নয়াদিল্লি : জাতীয় নিরাপত্তার স্বার্থে পেগাসাসের ব্যবহার একেবারেই ভুল নয়। স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি শীর্ষ আদালত জানিয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত থাকায় পেগাসাস সংক্রান্ত সুপ্রিম কোর্ট কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা যাবে না। কারণ, এটি দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। একজন আবেদনকারীর পক্ষে উপস্থিত হয়ে সিনিয়র অ্যাডভোকেট শ্যাম দিভান পেগাসাস নিয়ে রিপোর্ট […]
Category Archives: দেশ
নয়াদিল্লি : নতুন জাতীয় শিক্ষা নীতি দেশের যুবসমাজের ভবিষ্যৎ গঠন করবে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত যুগম কনক্লেভে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ সরকার, শিক্ষা, বিজ্ঞান ও গবেষণার বিভিন্ন ক্ষেত্রের মানুষ এখানে এত বিপুল সংখ্যায় উপস্থিত; এই ঐক্য, এই আত্মবিশ্বাসকেই আমরা যুগম বলি। এমন একটি যুগম যেখানে বিকশিত ভারতের […]
নয়াদিল্লি : ভবিষ্যতের প্রতিটি প্রযুক্তির ক্ষেত্রে ভারতকে শ্রেষ্ঠত্বের তালিকায় নিশ্চিত করতে হবে। আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত যুগম কনক্লেভে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা ভারতে এআই-এর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি এবং আমাদের লক্ষ্য হল ভারতের জন্য এআই-কে কার্যকর করা। এই বছরের বাজেটে, আমরা আইআইটিগুলিতে আসন সংখ্যা এবং ক্ষমতা বৃদ্ধি করার […]
নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এবার সংসদের বিশেষ অধিবেশনের আহবান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন, “এই সংকটময় সময়ে ভারতকে দেখাতে হবে, আমরা সর্বদা সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছি।” উল্লেখ্য, পহেলগাম হামলার বিরুদ্ধে শাসক, বিরোধী সবাই […]
জম্মু : পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই রাত হলেই নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। সোমবার রাতেও ব্যতিক্রম হল না। এই নিয়ে টানা ৫ দিন নিয়ন্ত্রণরেখার ওপর থেকে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে সংঘর্ষ-বিরতি লঙ্ঘন করলো পাকিস্তানি সেনা। যদিও, ভারতীয় সেনাবাহিনী এই হামলারও যথাযোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে। সোমবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের […]
নয়াদিল্লি : ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের প্রথম সারির কয়েকটি ইউটিউব চ্যানেল ছাড়াও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও। সরকারি সূত্রের খবর, নিষিদ্ধ হওয়া পাক ইউটিউব চ্যানেলগুলিতে ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। এমনকি ভারতের সেনাবাহিনী […]
মুম্বই : মুম্বইয়ের সংভাজীনগরের অম্বালা-ঠাকুরওয়াড়ি এলাকায় একটি গণবিবাহ অনুষ্ঠানে খাবারে বিষক্রিয়ার জেরে এক শিশুর মৃত্যু হয়েছে এবং ১৭ জনের অবস্থা গুরুতর। তাদের সকলকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। শনিবার একটি গণবিবাহ অনুষ্ঠানে খাবার খাওয়ার পরই অনেকের বমি এবং পেটের সমস্যা দেখা দেয়। ৮ বছরের সুরেশ মাধে নামে এক শিশুর মৃত্যু হয়েছে, অন্যদের অবস্থা গুরুতর।
নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তদন্তভার হাতে নিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীর পুলিশকে এই সন্ত্রাসী হামলার তদন্তে সাহায্যে করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পহেলগামে জঙ্গি হামলার ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গে যায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই আনুষ্ঠানিকভাবে পহেলগাম জঙ্গি হামলার তদন্তভার গ্রহণ করল জাতীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, গত ২২ এপ্রিল […]
মুম্বই : মুম্বইয়ে আগুন লাগল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে। রবিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ইডি-র দফতরে আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ধোঁয়া রয়েছে। দফতরে মজুত বহু নথিপত্র পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি। রবিবার ভোররাতে ইডি-র দফতরে আগুন লাগে। […]
শ্রীনগর : কাশ্মীরে ফের জঙ্গি হামলা! এবার এক সমাজকর্মীকে গুলি করে মারল সন্ত্রাসবাদীরা। পুলিশ সূত্রে খবর, নিহত ওই সমাজকর্মীর নাম গুলাম রসুল মার্গে। বছর পঁয়তাল্লিশের গুলামকে তাঁর বাড়ির কাছেই ঘিরে ধরে কয়েক জন সন্দেহভাজন জঙ্গি। তার পর তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে […]









