Category Archives: কলকাতা

ব়্যাগিং রুখতে এবার ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রীর

ব়্যাগিং রুখতে এবার ২৪ ঘণ্টার জন্য নতুন হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও পড়ুয়া ব়্যাগিং-এর শিকার হলে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারেন। মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক ছিল মমতার। সেই বৈঠকের মধ্যেই ওই নম্বর চালু করা হয়। পুলিশের তরফ থেকে নম্বর প্রকাশ করা হয়েছে। নম্বরটি হল ১৮০০৩৪৫৫৬৭৮। ২২ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার থেকেই […]

অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের আরও এক জনস্বার্থ মামলা

রাজ্যপাল তথা আচার্যের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল আরও একটি জনস্বার্থ মামলা। আদালত সূত্রে খবর, মামলাকারীর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজেশ দাশ। ড. রাজেশ দাশের দাবি, ইউজিসির আইনে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করার কোনও নিয়ম নেই। রাজ্যের বিশ্ববিদ্যালয় আইনে উপাচার্যের অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন উপাচার্য করা হলেও তাঁকে কোনও ক্ষমতা দেওয়া হয়নি। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী […]

যাদবপুরে সিসিটিভি বসানোর ক্ষেত্রে অনুমতি নিতে হবে স্টেক হোল্ডারদের

যাদবপুরের হস্টেল থেকে পড়ে প্রথমবর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর প্রশ্নের মুখে নবাগতদের নিরাপত্তা। এবার এই নিরাপত্তাকে সুদৃঢ় করতে ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর পক্ষে দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। এই প্রসঙ্গে মঙ্গলবার সমস্ত স্টেক হোল্ডারদের এক বৈঠকও হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও নিয়মাবলী প্রকাশ করার আগে সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করতে […]

বুধবার প্রকাশিত হতে চলেছে উচ্চ প্রাথমিকের প্যানেল

বুধবার উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হতে চলেছে। আর এই তালিকায় নাম থাকতে পারে ১৩,৫০০ জন চাকরিপ্রার্থীর, এমনটাই খবর এসএসসি সূত্রে। একইসঙ্গে এও জানানো হয়েছে, আদালতে এবার কউন্সিলিংয়ের অনুমতি চাইবে এসএসসি। আদালত অনুমতি দিলে চাকরিপ্রার্থীদের ডাকা হবে কউন্সিলিংয়ে। আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় এগোচ্ছে এসএসসি। প্রসঙ্গত, নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৪ সাল থেকে। এতদিন ধরে […]

সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টেই সমস্যায় অরিত্র

যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর থেকেই গায়েব হয়ে গিয়েছিলেন অরিত্র মজুমদার। তাঁর নামে পোস্টারও পড়েছিল ক্যাম্পাসে। যাদবপুরের ছাত্রমৃত্যুতে তাঁর নাম উঠেছিল। অভিযোগ ওঠে, তিনিই নাকি মৃত্যুর পর তথ্যপ্রমাণ লোপাট করেছিলেন। যাদবপুরের ছাত্রমৃত্যুর ১১ দিন পর প্রকাশ্যে আসতে দেখা যায় সেই অরিত্র ওরফে আলুকে। নিজের সামাজিক মাধ্যমে তিনি সাফাই দিয়ে দাবি করেন, ঘটনার দিন অর্থাৎ […]

যাদবপুরে নিগ্রহের ঘটনায় শুভেন্দুকে ডেকে পাঠাল পুলিশ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবাদ কর্মসূচিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন তাতে শুভেন্দুর কাছ থেকে বিস্তারিত অভিযোগ শুনতে নোটিশ পাঠাল পুলিশ। প্রসঙ্গত,যাদবপুরের পড়ুয়া মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় বিজেপির তরফে। সেই সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার উপর কিছু পড়ুয়া এবং বহিরাগতরা আক্রমণ করে […]

টেটের ছয় নম্বর দেওয়ার মামলা ফিরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চেই

২০১৪ সালের প্রাথমিক টেটের ছয় নম্বর দেওয়ার মামলা আবার ফিরল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চেই। আদালত সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচাররপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ মামলা ফেরত পাঠাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন ফের পর্যবেক্ষণে জানায়, ২০১৪ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় সব প্রার্থীকে ছয় নম্বর দেওয়ার নির্দেশ […]

৫ সেপ্টেম্বর পর্যন্ত অস্বস্তিতে অভিষেক

৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে স্বস্তি মিলছে না তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ডের। কারণ, তাঁর বিরুদ্ধে ইডি যে অভিযোগ দায়ের করেছে, তার থেকে অব্যাহতি মিলবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত রায় দেয়নি কলকাতা হাইকোর্ট। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে। এদিন বিচারপতি জানান, আগামী ৫ সেপ্টেম্বর চূড়ান্ত রায় […]

কলকাতা পুলিশের অপদার্থতায় ক্ষুব্ধ বিচারপতি

আদালতে মামলা হতেই সামনে চলে এল কলকাতা পুলিশের অপদার্থ কাজকর্মের এক নক্কার ছবি। পরিচারিকাকে মারধরের ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে যে মামলা করা হয়েছে তা নিয়ে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হল কলকাতা পুলিশকে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের ওপর আম-জনতা কেন এবং কী কারণে ভরসা হারাচ্ছেন তাও ধরা পড়ল খোদ বিচারপতির কথায়। একইসঙ্গে এটাও স্পষ্ট […]

কুন্তলের চিঠির তদন্তে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার এবং সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের যে চিঠিতে শোরগোল পড়ে গিয়েছিল এবার সেই চিঠি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হল কলকাতা পুলিশ ও সিবিআই-এর দুই উচ্চপদস্থ কর্তাকে। আলিপুর বিশেষ আদালতের নির্দেশ, ওই চিঠির তদন্ত করবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর। একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। চিঠিতে […]