Category Archives: দেশ

দেশজুড়ে ১২টি ঠিকানায় তল্লাশি অভিযান এনআইএ-র

নয়াদিল্লি : ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ড্রোন মারফত আসা বিপুল পরিমাণ অস্ত্র ও আইইডি উদ্ধারের মামলার তদন্তে দেশজুড়ে বড়সড় তল্লাশি অভিযানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। শুক্রবার উত্তর প্রদেশ, রাজস্থান, বিহার এবং মহারাষ্ট্র— এই চার রাজ্যের মোট ১২টি ঠিকানায় একযোগে তল্লাশি চালান এনআইএ আধিকারিকেরা। জানা গেছে, উত্তর প্রদেশের ৫টি, রাজস্থানের ২টি, বিহারের ২টি এবং মহারাষ্ট্রের ৩টি স্থানে […]

সিদ্ধারামাইয়ার পদত্যাগ গৃহীত, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত কার্যনিবাহী মুখ্যমন্ত্রী থাকবেন তিনি

বেঙ্গালুরু : কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে সিদ্ধারামাইয়ার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। সংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী রাজভবন থেকে এ সংক্রান্ত সরকারি আদেশও জারি করা হয়েছে। তবে রাজ্যে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আগামী দুই থেকে তিন দিন তিনি কার্যনিবাহী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। জানা গিয়েছে, রাজ্যপাল রাজধানীর বাইরে থাকায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তাঁর […]

টেট পাশ করার সময়সীমা এক বছর বাড়াল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের ‘টেট’ পাশ করতে হবে। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্তের নির্দেশ, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে সবাইকে টেট পাশ করতে হবে। এই নির্দেশের ফলে টেট পাশ করার সময়সীমা এক বছর বাড়ানো হল। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য, এছাড়া বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরিরত শিক্ষকদের সংগঠন সেই রায় পর্যালোচনার […]

ইতিহাসের পাতায় ২৯ মে

১. মাউন্ট এভারেস্ট জয় (বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ বিজয়) ১৯৫৩ (ইতিহাসের প্রথম এভারেস্ট জয়): আজকের দিনটি মানব ইতিহাসের অন্যতম গৌরবময় দিন। নিউজিল্যান্ডের স্যার এডমন্ড হিলারি এবং নেপালের শেরপা তেনজিং নোরগে প্রথম মানব হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের (২৯,০২৯ ফুট) চূড়ায় পা রাখেন। এই ঐতিহাসিক সাফল্যের স্মৃতিতে প্রতি বছর ২৯ মে দিনটিকে বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক এভারেস্ট দিবস’ […]

পঞ্জিকা : ২৯ মে, ২০২৬ (শুক্রবার)

১৪ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ২৯ মে ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ১৫ জৈষ্ঠ্য, চান্দ্র: ১৩ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১৫ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ৮ জৈষ্ঠ্য ১৯৪৮, মৈতৈ: ১৩ ইঙা, আসাম: ১৪ জেঠ, মুসলিম: ১২-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী সূর্য উদয়: সকাল ০৪:৫৪:২৫ এবং অস্ত: বিকাল ০৬:১৩:৩৩। চন্দ্র উদয়: […]

শুক্রবার (২৯ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে কোনো নতুন দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে আপনার পদোন্নতির পথ সুগম করবে। তবে স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। বৃষ (Taurus): সামাজিক কাজে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হতে পারে, যা মনকে আনন্দ দেবে। পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সহায় হবে। মিথুন […]

প্রখ্যাত শায়ের বশীর বদ্রের প্রয়াণ, সহজ শব্দেই লিখেছিলেন জীবনের গভীর কথা

ভোপাল : প্রখ্যাত উর্দু শায়ের, কবি, শিক্ষাবিদ ও সাহিত্যসমালোচক ড. বশীর বদ্র আর নেই। আধুনিক উর্দু গজলের এই কিংবদন্তি কবি বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ ভোপালে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। ধীরে ধীরে তাঁর স্মৃতিশক্তি প্রায় সম্পূর্ণ লোপ পেয়েছিল। অনেক সময় কাছের মানুষদেরও চিনতে […]

ত্বিশা শর্মা মৃত্যু মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিংয়ের বাড়িতে সিবিআই,চলছে জিজ্ঞাসাবাদ

ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের চর্চিত অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর তদন্তে বৃহস্পতিবার সকালে অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিংয়ের বাড়িতে পৌঁছয় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর দল। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি গিরিবালার বাড়িতে উচ্চক্ষমতাসম্পন্ন থ্রি-ডি ক্যামেরা বসিয়ে বাড়ির প্রতিটি অংশের ৩৬০ ডিগ্রি রেকর্ডিং এবং দেওয়ালের উচ্চতা-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কড়া […]

পাটনায় গঙ্গায় নৌকাডুবি; মৃত ৩, নিখোঁজ ৪ জন

পাটনা : পাটনায় গঙ্গার উমানাথ ঘাটের কাছে নৌকাডুবি। বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১৪-১৫ লোক নৌকা চেপে দিয়াড়া এলাকায় সব্জি কিনতে যাচ্ছিলেন। প্রবল হাওয়ায় নদীতে নৌকা উল্টে যায়। জনা সাতেক মানুষ সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার […]

ইতিহাসের পাতায় ২৮ মে

১. ভারতের ইতিহাস ও রাজনীতি ১৮৮৩ (বীর সাভারকরের জন্ম): ভারতের স্বাধীনতা সংগ্রামের বিতর্কিত ও অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি তথা লেখক বিনায়ক দামোদর সাভারকর (বীর সাভারকর) আজকের দিনে মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ (গুলজারিলাল নন্দের প্রধানমন্ত্রিত্ব): জওহরলাল নেহরুর আকস্মিক প্রয়াণের পর, আজকের দিনেই গুলজারিলাল নন্দ ভারতের প্রথম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৩ (নতুন […]