Category Archives: জেলা

পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি, আপাতত আসানসোল সংশোধনাগারেই থাকছেন তিনি

সোমবারও পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি। ফলে আপাত স্বস্তিতেই বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আদালতের অনুমতি পাওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যখন প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ব্যাপারে ঠিক তখনই আচমকা বীরভূমের দুবরাজপুরে একটি পুরনো মামলায় গ্রেপ্তার করা হয় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে। সেই মামলার জেরে […]

রাস্তা সংস্কার না হলে গ্রামে ঢুকতে দেওয়া হবে না, আলতা দিয়ে বাড়ির প্রাচীরে এমনই বার্তা গ্রামবাসীদের

ভোট আসে ভোট রায়। কিন্তু গ্রামের বেহাল অবস্থা সেই তিমিরেই রয়ে গিয়েছে। তবে এবারে আর কোনো প্রতিশ্রুতির ওপর ভরসা করতে পারছেন না গ্রামবাসীরা। তাই সাত সকালেই দল বেঁধে বেরিয়ে গ্রামের মহিলারা দেওয়ালে পোস্টার লেখে নেতা-মন্ত্রীদের এলাকায় প্রবেশ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল। ঘটনাটি ঘটেছে, পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁসিপাড়া এলাকায়। সোমবার সকাল থেকেই […]

দিঘা যাওয়ার পথে গাড়িতে ধাক্কা লরির, আটকাতে গিয়ে চাকায় পিষ্ট চিকিৎসক

গাড়িতে ধাক্কা মেরেছিল বেপরোয়া লরি। সেই লরিকে আটকাতে গেলে তার চাকাতেই পিষ্ট হলেন এক চিকিৎসক। দিঘা বেড়াতে যাওয়ার পথে এমনই এক নৃশংস ঘটনার শিকার গৌতম মুখোপাধ্য়ায় নামে এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। জানা গিয়েছে, এ দিন ভোরে খড়্গপুর থেকে গাড়িতে করে দিঘায় যাচ্ছিলেন ওই চিকিৎসক সহ পাঁচ জন। […]

হিরণের নয়া ছবি পোস্ট খড়গপুরের বিজেপি বিধায়কের, শুরু নয়া তরজা

হিরণের ছবি নিয়ে এখন তরজায় মেতেছেন বঙ্গ রাজনীতির তাবড় নেতারা। কারণ, এবার সোশাল মিডিয়ায় সামনে এসেছে হিরণের এক নয়া ছবি। আর তা পোস্ট করেছেন খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্য়ায়ের অনুগামীরা। নতুন করে পোস্ট করা এই ছবিতে দেখা যাচ্ছে, আগের ছবির মতোই একটি সোফায় বসে রয়েছেন হিরণ। তবে এবার তাঁর পাশের সোফায় নেই তৃণমূলের অজিত […]

আইএসএফ কর্মীদের পাশে জমি ও জীবিকা বাঁচাও কমিটি, নয়া সমীকরণের ইঙ্গিত পঞ্চায়েত নির্বাচনের আগে

শনিবারের ঘটনার পর থেকে আপাতত সংবাদ শিরোনামে আইএসএফ। আর আইএসএফের সঙ্গে জমি ও জীবিকা বাঁচাও কমিটির সদস্যদের ওঠাবসা নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের গন্ধ পাচ্ছেন বঙ্গ রাজনৈতিক মহল। এরফলে পঞ্চায়েত নির্বাচনের আগে সামনে আসছে নতুন এক সমীকরণও। কারণ, সূত্রে খবর, বর্তমানে মাছিভাঙা গ্রামে আত্মগোপন করে রয়েছেন বহু আইএসএফ কর্মী। তাঁদের অভিযোগ, তৃণমূলের অত্যাচারেই তাঁরা বর্তমানে বাড়ি […]

আলিপুরদুয়ারের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে মার্চ পাস্টের গুরু দায়িত্বে কেএলও  লিংকম্যানেরা

আলিপুরদুয়ার জেলা প্রশাসনের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মার্চ পাস্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে এবার  কেএলও লিংকম্যানরা। আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে পাওযা খবর অনুসারে, এবছর প্রথম আলিপুরদুয়ার জেলা প্রশাসনের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্চপাস্টে ব্যান্ডের দায়িত্ব সামলাতে চলেছেন প্রাক্তন কেএলও জঙ্গি সংগঠনের লিঙ্কম্যানরা। একসময়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অংশ মানুষদের আত্মসমর্পণের পর মূলস্রোতে ফেরাতে বিশেষ উদ্যোগ […]

আরাবুলের বাড়ির কাছ থেকে উদ্ধার বোমা

তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ির কাছ থেকে উদ্ধার হল বোমা। ভাঙড়ের উত্তর গাজিপুরের চাষের জমি থেকে এই বোমা উদ্ধার হয় বলে কাশীপুর থানা সূত্রে খবর। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে হঠাৎ-ই স্থানীয়দের নজরে আসে বস্তাবন্দি বোমা। এরপরই খবর দেওযা হয় কাশীপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার পুলিশ। এরপরই দ্রুত বোমার বস্তা সরিয়ে অন্যত্র […]

বাচ্চাকে স্কুল ছাড়তে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু মহিলার

শুক্রবার সকালে মেয়েকে স্কুলে পৌঁছে  দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন গৃহবধূ সুপ্রিয়া সাহা। মেয়েকে নিয়ে টোটোতে করে যাওয়ার পথে মাঝ রাস্তায় একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ওই গৃহবধূর। স্থানীয় সূত্রে খবর,  শুক্রবার সকাল সাতটা নাগাদ। ঘটনাস্থল হাওড়া জেলার বালির সাপুইপাড়া এলাকা। নিত্দিনের মতোই মেয়েকে নিজের টোটো চালিয়ে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন সুমন সাহা। সঙ্গে […]

ওবিসি পড়ুয়াদের ‘মেধাশ্রী’ বৃত্তি দেবে রাজ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের দরিদ্র অনগ্রসর শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি বন্ধ করে দিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এবার তাদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি পড়ুয়াদের ‘মেধাশ্রী’ নামের ওই প্রকল্পের আওতায় বছরে ৮০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। এদিন আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ […]

ভিক্ষা নয় প্রাপ্য চাই, কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মমতা

রাজ্যে পঞ্চায়েত ভোটের দোরগোড়ায় উন্নয়ন প্রসঙ্গে উত্তরবঙ্গের ক্ষোভ উস্কে দিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে হাসিমারায় সুভাষিনী চা বাগানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরবঙ্গে উন্নয়নের বিবরণ দেওয়ার পাশাপাশি কেন্দ্রেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন সরকারি প্রকল্পগুলিতে জেলা কতটা উপকৃত তার খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো। ১০০ দিনের কাজে […]