বীরভূমের মল্লারপুরে নাবালকের মৃত্যুর ঘটনায় নাবালকের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মৃতের পরিবারকে ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। এরই পাশাপাশি এই মামলার প্রেক্ষিতে পুলিশের ভূমিকার সমালোচনা করে হাইকোর্ট। হাইকোর্ট স্পষ্ট জানায়, আগামী দিনে […]
Category Archives: কলকাতা
তিলজলায় ৭ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহ ও খুনের ঘটনায় ফের নয়া মোড়। কারণ, পুলিশি জেরায় অলোকের স্বীকারোক্তি যে, এই শিশু খুনের ঘটনায় জড়িত নয় কোনও তান্ত্রিক। নিজে থেকেই এই কাণ্ড ঘটিয়েছে সে। তান্ত্রিকের কথা বললে সাজা কম হতে পারে, এমন পরিকল্পনা করে পুলিশকে বিভ্রান্ত করতে চেয়ে তান্ত্রিকের গল্প ফেঁদেছছিল অলোক। অলোকের সেই গল্প শুনে গত […]
ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ধৃত কৌশিক নাথকে সঙ্গে নিয়ে তার কোথায় কি সম্পত্তি রয়েছে, তা চিহ্নিতকরণের কাজ শুরু করল ইডি। সোমবার মেডিক্যাল টেস্টের পর কৌশিককে নিয়ে প্রথমে ইডি টিম পৌঁছে যায় কালিকাপুরে। সেখানে একটি ফ্ল্যাটে যান তাঁরা। এরপর টিম যায় গড়ফার কায়স্থ পাড়ায়। সেখানেও একটি ফ্ল্যাট চিহ্নিত করা হয় বলে ইডি সূত্রে খবর। প্রসঙ্গত এই গড়ফা […]
ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাহার হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। সোমবার হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। অভিযোগ, রাজ্য সরকারের নীতির বিরোধিতা করায় এই অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রাক্তন এই পুলিশ আধিকারিক এও প্রশ্ন তোলেন, বাকিদের ক্ষেত্রে এমনটা কেন হল না তা নিয়েও। এদিকে নিয়ম অনুসারে পুলিশের […]
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা ঘিরে দিনভর চলল টানাপড়েন। প্রথমে অনুমতি। তারপরে প্রত্যাহার। শেষমেশ আদালতের কড়া নাড়া। এরপরই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি রাজাশেখর মান্থা সভা করার এই অনুমতি দেওযার পাশাপাশি স্পষ্ট ভাষায় এও জানান, সভা যাতে শান্তিপূর্ণভাবে হয়, তা নিশ্চিত করতে হবে […]
কলকাতা: ফের কলকাতার বুকে পথ দুর্ঘটনা। সোমবার সাতসকালেই প্রাণ গেল এক বাইক আরোহীর।দুর্ঘটনাটি ঘটেছে শহরের রাসবিহারী কানেক্টরের বকুলতলা মোড়ের কাছে ভোর ৫.৩০ নাগাদ। মৃত্যু হয়েছে অরিজিৎ শীল নামে এক বাইক আরোহীর। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক পুলিশের কিয়স্কে গিয়ে ধাক্কা মারে মোটরবাইকটি। তাতে মৃত্যু হয়েছে অরিজিতের। অন্য একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। […]
রিষড়ার ঘটনার পর বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে রাজ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি, এমনটাই খবর বঙ্গের স্যাফ্রন ব্রিগেড সূত্রে। এরই পাশাাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ওই চিঠিতে বিস্ফোরক অভিযোগও করেন বিজেপি […]
রবিবার সকালের দিকে কিছুক্ষণের জন্য ব্যাহত হল মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রের খবর, সকালে ১০.৪২ মিনিটে শোভাবাজার থেকে শ্যামবাজার যাওয়ার লাইনে অস্বাভাবিক শব্দ শুনতে পান মোটরম্যান। এদিন দমদমগামী একটি মেট্রো রেকের চালক শোভাবাজার এবং শ্যামবাজারের মাঝখানে থাকা অবস্থায় আচমকায় অস্বাভাবিক একটি শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে মাঝপথে তিনি চলন্ত মেট্রোটিকে দাঁড় করিয়ে দেন। খবর দেওয়া হয় […]
কলকাতা: ‘ডিপ্লোমা ইন স্টুডেন্ট কাউন্সেলিং’ ও ‘ডিপ্লোমা ইন কেরিয়ার কাউন্সেলিং’ কোর্স শুরু হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই দু’টি ডিপ্লোমা কোর্সের জন্য ‘কেয়ারিং মাইন্ডস’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১ বছর সময়সীমা ধার্য হয়েছে প্রতিটি কোর্সের জন্য। ২৬০টি ক্লাস হবে। তারই মধ্যে থাকবে প্র্যাকটিক্যাল ও মক সেশন। ২৪ জুন থেকে আনুষ্ঠানিকভাবে পঠনপাঠন শুরু হওয়ার কথা। ‘ডিপ্লোমা ইন […]
কলকাতা: মেয়ো রোডে উল্টে গেল মেটিয়াবুরুজ-হাওড়া রুটের যাত্রীবোঝাই মিনিবাস। শনিবার বিকেলে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। ভেন্টিলেশনে রয়েছেন তাঁরা। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল।বাসের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধারকাজ শুরু হয়। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য মেয়ো […]










