ভিজিনজাম : এক দশকের কঠোর পরিশ্রম ও দূরদর্শী পরিকল্পনা ভারতের অসাধারণ সাফল্যে অবদান রেখেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “গত ১০ বছরে আমরা আমাদের বন্দরগুলির সক্ষমতা দ্বিগুণ করেছি এবং আমাদের জলপথগুলিকে আটগুণ প্রসারিত করেছি। এখন আমাদের দু’টি বন্দর বিশ্বের শীর্ষ ৩০টি বন্দরের মধ্যে স্থান পেয়েছে। এছাড়াও, লজিস্টিক পারফরম্যান্স সূচকে আমাদের অবস্থান উল্লেখযোগ্যভাবে […]
Category Archives: দেশ
মুম্বই : বিকশিত ভারত তৈরির জন্য উদ্ভাবনই মূল চাবিকাঠি। জোর দিয়ে বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। শুক্রবার মুম্বইয়ে অনুষ্ঠিত ওয়েভস ২০২৫ সামিটের দ্বিতীয় দিনে এস জয়শঙ্কর বলেছেন, “পরিবর্তনের প্রক্রিয়ার শক্তিশালী সাংস্কৃতিক মাত্রা রয়েছে, বিশ্ব অন্তর্নিহিত এবং মূলত বৈচিত্র্যময় এবং বহুত্ববাদ অতীতে উপনিবেশবাদ এবং বৃহৎ শক্তির আধিপত্য উভয়ের দ্বারা দমন করা হয়েছে। আন্তর্জাতিক ব্যবস্থাকে গণতন্ত্রীকরণ করতে, […]
অযোধ্যা : রামমন্দিরের সমস্ত নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে। শুক্রবার এমনটাই জানালেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি বলেছেন, “৪ কিলোমিটার দীর্ঘ সীমানা প্রাচীর ও অডিটোরিয়াম নির্মাণ ছাড়া, বাকি সমস্ত নির্মাণ কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।” নৃপেন্দ্র মিশ্র আরও বলেছেন, “পারকোটায় ৬টি মন্দির এবং পারকোটার বাইরে সাতটি […]
জম্মু : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন অব্যাহত রাখল পাকিস্তান। পহেলগামে সন্ত্রাসী হামলার পর এই নিয়ে টানা ৮ দিন। পাল্টা জবাব দিয়েছে ভারতও। প্রতিবারই রাতের অন্ধকারে গুলি চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আর ভারতও যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, […]
রুদ্রপ্রয়াগ : পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হল কেদারনাথ মন্দির। শুক্রবার সকাল ৭টা নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে খুলে দেওয়া হয় কেদারনাথ মন্দির। সর্বপ্রথম পুজো করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আগামী ৬ মাসের পুজোর সূচনা উপলক্ষ্যে আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মাধ্যমে শ্রী কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয়। সেই সময় হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন এবং হেলিকপ্টার […]
নয়াদিল্লি : পহেলগামের হামলাকারীরা রক্ষা পাবে না। জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, “এটা নরেন্দ্র মোদী সরকার, কাউকেই রেহাই দেওয়া হবে না। দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে মূলোৎপাটন করা আমাদের সংকল্প এবং তা অর্জন করা হবে।” অমিত শাহ বলেছেন, “আজ আমি সন্ত্রাসবাদের শিকার আমাদের সকল নাগরিক এবং তাদের […]
মুম্বই : ভারত চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বৈশ্বিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারত চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি ডিজিটাল কন্টেন্ট, গেমিং, ফ্যাশন এবং সঙ্গীতের জন্যও বৈশ্বিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, লাইভ বিনোদন শিল্প, বিশেষ করে লাইভ কনসার্ট, দেশে প্রবৃদ্ধির জন্য অপরিসীম সম্ভাবনা রাখে। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার মুম্বইয়ের জিও […]
নয়াদিল্লি ও ঢাকা : বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী তথা ইসকনের প্রাক্তন নেতা চিন্ময়কৃষ্ণ দাস অবশেষে জামিন পেলেন। বুধবার বাংলাদেশের আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। পাঁচ মাসের বেশি সময় জেলে থাকার পর অবশেষে তিনি জামিন পেলেন। বাংলাদেশের হাই কোর্টে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি ছিল বুধবার। শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলি রেজার যৌথ বেঞ্চ আবেদনটি […]
কলকাতা : কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) আয়োজিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হল। দু’টি পরীক্ষাতেই পাশের হারে রাজ্যের ছাত্রীরা ছাত্রদের টেক্কা দিয়েছে। পশ্চিমবঙ্গের ছাত্রীদের আইসিএসই-তে পাশের হার ৯৯.০৪ শতাংশ এবং আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৩৮ শতাংশ। এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩৪ দিন এবং দ্বাদশের ফল […]
নয়াদিল্লি : অন্ধ্রপ্রদেশের সীমাচলমের মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরের দেওয়াল ধসে মৃত্যু হল ৭ জনের। আহত একাধিক। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে দেওয়াল ধসে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। প্রত্যেক নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা […]










