Category Archives: রাজ্য

প্রথম দিনে নির্বিঘ্নেই সম্পন্ন উচ্চ মাধ্যমিক

কলকাতা : প্রথম দিনের সুষ্ঠুভাবে সম্পন্ন হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষার সঙ্গেই হয় তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতিতে পরীক্ষাও। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এই বছর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই ছিল নিরাপত্তার কড়াকড়ি। মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র […]

বারাসতে নিপা আক্রান্ত নার্সের মৃত্যু

কলকাতা : দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পরে বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিপা ভাইরাস আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু হল। বৃহস্পতিবার বিকালে তাঁর মৃত্যু হয়। গত ৪ জানুয়ারি থেকে তিনি অসুস্থ হয়েছিলেন। ১০ জানুয়ারি তাঁকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পরে পরীক্ষায় ধরা পড়ে তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। একই সঙ্গে, তাঁর সহকর্মী এক পুরুষ […]

পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবেই হবে বিধানসভা নির্বাচন, আশাবাদী রাজ্যপাল

হুগলি : পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবেই হবে বিধানসভা নির্বাচন, এই বিষয়ে আশাবাদী রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। একইসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এখন বন্ধ হয়ে যাওয়া অধ্যায়। বৃহস্পতিবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর এসআইআর এখন একটি সমাপ্ত অধ্যায়। যদি এতে কোনও ত্রুটি থাকে, তবে তা অবশ্যই ভারসাম্যপূর্ণভাবে সমাধান […]

২৮ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা

নয়াদিল্লি : এসআইআর-এর সংশোধিত সূচি প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার তারা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে, শুনানি শেষ করতে হবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। ২১ ফেব্রুয়ারির মধ্যে যাচাই এবং চূড়ান্ত নিষ্পত্তি শেষ করতে হবে। ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। আর ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার […]

কয়লা পাচার মামলা: দুই ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি

কলকাতা : ঝাড়খণ্ড–আসানসোল কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বড়সড় পদক্ষেপ নিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ইডির এক পদস্থ আধিকারিক মঙ্গলবার সকালে এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে, সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তের নাম চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ। তদন্তে অসহযোগিতা করার অভিযোগে […]

অসুস্থ আইনজীবী, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আইনজীবী অসুস্থতার কারণে মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৮ জানুয়ারি একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে […]

ইআরও-রাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন; নির্দেশ সুপ্রিম কোর্টের, ডিজিপি-কে শোকজ নোটিশ

নয়াদিল্লি : এসআইআর হবেই, স্পষ্টভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার দেড় ঘণ্টারও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে চলে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। সেখানে প্রধান বিচারপতির বেঞ্চ সব রাজ্যকে স্পষ্ট করে দেয়, এসআইআর-এর কাজে বাধা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে বাস্তব পরিস্থিতির সঙ্গে কমিশনের কাজের মিল পাওয়া যাচ্ছে না, এমন মন্তব্যও করেছে আদালত। সুপ্রিম কোর্ট […]

হিংসার বিরুদ্ধে ঐক্যের বার্তা রাজ্যপালের, গণতান্ত্রিক সমাজে শান্তির ওপর জোর

কলকাতা : গণতান্ত্রিক সমাজব্যবস্থায় হিংসার কোনো স্থান নেই এবং যে কোনো ধরনের হিংসা কোনোভাবেই কাম্য নয়— সোমবার এই বার্তাই স্পষ্ট ভাষায় জানালেন রাজ্যপাল। সাম্প্রতিক বিভিন্ন অশান্তির ঘটনাকে প্রেক্ষাপটে রেখে তিনি সকল স্তরের মানুষকে সংযম ও শান্তি বজায় রাখার আহ্বান জানান। রাজ্যপাল বলেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেই মতভেদ যেন কখনও হিংসার রূপ না নেয়, […]

ময়নায় ফের চালু ‘লক্ষ্মীর ভাণ্ডার’, হাইকোর্টের নির্দেশের পর অ্যাকাউন্টে পৌঁছাল টাকা

মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা বং গোজিনা— এই দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প ফের চালু হয়েছে। হাইকোর্টের হস্তক্ষেপের পর সম্প্রতি ওই এলাকার বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে জমা পড়েছে। স্থানীয় সূত্রে খবর, বাকচা ও গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ১৩ থেকে ১৪ […]

এসআইআর প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে তৃণমূল : শমীক ভট্টাচার্য

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দলকে আক্রমণ করে সোমবার এই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। শমীকের দাবি, ভুল-ত্রুটিতে ভরা নির্বাচনী তালিকা নিয়ে নির্বাচন করতে মরিয়া তৃণমূল। সোমবার শমীক আরও বলেন, “এখন কলকাতার কাছে একজন কাউন্সিলর একজনকে লাথি মেরে হত্যা করেছে, যে কারণে […]