গুজরাটে মাদকবিরোধী অভিযানে সাফল্য, উদ্ধার বিপুল হেরোইন ও মেফেড্রন

আহমেদাবাদ : গুজরাটে মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ এবং সুরাট ক্রাইম ব্রাঞ্চের যৌথ দল তল্লাশি চালিয়ে আনুমানিক ২৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করেছে।

বৃহস্পতিবার আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৪,৫৩১.২২০ গ্রাম (প্রায় ৪.৫ কেজি) হেরোইন এবং ২,৪৯৭.৪৯০ গ্রাম (প্রায় ২.৪ কেজি) মেফেড্রন। আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্ত এই মাদকের আনুমানিক মূল্য প্রায় ২৫.৫ কোটি টাকা।

এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে এবং এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eight =