এলবিএস’দের ক্ষোভের মুখে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। কারণ এলবিএসদের নিয়ে এক বেফাঁস মন্তব্য় করেন মেয়র। আর তাতেই তোলপাড় কলকাতা পুরসভা। সূত্রে খবর, শুক্রবার পুরসভার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফিরহাদ বলেন, ‘এলবিএস’রা লোককে মুরগি করেন। অনেক এলবিএস আছেন, ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ান। কাজ পান না। আমি নিজেও এলবিএসদের হাতে ভিক্টিম।’ সেই সঙ্গে তাঁর মন্তব্য […]
Category Archives: কলকাতা
টানা ১৮ ঘণ্টা সুজয়কৃষ্ণ ভদ্রর পুরনো অফিসে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। এরপর মঙ্গলবার ভোরে যখন তদন্তকারীরা নিউ আলিপুরে অবস্থিত ওই অফিস থেকে বের হন তখন তদন্তকারী আধিকারিকদের হাতে ছিল তিনটি ব্যাগ। সূত্রের খবর, এখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সোমবার দুপুরের পর থেকে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র পুরনো অফিস ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ […]
কলকাতা: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের দার্জিলিংয়ে একটি বাড়ি ছিল। সেই বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থা। সেই বাড়ি অবিলম্বে সংস্কারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । আগামী ১২ সপ্তাহের মধ্যে সংস্কারের কাজ শুরু করতে হবে, জানাল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। অভিযোগ, দেশবন্ধুর দার্জিলিংয়ের বাড়িতে বহুদিন কোনও সংস্কারের কাজ করানো হয়নি। এমনকী, বাড়ির মধ্যে যে […]
‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে তরজা চলছে বিজেপির সঙ্গে শাসকদল তৃণমূলের। অবশেষে পয়লা বৈশাখ হোক পশ্চিমবঙ্গ দিবস, সোমবার এমনই সুপারিশ করা হল পশ্চিমবঙ্গ দিবস কমিটির তরফ থেকে। এখন শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।‘ এদিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির পছন্দের ২০ জুন পালিত হোক চায় না রাজ্য সরকার। বিজেপির দেখাদেখি ওই দিনটি পালন করেন রাজ্যপাল সি ভি […]
নিজস্ব প্রতিবেদন, কলকাতাn গণধর্ষণের শিকার, অন্তঃসত্ত্বা হয়ে পড়া ১১ বছরের নাবালিকাকে ২৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মেডিক্যাল বোর্ড এ ব্যাপারে সম্মতি দেওয়ার পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর নির্দেশ, মেয়েটির যত দ্রুত সম্ভব গর্ভপাত করানো হোক এসএসকেএম হাসপাতালে । বিচারপতি ভট্টাচার্য জানান, মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইনের (১৯৭১) ৩ নম্বর ধারা অনুযায়ী ২৪ সপ্তাহের পরে […]
তরুণী চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের রহস্যমৃত্যুর তদন্তের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তকে। এরপরই সোমবার এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সঙ্গে এ নির্দেশও দেন, ডিআইজি ও ডিজিকে ব্যারাকপুর থানার ওই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে […]
যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতারের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েই চলেছে। এদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর, পুলিশের নজরে রয়েছেন আরও অনেকেই। বলে রাখা শ্রেয়, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩ জন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়া। এদিকে আবার এই তদন্তের মধ্যেই এক পড়ুয়ার অস্বাভাবিক আচরণ খবর নজরে এসেছে। আর এই অস্বাভাবিক আচরণের কারণে […]
যাদবপুর কাণ্ডে ঠিক কী ঘটনা ঘটেছিল তার ফের পুনর্নির্মাণ হল সোমবার। এদিন ডামি পুতুল নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করতে দেখা যায় কলকাতা পুলিশের তদন্তকারীদের। এর আগেও পুনর্নির্মাণ হয়েছে। এদিন ধৃতদের নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। এদিন ডামি ডল নিয়ে চলে পুনর্নির্মাণ। মৃত পড়ুয়ার শরীরের আনুমানিক ওজন ও উচ্চতা অনুযায়ী একটি ডামি পুতুল নিয়ে যাদবপুরের মেন হস্টেলে যান […]
যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পাঠানো দ্বিতীয় রিপোর্টেও সন্তুষ্ট হল না ইউজিসি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে যে দ্বিতীয় দফায় উত্তর দেওয়া হচ্ছে তা অসন্তোষজনক বলে ইউজিসির তরফে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দেওয়া হয়েছে। সেখানে একটি বিস্তারিত ব্যাখ্যা এবং পদক্ষেপও জানতে চাওয়া হয়েছে ইউজিসির তরফ থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ইউজিসির পর্যবেক্ষণ, র্যাগিং […]
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর তদন্তে নয়া আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিশ্ববিদ্যালয়ে চত্বরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি তাঁর আবেদন, ছাত্রমৃত্যুর মামলায় ইউএপিএ ধারা প্রয়োগ করে এনআইএ-কে তদন্তভার দেওয়া হোক। কারণ, তাঁর অভিযোগ, যাদবপুরে মাওবাদী সংগঠনের আধিপত্য রয়েছে। এখান থেকে একাধিক হামলার ঘটনাও ঘটেছে আগে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর তদন্তকে প্রভাবিত করা হচ্ছে, এই অভিযোগ তুলে এক প্রাক্তনী […]










