কলকাতা : অবশেষে ঘেরাওমুক্ত হলেন এসএসসি-র চেয়ারম্যান, তবে চাকরিহারারা এখনও ধর্নায় বসে আছেন। সোমবার সন্ধ্যা থেকে নিজের দফতরে আটকে ছিলেন এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও অন্য আধিকারিকেরা। অবশেষে বুধবার সকালে ছাড়া পেয়েছেন সিদ্ধার্থ। এ বিষয়ে চাকরিহারাদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানান, বুধবার হাই কোর্টে মামলা রয়েছে। সেখানে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে। তাই শর্তসাপেক্ষে তাঁকে ছাড়া […]
Category Archives: কলকাতা
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দিনে পহেলগাওঁয়ে ভারতীয় হিন্দু পর্যটকদের ওপর হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স (টুইটার) হ্যান্ডেলে দেওয়া পোস্টে তিনি জানান, শুধুমাত্র ধর্মীয় পরিচয় জানতে চাইতেই হিন্দু পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। শুভেন্দু অধিকারী বলেন, “একটি একমাত্র প্রশ্ন ছিল—আপনার ধর্ম কী? যদি উত্তরে হিন্দু বলা হতো, তখনই পহেলগামে […]
কলকাতা : দক্ষিণেশ্বরে ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। সঙ্গে সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার ও মা পুষ্পলতা ঘোষ। দিলীপ জানান, রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিয়েছেন। প্রার্থনা করেছেন, যাতে সকলে ভাল থাকেন। যাতে দিলীপবাবু নিজের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, চাকরিহারাদের সরকারের সঙ্গে আলোচনা-বৈঠক- সবই নিস্ফলা হবে। এর […]
কলকাতা : এসএসসি ভবনের বাইরে রাতভর অবস্থান চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন তাঁরা। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ অন্য আধিকারিকেরা এখনও এসএসসি ভবনের (আচার্য সদন) ভিতরেই রয়েছেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, তাঁদের দাবিদাওয়া পূরণ না-করলে কমিশনের চেয়ারম্যানকে দফতর থেকে বেরোতে দেবেন না তাঁরা। সোমবার গভীর রাতে আন্দোলনকারীরা জানান, যোগ্য-অযোগ্যের তালিকা না পেলে […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চলতি অশান্তির জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। তাই সংবিধানের ৩৫৫ ধারা প্রয়োগ করে এই রাজ্যে কেন্দ্রীয় শাসন জারির একটি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তাতে সায় দিল না সর্বোচ্চ আদালত। এদিন আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন আদালতের কাছে বাংলার মুর্শিদাবাদ সহ অন্যান্য জায়গায় অশান্তিতে মৃত্যু ও জখম এবং সম্পদহানির অভিযোগ তুলে […]
কলকাতা : ভিআইপি রোডে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘাতক বাস এবং বাসের চালককে আটক করেছে পুলিশ। অভিযোগ, বেপরোয়া গতিতে বাসটি চালানো হচ্ছিল। সামনে বাইক এসে পড়ায় চালক নিয়ন্ত্রণ হারান। বাইকের পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই ওই বাস। তাতে বাইকের আরোহী ছিটকে পড়ে যান। পরে বাসের চাকা তাঁকে পিষে দেয়। সোমবার […]
কলকাতা : কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকল। দমকল এবং পুলিশের তৎপরতায় ওই বাড়ি থেকে বেশ কয়েক জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে […]
কলকাতা : রবিবার ব্রিগেডে জনসভা সিপিএমের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের। এদিন ব্রিগেডের মঞ্চ থেকে ২০ মে দেশব্যাপী ধর্মঘট সফল করার ডাক দিল বামেরা। উল্লেখ্য, কেন্দ্রের নতুন শ্রমবিধি কার্যকর করার বিরোধিতায় সরব সিটু। ২০ মে একাধিক কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে। এ দিন ব্রিগেডের মঞ্চ থেকে এই ধর্মঘট প্রসঙ্গ উঠে আসে।
কলকাতা : সিপিএমের চার গণসংগঠনের আয়োজিত ব্রিগেড সমাবেশ নিয়ে সোশাল মিডিয়ায় খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এদিন জানান, “আবার বলছি, যাঁরা আজ সিপিএমের ব্রিগেডে যাবেন, বড় বড় কথা বলবেন, তাঁরা ৯০ শতাংশই বিজেপিকে ভোট দিয়েছেন, দিচ্ছেন। সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয়, এঁরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন। আগেও একাধিকবার এটা ভোটের […]
কলকাতা : রাজ্য ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে, উদ্বেগ প্রকাশ করে বললেন বামেদের কৃষক নেতা অমল হালদার। রবিবার ব্রিগেডের সমাবেশে অনাদি সাহুর পর অমল হালদার বক্তব্য রাখেন। তিনি বলেছেন, “কৃষকেরা বিপন্ন। গোপনে জমি বন্ধক দিতে হচ্ছে। ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। ফসলের দাম পাচ্ছেন না কেউ। সারের দাম, বীজের দাম বাড়ছে। রাজ্য ভয়ঙ্কর অবস্থার দিকে […]









