Category Archives: কলকাতা

পাঁচ দিনের কর্মদিবসের দাবিতে শুক্রবার দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট

কলকাতা : ব্যাঙ্কে পাঁচ দিনের কর্মদিবস চালু-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী-অফিসারদের সাতটি ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ফলে মাসের দ্বিতীয় শনিবার এবং রবিবার যোগ হয়ে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ। ধর্মঘটীদের বার্তা, রাষ্ট্রায়ত্ত, বেসরকারি-সহ সব ব্যাঙ্কই বন্ধ থাকবে। ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। দীর্ঘদিন […]

শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বর্ষণের সম্ভাবনা। তবে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক-দু’টি […]

বাংলা পাঠ্যক্রম থেকে উর্দু ও বিদেশি শব্দ ছাঁটাইয়ের উদ্যোগ

কলকাতা : রাজ্য সরকার প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রম পর্যালোচনার কাজ শুরু করেছে। স্কুল শিক্ষা দফতরের সিলেবাস পর্যালোচনা কমিটি বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অন্তর্ভুক্ত বিদেশি শব্দগুলি চিহ্নিত করে তা বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দফতর সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত তিন দিনের একটি আবাসিক প্রশিক্ষণ শিবিরে এই ধরনের শব্দ চিহ্নিত করা এবং […]

মমতার হুগলির সভার অনুমতি নিয়ে চ্যালেঞ্জ রাজ্যের, শুনবে ডিভিশন বেঞ্চ

কলকাতা : হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে আইনি জটিলতা এ বার পৌঁছোল হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের এজলাসে। বৃহস্পতিবার সকালেই শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তার কয়েক ঘণ্টার মধ্যেই একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। এদিন সকালে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট তৃণমূলকে শ্রীরামপুরের মাহেশের […]

সুমিত রায় গ্রেফতার, হুলুস্থূল অভিষেকের বাড়িতে

কলকাতা : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় গ্রেফতার। তাঁর গ্রেফতারি ঘিরে হুলস্থূল বেঁধে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করতেই কলকাতায় শুরু হয় গ্রেফতারির প্রস্তুতি। মুহূর্তের মধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যায় সিআইডি ও এসটিএফ-এর টিম। ঘিরে ফেলা হয় বাড়ি। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি […]

দুর্গাপূজার স্টলে ‘শারদোৎসব’ নয়, লিখতে হবে ‘দুর্গাপূজা’ – মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল ও কর্মসূচির নাম নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত স্টলগুলিতে ‘শারদোৎসব’-এর পরিবর্তে ‘দুর্গাপূজা’ লিখতে হবে। ‘দুর্গাপূজা’র জায়গায় ‘শারদোৎসব’ লেখা কোনো স্টলকে অনুমতি দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান। মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপূজা একটি ‘সার্বজনীন উৎসব’ হিসেবে […]

বিধানসভায় যাদবপুর নিয়ে বামেদের বেলাগাম আক্রমণ মুখ্যমন্ত্রী

কলকাতা  : ‘বদলের চাকরি, বদলি হয়ে যান। অসুবিধা থাকলে চাকরি ছেড়ে দিন। ঝোলা নিয়ে হোলটাইমার হয়ে যান।’ যাদবপুর নিয়ে বামেদের বিঁধে অধ্যাপক বিল কেন প্রয়োজন তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নয়া ‘অধ্যাপক বদলি’ বিল পেশ হয় বিধানসভায়। যা নিয়ে প্রশ্ন তোলেন মুস্তাফিজুর রানা ও নওশাদ সিদ্দিকি-সহ একাধিক বিরোধী বিধায়ক। এমনকী গৈরিকরণের চেষ্টা হচ্ছে […]

বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা : মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের পীঠাধ্যক্ষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে ভবানীপুর থানার সামনে যে বিক্ষোভ হয়, তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে মুখ্যমন্ত্রী নির্দেশ, ‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, “রাজ্যে একজন ধর্মগুরু […]

কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ মন্দির, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতা : কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট তারাপীঠ মন্দির। এছাড়াও বিপুল আয়োজন কালীঘাট মন্দিরেও। এই প্রথম সারাদিনে তিনবার গঙ্গাআরতি হবে তারাপীঠে। সন্ধ্যায় পুজো দিতে কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই তারাপীঠ ও কালীঘাট মন্দিরে ভক্তদের ভিড় দেখা গিয়েছে। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মা তারার চরণে প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, […]

গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : এবার গেরুয়া সম্মান যাত্রা হল যাদবপুরে। নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশাল পদযাত্রাটি শুরু হয় গোলপার্ক থেকে। সেখান থেকে যাদবপুরে আসে ওই মিছিল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এদিনের পদযাত্রায় পা মেলান বিজেপির নেতৃবৃন্দরা। কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয়তাবাদী চিন্তা ও প্রশাসনিক নজরদারি জোরদার করার বার্তা দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি […]