কলকাতা : কলকাতা ও হাওড়ার অন্তত ন’টি স্কুলে ‘সিরিয়াল’ লুঠের সঙ্গে যুক্ত দু’জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পর্ণশ্রী ও বেহালা থানার পুলিশের হাতে গ্রেফতার হল মহেশতলার দুই যুবক। পুলিশের দাবি, শেখ ইকবাল ও শেখ ইমরান নামে ওই দুই যুবকও একই গ্যাংয়ের সদস্য। তারাও কলকাতা ও হাওড়ার স্কুলে পরপর লুঠপাটের সঙ্গে যুক্ত। পুলিশের ধারণা, এই গ্যাংয়ের বাকি […]
Category Archives: কলকাতা
কলকাতা : দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। ২০-২২ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মর্মে জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ২১ ও ২২ মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ […]
কলকাতা : বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। তাঁদের দাবি, সমান কাজে সমান বেতন। তবে তার বাস্তবায়ন কোনও ভাবেই সম্ভব নয় বলে মঙ্গলবার বিধানসভায় জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন তা সম্ভব নয়, তার ব্যাখ্যাও দেন তিনি। এ দিন এক প্রশ্নের জবাবে তিনি জানান, পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না। শিক্ষক […]
কলকাতা : মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ১০ জন পড়ুয়াকে থানায় তলব করা হয়। তাঁরা সেই তলবে সাড়া দিয়ে হাজিরা দেন। তবে যাদবপুর থানার বাইরে অবস্থান-বিক্ষোভ করেন বাকি প্রতিবাদী পড়ুয়ারা। গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগে আগে ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ‘ওয়েবকুপা’-র সভাকে কেন্দ্র করে যে উত্তেজনা ছড়িয়েছিল তার জন্য একাধিক এফআইআরও […]
কলকাতা : উষ্ণ ও আর্দ্র আবহাওয়া গরমের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। তাপমাত্রার ওঠানামাও অব্যাহত, এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টি হতে পারে কলকাতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই। এর ফলে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে, ফিরতে পারে স্বস্তি। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি […]
কলকাতা : চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বেহালার স্কুলে চুরির অভিযোগ। দোলের ছুটির পর সোমবার শিক্ষকরা স্কুলে আসতেই বিষয়টি নজরে আসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। এবার জগৎপুর রুক্মিণী বিদ্যামন্দিরে প্রধান শিক্ষকের ঘরের আলমারি তছনছ করে টাকা চুরির অভিযোগ উঠেছে। শুধু টাকা চুরিই নয়, প্রধান শিক্ষকের ঘরে থাকা সিসিটিভি ক্যামেরা, হার্ডডিস্কও খোয়া গিয়েছে বলে […]
নয়াদিল্লি : তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। পুনরায় সেই বিষয়গুলি তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার শীর্ষ আদালত জানিয়েছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ আবেদন শুনতে পারবে। ওই আর্জি হাই কোর্টের শুনতে কোনও বাধা […]
কলকাতা : শিয়ালদহ স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে সোমবার সকালে একাধিক অস্ত্র উদ্ধার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। বিহার থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে এসটিএফ। ধৃত যুবকের নাম হাসান শেখ। তাকে জেরা করে জানা গিয়েছে, ৪২ বছর বয়সি ওই যুবক মালদার কালিয়াচক থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা। বিহার থেকে […]
কলকাতা : এই বছর দোল ও হোলি একই দিনে পড়ায় আলাদা করে শনিবার হোলির উৎসব কলকাতায় তেমনটা চোখে পড়েনি। তবুও মহানগরীর কয়েকটি স্থানে রং খেলতে দেখা গেছে অনেককেই। সর্বত্রই পুলিশের বাড়তি সতর্কতা ছিল। রাস্তা-ঘাটে যানবাহনের সংখ্যাও এদিন ছিল অন্য দিনের তুলনায় বেশ খানিকটা কম। গতকাল বসন্তের রঙে রেঙে উঠেছিল সারা দেশ। কিন্তু বর্ধমানে সেই দিনটি […]
কলকাতা : দোলে কলকাতায় যাতে সম্প্রীতি বজায় থাকে, সেই ব্যাপারে কড়া নজর রয়েছে পুলিশের। শান্তি বজায় রাখতে দোলের আগে বৃহস্পতিবারই বিভিন্ন এলাকায় থানার তরফে মাইকে প্রচার করা হয়েছে। এ ছাড়াও, দোল ও হোলির দিন কোনও ছোটখাটো গোলমালের খবর পেলেও যাতে অল্প সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, সেরকমই নির্দেশ দেওয়া হয়েছে। অলিগলিতে টহল দিতে তৈরি রয়েছে […]








