Category Archives: কলকাতা

ভাইজ্যাকে রহস্যমৃত্য়ু কলকাতার এক পড়ুয়ার

ভিন রাজ্যে পড়তে গিয়ে কলকাতার এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এল। পড়ুয়ার পরিবারের অভিযোগ তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। নিট পরীক্ষার প্রস্তুতি নিতেই মেয়েকে ভিন রাজ্যে পাঠিয়েছিল পরিবার। প্রস্তুতি চলছিল অন্ধ্র প্রদেশের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে। কলকাতার নামী ইংরাজি মাধ্যম স্কুল থেকে পাশ করা এই কিশোরীর নাম  রীতি সাহা। বয়স মাত্র ১৬। সূত্রের খবর, গত […]

যাদবপুরের ঘটনার জের! ‘ব়্যাগিং’ নিয়ে আদালতে গোপন জবানবন্দি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মৃত্যু তুলে দিয়েছে হাজার প্রশ্ন। নগ্ন করেছে র‌্যাগিং-এর ভয়াবহ ছবিকে। নাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ থেকে প্রশাসনকে। সেই একটা মৃত্যুই এবার শাপে বর হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের আর এক ছাত্রের জীবনে। দীর্ঘদিন ধরে র‌্যাগিং এর অভিযোগ জানিয়ে আসছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকা বালিগঞ্জ সায়েন্স কলেজের ছাত্র বিশ্বজিৎ হাজরা। অবশেষে শনিবার পুলিশ তাঁকে গোপন জবানবন্দি […]

জন্মের শংসাপত্র পাইয়ে দিতে দালালরাজ! অভিযোগ পেয়েই তৎপর মেয়র, ধৃত চক্র

কলকাতা: বাচ্চার জন্মের সার্টিফিকেটের খরচটা একটু কমিয়ে দিতে বলুন না। গরিব মানুষ, কোথায় এত টাকা পাব? পুরসভার কাজকর্ম খতিয়ে দেখতে সপ্তাহে একদনি গার্ডেনরিচ রোডের বরো অফিসে বসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই একজন মহিলার মুখে একথা শুনে অবাক তিনি। কারণ, গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে পুরসভা জন্মের শংসাপত্র আবেদনের ব্যবস্থা অনলাইনে করে দিয়েছে। এজন্য একটা টাকাও […]

সিসিটিভি বসানোর টাকাই নেই যাদবপুরের হাতে

সিসিটিভি বসানোর টাকাই নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। অন্তত সূত্রে এমনটাই খবর। ফলে ক্যাম্পাসের মূল ‘পয়েন্ট’ গুলিতে ক্যামেরা বসানো এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মীদের নিরাপত্তারক্ষী হিসেবে মোতায়েন করতে এবার রাজ্য সরকারের দ্বারস্থ হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর এই ইস্যুতে ইতিমধ্যেই রাজ্য সরকারের উচ্চশিক্ষা দফতরকে আর্থিক সাহায্য চেয়ে চিঠি লেখার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই আর্থিক টানাটানির কারণ […]

নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত চার শিক্ষককে জামিন দিল আদালত

কলকাতা: তদন্তে সহযোগিতা করছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত চার জন প্রাথমিক শিক্ষক। আলিপুর আদালতে এমনটাই জানালেন সিবিআই-এর আইনজীবী। তার জেরেই জামিন মঞ্জুর হল চার শিক্ষকের। চার জন প্রাথমিক শিক্ষকই মুর্শিদাবাদ জেলার। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁদের সাক্ষী হিসাবে দেখিয়েছিল সিবিআই। তাতে অসন্তুষ্ট আদালত বলেছিল, সাক্ষী কেন! ওঁরাও সমান […]

আদালতে তোলার সময় অশালীন অঙ্গভঙ্গি যাদবপুর কাণ্ডে ধৃত এক ছাত্রের

যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতারবারোজন। সূত্রের খবর, পুলিশের নজরে রয়েছেন আরও একাধিক।চলছে তদন্তের কাজ। এদিকে এক ধৃতের মিডিয়াকে দেখে অশ্লীল অঙ্গভঙ্গি করার ঘটনা সামনে আসতে প্রশ্ন উঠে গেল অভিযুক্তদের মানসিকতা নিয়ে। সূত্রে খবর, শনিবার ধৃত তিন ছাত্রকে আদালতে তোলার সময়, এক ছাত্র সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই ‘মধ্যমা’ও দেখান। তিনিও মেইন হস্টেলেরই আবাসিক। শুধু তাই নয়, আর […]

জমি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

ভিন রাজ্যে ব্যবসায়ীদের জমি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ তৃণমূল নেতা নিরু পাসোয়ান এবং তাঁর দাদার বিরুদ্ধে। শুধু তিনি নয়, তাঁর দাদার বিরুদ্ধেও একই অভিযোগ। গোটা ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের দুজন ব্যবসায়ীকে রাজারহাট নিউটাউনে জমি দেবেন বলেছিলেন এই নিরু পাসোয়ান ও তাঁর দাদা। ওই […]

বালিগঞ্জ সায়েন্স কলেজের পর ব়্যাগিং বিতর্ক আর আহমেদ ডেন্টাল কলেজে

যাদবপুর কাণ্ডে তদন্তে নেমে এবার আর আহমেদ  ডেন্টাল কলেজ নিয়ে সামনে এল এক বিস্ফোরক তথ্য। ফলে তদন্তকারীদের আতস কাঁচের তলায় হস্টেল সুপার।  এমনই গুরুতর অভিযোগ উঠেছে আর আহমেদ ডেন্টাল কলেজের হস্টেলের সুপারের বিরুদ্ধে। সম্প্রতি চিকিৎসক ঝন্টু মণ্ডল এই অভিযোগ সামনে আনেন। সঙ্গে এ প্রশ্নও উঠেছে, গত ৯ বছর আগে যাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল, তিনি কীভাবে […]

যাদবপুরে শুধু ব়্যাগিং-ই নয়, সঙ্গে চলতো তোলাবাজিও

যাদবপুরকাণ্ডে সামনে এল আরও এক বিস্ফোরক তথ্য। ব়্যাগিংয়ের সঙ্গে এবার সামনে অভিযোগ উঠল তোলাবাজিরও। সূত্রে খবর, দীর্ঘদিন থেকে মেইন হস্টেলে ‘তোলাবাজি’ চালিয়ে গিয়েছেন সিনিয়ররা। পুলিশ সূত্রে খবর, ধৃত সৌরভ চৌধুরী ও তাঁর গ্যাং হস্টেলের মধ্যে এই কাজ চালাতেন। বেশ সংগঠিত কাদায় চালিয়ে যেত এই কাজ। সূত্রের খবর, হস্টেলে নতুন কেউ এলে আগে দেখে নেওয়া হত […]

বালিগঞ্জ সায়েন্স কলেজে ব়্যাগিংয়ের ঘটনায় গোপন জবানবন্দি নেওয়া হবে অভিযোগকারীর

ব়্যাগিংয়ের অভিযোগ বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলেও। শুধু তাই নয়, তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের আস্কারাতেই হস্টেলের কিছু আবাসিক ও বহিরাগতরা ওই পড়ুয়ার উপর দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে বলেও জানা যাচ্ছে। যাঁদের সঙ্গে এই ব়্যাগিং করা হচ্ছে তাঁরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে সমগ্র ঘটনা। সঙ্গে জানানো হয়েছে থানাতেও। তবে থানা-পুলিশ করেও এই সমস্যার কোনও সুরাহা […]