Category Archives: দেশ

ভারত ও পাকিস্তানের কাছে সংযম রাখার অনুরোধ রাষ্ট্রসঙ্ঘের

নয়াদিল্লি ও নিউইয়র্ক : জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পরেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এমতাবস্থায় ভারত ও পাকিস্তানের কাছে সংযম রাখার অনুরোধ রাখল রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, “আমরা পাকিস্তান এবং ভারত উভয় সরকারকে সর্বোচ্চ সংযম রাখার জন্য আন্তরিকভাবে আবেদন করছি।” […]

পহেলগাম হামলার সঙ্গে যোগ! কাশ্মীরে দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

শ্রীনগর : পহেলগাম হামলার সঙ্গে যোগ থাকার সন্দেহে জম্মু ও কাশ্মীরের দুই সন্ত্রাসবাদীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে ও অনন্তনাগ জেলার বিজবেহারায় দুই সন্ত্রাসীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। জম্মু ও কাশ্মীরের ত্রালে লস্কর-ই-তৈবার সন্ত্রাসী আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটানো […]

বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে আগুন; মৃত্যু ৫ জনের, আহত ৩

বাহরাইচ : উত্তর প্রদেশের বাহরাইচে ভয়াবহ আগুন লাগল একটি রাইস মিলে। শুক্রবার বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৫ জনের, এছাড়াও আহত হয়েছেন ৩ জন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। শুক্রবার বাহরাইচের রাজগড়িয়া রাইস মিলে আগুন লাগে, ধোঁয়ায় দম বন্ধ হয়ে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও তিনজন গুরুতর […]

উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই বাহিনীর, শহীদ এক জওয়ান

জম্মু : পহেলগাম সন্ত্রাসী হামলার পর জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গি দমন অভিযান আরও জোরদার করা হয়েছে। জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনার হোয়াইট নাইট কোর। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন। […]

ব্যবসার ক্ষতি হবে, তবুও মোদীজির পাশে আছি, মন্তব্য আটারি সীমান্তের ব্যবসায়ীদের

অমৃতসর : আটারির ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত, ওই পথে ভারতে আসা পাকিস্তানিদের ১ মে-র মধ্যে ফিরতে হবে। পহেলগাম হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই চেকপোস্ট বন্ধের ফলে স্বাভাবিকভাবেই সেখানকার ব্যবসায়ীদের ক্ষতি হবে। তবে, বৃহস্পতিবার ব্যবসায়ীরাই জানালেন, “ব্যবসার ক্ষতি হবে ঠিকই, তবুও মোদীজির পাশে আছি আমরা।” মনজিৎ সিং নামে এক ব্যবসায়ী বলেছেন, […]

আরও এক প্রত্যাঘাত ভারতের, বন্ধ হল পাক সরকারের এক্স অ্যাকাউন্ট

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা পদক্ষেপের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার ষষ্ঠ প্রত্যাঘাত করা হল। পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টটি ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকালে। উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর ৭ লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। […]

ISIS থেকে হুমকি পেলেন গম্ভীর, পুলিশের দ্বারস্থ ভারতের প্রধান কোচ

নয়াদিল্লি : ISIS থেকে প্রাণনাশের হুমকি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এই হুমকির পরিপ্রেক্ষিতে বুধবারই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন গম্ভীর। এফআইআর-এর জন্য অভিযোগ দায়ের করার পাশাপাশি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান গম্ভীর। গৌতম গম্ভীরের অফিস থেকে জানানো হয়েছে, বিজেপির প্রাক্তন সাংসদ ও ভারতীয় […]

পহেলগামে জঙ্গি হামলার নিন্দা ভারতীয় ক্রীড়াবিদদের

কলকাতা : মঙ্গলবার পহেলগামে পর্যটকদের উপর জঙ্গিদের হামলা হয়। এই ঘটনায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর বুধবার ভারতের ক্রীড়াবিদরা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন ও ক্ষোভে ফেটে পড়েছেন। পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার নিন্দায় জাতির সঙ্গে তারা যোগ দিয়েছেন। বিরাট কোহলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই নিষ্ঠুর কাজের জন্য ন্যায়বিচার প্রার্থনা করেছেন। ভারতের […]

পহেলগামে জঙ্গি হামলার জের, আইপিএল ম্যাচে হবে নীরবতা পালন

মুম্বই : পহেলগামে জঙ্গি হামলার প্রভাব পড়ল আইপিএলেও। নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। পহেলগামের মর্মান্তিক ঘটনাকে মাথায় রেখে এদিনের ম্যাচে বেশ কিছু বদল আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। জঙ্গি হানায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এইসব সিদ্ধান্ত। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, গতকাল পহেলগামে হামলার […]

উরিতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, মৃত্যু দুই সন্ত্রাসবাদীর

শ্রীনগর : জম্মু ও কাশ্মীরে উরিতে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনাবাহিনী। বুধবার সকালে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে দুই সন্ত্রাসবাদীর। সেনাবাহিনীর পক্ষ থেকে বুধবার ভোরের দিক ২-৩ জন সন্ত্রাসবাদী উরি নালার সরজীবন এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সন্ত্রাসবাদীরা ভারতীয় ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে থাকলে সেনাবাহিনীর জওয়ানরা গুলি চালান। এনকাউন্টার […]