্রপতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করে শিবু সোরেনের স্বাস্থ্যের খোঁজখবর নেন। উল্লেখ্য, ৮১ বছর বয়সী ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন গত পাঁচ দিন ধরে স্যার […]

উধমপুরে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই

উধমপুর : বৃহস্পতিবার সকালে উধমপুরের বসন্তগড় এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ হয়। উভয়পক্ষর মধ্যে প্রচণ্ড গুলিবর্ষণ চলে। একজন শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন যে, সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান চালায় বাহিনী। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। শেষ পাওয়া খবর, এখনও উভয়পক্ষর মধ্যে প্রচণ্ড গুলিবর্ষণ […]

ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিহত দুই মহিলা মাওবাদী

রায়পুর : ছত্তিশগড়ের নারায়ণপুরে ফের মাওবাদীদের সঙ্গে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। বৃহস্পতিবার ভোরে সংঘর্যে মাওবাদী সংগঠনের দুই মহিলা সদস্য নিহত হয়েছে। বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, নারায়ণপুর জেলার অবুঝমাড়ের ঘন জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স তল্লাশি অভিযান চালাচ্ছিল। আচমকা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি […]

অলকানন্দা নদীতে বাস পড়ে মৃত ২, আহত ও নিখোঁজ একাধিক, দুঃখপ্রকাশ উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রীর

রুদ্রপ্রয়াগ : ১৮ জন যাত্রী নিয়ে অলকানন্দা নদীতে পড়ে গেল ছোট বাস (টেম্পো ট্রাভেলার)। ২ জনের মৃত্যু হয়েছে। ৬ জনকে উদ্ধার করা হয়েছে। ১০ জনের খোঁজ মিলছে না এখনও। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ঘটনা। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। জানা গেছে, বদ্রীনাথ হাইওয়ের ঘোলতিরের কাছে একটি যাত্রীবাহী বাস অলকানন্দা নদীতে পড়ে যায়। এই […]

রওনা দিলো অ্যাক্সিয়ম-৪

ওয়াশিংটন ও নয়াদিল্লি : অপেক্ষার অবসান। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। উড়ান দিল শুভাংশু শুক্লাদের রকেট। ভারতীয় সময় ১২টা বেজে ১ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু হল শুভাংশু ও তাঁর তিন সঙ্গীর। এই অ্যাক্সিয়ম-৪ মিশনের কমান্ডার আমেরিকার পেগি হুইটসন। শুভাংশু আছেন পাইলটের ভূমিকায়। আছেন দুই মিশন স্পেশালিস্ট পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং […]