Category Archives: কলকাতা

শনিবার থেকে বাড়তে পারে কলকাতার তাপমাত্রা

শুক্রবার কলকাতায় সকালে ছিল শীতের আমজে। সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বৃৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করেছে ৪২ থেকে ৯৬ শতাংশের মধ্যে। তবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে শনিবার বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে […]

জঞ্জালের স্তূপে বিস্ফোরণ বেহালার সরশুনায়, আহত ১

জঞ্জালের স্তূপে বিস্ফোরণ বেহালার সরশুনাতে। ঘটনায় একজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঠিক কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এদিকে এই ঘটনায় বাসুদেবপুরের স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ জঞ্জালের স্তূপ থেকে কাজ কুড়োনোর জোরাল শব্দ শোনা যায়। যে যুবক কাগজ কুড়োচ্ছিলন বিস্ফোরণে তিনি আহত হন। এরপরই […]

পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গঠন হবেই, দাবি শুভেন্দুর

    ‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার গঠন না করা পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের বিশ্রাম নেই।’  বৃহস্পতিবার ন্যাশানাল লাইব্রেরির এক অনুষ্ঠানে এসে বাংলায় বিজেপির সরকার গঠন নিয়ে এমন আশাবাদী মন্তব্য করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিন ন্যাশনাল লাইব্রেরিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নন্দীগ্রামের বিধায়ক পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।সঙ্গে আশ্বাস দেন, বর্তমানে […]

রাজ্যপাল খুবই ভাল, রাজভবন থেকে বেরিয়ে জানালেন মমতা

‘রাজ্যপাল খুবই ভাল। ভদ্র মানুষ। খুবই সুন্দর ব্যবহার করেছেন। আমি মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম। এটা আমাদের সৌজন্য। রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক এতই ভাল যে, আর কোনও সমস্যা হবে না। আলোচনা করে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি সহযোগিতা করছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।’ বৃহস্পতিবার রাজ্যপাল আনন্দ বোসের সঙ্গে দেখা করার […]

কল্যাণময়ের জামিন মামলায় আদালতের তোপের মুখে সিবিআই

কলকাতা:এবার হাই কোর্টের তোপের মুখে সিবিআই। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআইকে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে তোলা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। জামিন মামলার শুনানিতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী ও অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। সিবিআইকে উদ্দেশ্য […]

পার্থর মুখে তৃণমূলের স্তুতি, জামিন পেলেন না পার্থ-কল্যাণময়

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ সাত জনকে হেফাজতের মেয়াদ শেষ হতেই বৃহস্পতিবার আদালতে ফের পেশ করা হয়। আদালতে হাজিরার সময় পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত শোনা গেল শুধুই তৃণমূল কংগ্রেসের নাম।গাড়ি থেকে নামার মুখে তিনি জানান, ‘তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে সকল কর্মী ও সহকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি।নতুন বছরের শুভেচ্ছা, […]

ছাত্রীকে শ্লীলতাহানি! অভিযুক্ত অধ্যাপক

কলকাতা: শিক্ষক, অধ্যাপক, যাঁরা ভবিষ্যত নাগরিক গড়ার কারিগর, তাঁদের কাছে অসুরক্ষিত ছাত্রী! কেষ্টপুর মিশন বাজারের কাছে কলেজছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল বিএড কলেজের অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার রাতে। ছাত্রীর অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই তাঁকে উত্ত্যক্ত করতেন ওই অধ্যাপক। বুধবার রাতেও তার পুনরাবৃত্তি ঘটে। অভিযুক্ত অধ্যাপক ছাত্রীর শ্লীলতাহানি করলে তিনি চিৎকার করে ওঠেন। তাঁর চিৎকারে […]

কলেজ কর্তৃপক্ষ আর স্বাস্থ্যভবনের নির্দেশ ছাডা়ই হল মেডিক্যাল কলেজের ছাত্রসংসদ নির্বাচন

কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্যভবনের নির্দেশ ছাড়াই বৃহস্পতিবার হয়ে গেল মেডিক্যাল কলেজের ছাত্রসংসদ নির্বাচন।নিজেদের উদ্যোগে বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়ে ভোটগ্রহণ করেন ডাক্তারি পড়ুয়ারা। তবে, এই ভোট বা ছাত্র সংসদ নির্বাচনের আদৌ কোনও আইনি বৈধ্যতা রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পড়ুয়াদের এই আন্দোলনে প্রথম থেকে এআইডিএসও শামিল হলেও, […]

আর এক মুহূর্ত চাকরি নয়, জানালেন বিচারপতি বসু , কমিশনকে নির্দেশ ১৬৯৮ জনের নাম এবং ঠিকানা দেওয়ার

    ওএমআর শিটে মেলেনি এক নম্বরও, কিন্তু চাকরি পেয়েছেন এমন চাকরি পাওয়া ভুয়ো শিক্ষাকর্মীদের তথ্য কলকাতা হাই কোর্টে তুলে ধরল সিবিআই। বেআইনি নিয়োগ পাওয়া এই ১৬৯৮ জন গ্রুপ ডি কর্মী যাতে আর একদিনও স্কুলে কাজ করতে না পারে সেই বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাই কোর্ট। তাঁদের বেতন বন্ধ এবং স্কুলে ঢুকতে না দেওয়ার […]

‘নিখোঁজ’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পোস্টার ব্যারাকপুরে

ব্যারাকপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিখোঁজ বলে এবার পোস্টার পড়ল ব্যারাকপুর ওয়ারলেস গেট এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে। পোস্টার ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। পোষ্টারে উল্লেখ, দেখতে গোলগাল, নাদুস নুদুস, বাড়ির ঠিকানা কাঁথি। এমন কোনও ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন। পোষ্টারের নীচে  সৌজন্যে হিসেবে উল্লেখ রয়েছে,  তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও আইটি […]