Category Archives: কলকাতা

আদালতের নির্দেশের পরই এসএসকেএম-এ হাজির জ্যোতিপ্রিয় কন্যা

শনিবার সকালে হঠাৎ এসএসকেএম হাসপাতালে হাজির হতে দেখা গেল জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। সঙ্গে ছিলেন মন্ত্রীর দাদা দেবপ্রিয় মল্লিকও। এসএসকেএম হাসপাতালে পৌঁছেই সোজা কার্ডিওলজি ব্লকে প্রবেশ করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই আবার বেরিয়ে আসেন এবং চলে যান হাসপাতালের এমএসভিপির অফিসে। কেন তাঁরা এসেছিলেন হাসপাতালে, সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি […]

সিবিআই কনস্টেবলকে প্রতারণা করতে গিয়ে পুলিশের জালে ২

প্রতারকদের খপ্পরে খোদ এক সিবিআই সিবিআই-এর এক কনস্টেবলও। অভিযোগ, ওই সিবিআই কনস্টেবলের থেকে প্রায় ২৩ হাজার টাকার কাছাকাছি হাতিয়ে নিয়েছিল প্রতারকদের দল। এরপরই উত্তর বিধাননগর থানায় এক লিখিত অভিযোগও জানান তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতে নৈহাটি থানা এলাকায় হানা দেয় উত্তর বিধাননগর থানার পুলিশ। এরপর নৈহাটি থেকে গ্রেফতার করা হয় বিশাল চৌধুরী ও সানি পাসওয়ানকে। বিধাননগর […]

বছরের শেষ দুয়ারে সরকার কর্মসূচিতে সাফল্যের নতুন নজির

প্রথম দিনেই ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের যোগদান!  প্রথম দিনেই সাফল্যের নতুন নজির তৈরি করল চলতি বছরের শেষ দুয়ারে সরকার কর্মসূচি। বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে মসৃণভাবে পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুক্রবার থেকেই অষ্টম দফায় দুয়ারে সরকার শিবির কর্মসূচি শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর,  এদিন গোটা রাজ্যে ৯ হাজার ৯৪ টি […]

৩০ হাজারে নাতনিকে বিক্রি করলেন দাদু! আনন্দপুরে সক্রিয় শিশুপাচার চক্র

মায়ের কোল থেকে চুরি মাত্র ২৮ দিনের কন্যাসন্তান! সদ্যোজাতকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তার দাদুর বিরুদ্ধেই। ৩০ হাজার টাকার বিনিময়ে ওই শিশু সন্তানকে বিক্রি করা হয়েছে বলে জেরায় জানতে পেরেছে পুলিশ। ঘটনাটি আনন্দপুর এলাকার। শেষে অবশ্য সদ্যোজাতকে উদ্ধার করা হয়। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনই মিডলম্যান […]

লাইনে সমস্যা, দুপুরে আচমকা বন্ধ হল দমদম থেকে দক্ষিনেশ্বরের মেট্রো পরিষেবা

ফের মেট্রো পরিষেবা নিয়ে বিভ্রাট। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই দমদম থেকে দক্ষিনেশ্বরের মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, নোয়াপাড়া ও বরানগরের মাঝখানে সমস্যা দেখা দিয়েছে৷ মেট্রোর থার্ড লাইনে এ দিন দুপুর ২.০৫ মিনিট নাগাদ সেই সমস্যা চোখে পড়ে৷ তারপর দুপুর ২.১৮ মিনিট থেকে পাওয়ার ব্লক নেওয়া হয়৷সেই কারণেই ওই লাইনে মেট্রো […]

রাজ্য বিধানসভায় আরও জোরদার হচ্ছে নিরাপত্তা

নতুন দিল্লির সংসদ ভবনে এদিনের হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিধানসভায় নিরাপত্তারক্ষীদের শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, যখন লোকসভায় এমন ঘটনা ঘটে গিয়েছে, তখন বিধানসভার ক্ষেত্রেও আর একটু সতর্কতা অবলম্বন করা উচিত বলে তিনি মনে করেন। নিরাপত্তারক্ষীদের বিষয়টি দেখতে বলা […]

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রতারণা চক্র, প্রায় ৮ লাখ টাকা খোয়ালেন তরুণী

ইদানীং বিনিয়োগের নতুন ক্ষেত্র ক্রিপ্টো কারেন্সি।তবে সেই বিনিয়োগ করতে গিয়ে ভুয়ো লোকের পাল্লায় পড়ে প্রায় ৮ লাখ টাকা খোয়ালেন তরুণী। লালবাজারে অভিযোগ করেছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, তরুণী ত্রিপুরার বাসিন্দা। কলকাতাতেও তাঁর বাড়ি রয়েছে। দু’জায়গাতেই তিনি থাকেন বছরের বিভিন্ন সময়। ক্রিপ্টোকারেন্সি নিয়ে তরুণীর প্রথম থেকেই আগ্রহ ছিল। খোঁজখবর নিয়ে তিনি জানার চেষ্টা […]

  উত্তরবঙ্গ থেকে বিএলআরও-দের কড়া বার্তা মমতার

আর কয়েক মাস পরই লোকসভা নির্বাচন। তার আগে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখছেন নেতা-মন্ত্রীরা। ঠিক যেমন মঙ্গলবার শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে। ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক। তার আগে উত্তরবঙ্গের সভা থেকে ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামিকাল দেশ যা ভাবে বাংলা তা আজ ভাবে। তাই আমাদের বাংলাই ভারতকে […]

Kolkata : ইনফিনিক্স নিয়ে এসেছে স্টাইলিশ স্মার্টফোন ‘ইনফিনিক্স স্মার্ট 8HD’

কলকাতা : ইনফিনিক্স, মোবাইল টেকনোলজি ইন্ডাস্ট্রির একটি ট্রেলরেজার, বহু প্রত্যাশিত ইনফিনিক্স স্মার্ট ৪HD, স্মার্ট সিরিজের লেটেস্ট সংযোজন লঞ্চ করেচে। স্মার্ট &HD বেশকিছু উল্লেখযোগ্য ফিচারের সাথে আসে, যা সেগমেন্টের জন্য নতুন মান নির্ধারিত করে এবং একটি উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা প্রদান করে। ব্যবহারকারীদের পারফর্মেন্স এবং এলিজেন্সের একটি দারুন মিশ্রণ প্রদান করার জন্য ডিজাইন করা, ইনফিনিক্স স্মার্ট ৪HD […]

উল্টোডাঙার মার্বেল গুদামে আগুন, দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে

ফের কলকাতায় অগ্নিকাণ্ড। উল্টোডাঙার মার্বেল গুদামে আগুন লাগল মঙ্গলবার। দমকলের ৫টা ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায় কয়েক ঘণ্টা ধরে। দুপুর একটাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার একটি মার্বেল গুদামে আগুন লাগে সকাল সাড়ে দশটা নাগাদ। আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। […]