Category Archives: কলকাতা

ইদ-ই-মিলাদে উত্তর-দক্ষিণ করিডরে কম সংখ্যক মেট্রো

উৎসব-পার্বনের পাশে বিশেষ কিছু দিনেও পরিষেবা দিয়ে থাকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যেমনটি দেখা যায়, পুজোর শপিং বা আইএসএল-এর খেলার ক্ষেত্রে। সেদিনও কলকাতা মেট্রোর তরফ থেকে দেওয়া হয় স্পেশাল ট্রেন। আর এবার ইদ-ই-মিলাদ উপলক্ষে পরিষেবার খুঁটিনাটি ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এটি শুধুমাত্রই মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরের জন্য। সেক্ষেত্রে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে […]

দিল্লি যাওয়ার আগে বাংলার বঞ্চিতদের চিঠি জমা হচ্ছে অভিষেকের অফিসের সামনে

বাংলার প্রতি বঞ্চনার অভিযোগে দিল্লিতে গিয়ে আন্দোলনের যে ডাক দেওয়া হয়েছে তার প্রস্তুতি চলছে জোড়াপুল শিবিরে। তৃণমূলের শীর্ষ নেতারা। বাংলায় একশো দিনের কাজের বকেয়া টাকা এবং আবাস যোজনার কাজের টাকা মিলিয়ে মোট ১৫ হাজার কোটি টাকা আটকে রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূল থেকে বার বার অভিযোগ তোলা হয়েছে, এই টাকা আটকে থাকার জন্য বাংলার গরিব […]

রাজ্যের আর্জি মানল না আদালত, মিছিল হবে ক্যামাক স্ট্রিট দিয়েই

বুধবার কলকাতায় রাস্তায় গ্রুপ ডি কর্মীদের যে মিছিল রয়েছে তার রুটের একটি অংশ নিয়ে আপত্তি তোলা হয় রাজ্যের তরফ থেকে। এরপর হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আর্জিও জানানো হয়। তবে তাতে কাজের কাজ কিছু হল না। আদালত এদিন জানিয়ে দেয়, গ্রুপ ডি কর্মীদের মিছিলের রুটে কোনও পরিবর্তন হচ্ছে না। ফলে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীদের মিছিল […]

শিক্ষিকা বদলির মামলায় দুই সপ্তাহের মধ্যে ডিআইকে অপসারণের নির্দেশ আদালতের

শিক্ষিকার বদলি মামলায় দুই সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের ডিআই-কে অপসারণ করার নির্দেশ দেওয়া হল শিক্ষা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে। এক শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় মঙ্গলবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই মামলায় বিচারপতি জানান, ‘ডিআই যে কাজ করেছেন, তা আদালত ভালো চোখে দেখছে না। ডিআই-কে পদ থেকে অপসারণ করতে হবে।’ সঙ্গে বিচারপতি এটাও […]

ফের প্রাণ কাড়ল ডেঙ্গু

মাত্র আট মাসের বৈবাহিক জীবন কেড়ে নিল ডেঙ্গু। এখনও সংসারযাপনও সেভাবে করে উঠতে পারেননি। শহরে মৃত্যু ডেঙ্গিতে আক্রান্ত আরও এক গৃহবধূর। মৃতের নাম প্রিয়া রায়। বছর আঠাশের এই গৃহবধূ জ্বর নিয়ে গত রবিবার থেকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি হন। এরপর মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সূত্রে খবর, প্রিয়ার বাড়ি টলিগঞ্জের খানপুর রোডে। টলিগঞ্জের বাসিন্দা […]

নিয়োগ দুর্নীতি কাণ্ডে তেড়েফুঁডে নামল সিবিআই, তল্লাশি সল্টলেক আর হাওড়ায়

মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেড়েফুঁড়ে নামল সিবিআই। কারণ, প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের। হাইকোর্ট-বিশেষ আদালত সর্বত্রই প্রশ্ন উঠছে ‘স্লথ’ গতির তদন্ত নিয়ে। সোমবারও বিচারপতি অমৃতা সিনহা তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হন। বিচারপতির ভর্ৎসনা মুখে পড়েন ইডি-র আধিকারিকরা। এরপরই এদিন সকাল থেকেই কলকাতার সল্টলেক, হাওড়ার দাসনগর-সহ […]

রেলগেট ভেঙে যাওয়ায় শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন চলছে দেরীতে

হাবড়া ২৮ নম্বর রেলগেটে ভেঙে যাওয়ার কারণে হাবড়া-বনগাঁ শাখায় আপ এবং ডাউন, উভয় লাইনে নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে চলছে ট্রেন, এমনটাই সূত্রে খবর। এর জেরে কোথায়ও কোথায় দাঁড় করিয়ে রাখা হয় ট্রেনকে। সব মিলিয়ে কাজে যাওয়ার পথে ব্যাপক হয়রানির সম্মুখীন সাধারণ মানুষ। ওই শাখার বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে। তবে রেল গেট দ্রুত […]

পুলিশের তোলাবাজির ভিডিও দেখে সিআইডিকে তদন্তের নির্দেশ আদালতের

পুলিশের তোলা আদায়ের ঘটনার তদন্ত এবার গেল রাজ্য় গোয়েন্দা দফতর সিআইডির হাতে। পুলিশের তোলাবাজির অভিযোগের একটি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে বসে পুলিশের টাকা তোলার ভিডিয়ো রেকর্ডিং দেখেন বিচারপতি জয় সেনগুপ্ত। ওই রেকর্ডিংটি ডালখোলায় পাথরবোঝাই ট্রাক থেকে তোলা আদায়ের। সেই ছবিটির ভিত্তিতে সিআইডি-কে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই ভিডিয়োর ভিত্তিতে বিচারপতির পর্যবেক্ষণ, ভিডিয়ো ফুটেজ দেখে […]

দিল্লি যাওয়ার আগে ভার্চুয়াল সভা অভিষেকের

দিল্লি যাওয়ার আগে চলতি সপ্তাহেই ভার্চুয়াল সভা করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন এই দিল্লিযাত্রা?, বঞ্চিতদের কী করণীয় সমস্ত কিছুই নিয়ে স্পষ্ট বার্তা দিতেই এই ভার্চুয়াল সমাবেশ করবেন অভিষেক। সমাবেশে সমস্তটা ব্যাখ্যা করবেন তিনি। রাজ্যের প্রতি প্রান্তে জায়ান্ট স্ক্রিনে তা লাইভ সম্প্রচার হবে। যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত, তাঁরা হাজির থাকবেন সমাবেশে। দলের সমস্ত […]

শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল রাজ্য়পালের

শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বাধীন কমিটির আমন্ত্রণেই তাঁর বিদেশ সফরে যাওয়ার কথা ছিল। সোমবার রাতের বিমানেই আমেরিকা যাওয়ার কথা ছিল তাঁর। সোমবার বিকেলেই রাজভবনের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হল সে কথা। এক সপ্তাহের জন্য় আমেরিকা যাওয়ার কথা ছিল তাঁর। যোগ দেওয়ার […]