Category Archives: কলকাতা

ভোটের আগে পুলিশের বড় রদবদল, ১৭০ থানার ওসি সরাল কমিশন

কলকাতা : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের পুলিশ প্রশাসনে আরও এক দফা বড় রদবদল করল নির্বাচন কমিশন। রবিবার জারি হওয়া নির্দেশে রাজ্যের মোট ১৭০টি থানার ওসি-কে সরিয়ে দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে ভবানীপুর, নন্দীগ্রাম-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। শুধু থানার ওসি নয়, একসঙ্গে উচ্চপদস্থ ১১ জন আধিকারিক-সহ মোট ১৮৪ জন পুলিশ আধিকারিকের বদলি ও পুনর্বিন্যাসে অনুমোদন দিয়েছে […]

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর : শুটিং চলাকালীন মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকালে দিঘার অদূরে তালসারিতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, বোটে চেপে শুটিংয়ের সময়ে জলে তলিয়ে যান ওই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাঁকে খুঁজে পান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, […]

কসবায় ফের হত্যাকাণ্ড, স্ত্রীকে খুনের দায়ে গ্রেফতার স্বামী

কলকাতা : কসবায় ফের হত্যাকাণ্ড। এবার স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার ভোরে কসবার বোসপুকুরে এই খুনের ঘটনা ঘটে। ধৃতের নাম বিনোদ। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরত। স্ত্রী স্বপ্নার কাছে টাকা চাইত। টাকা না-দিলে অশান্তিও করত। শনিবার রাতেও তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে […]

প্রবীণ মহিলা বাগান সমর্থকের প্রয়াণে শোকস্তব্ধ ময়দান, সবুজ-মেরুন ভালোবাসা রইল অমলিন স্মৃতিতে

◆ চলে গেলেন ‘মোহনবাগান দিদা’, গ্যালারিতে থেমে গেল এক অনন্ত আবেগ কলকাতা : বয়সের ভারে শরীর নুয়ে পড়েছিল অনেক আগেই, কিন্তু প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে ফুটে উঠত শিশুসুলভ হাসি—সেই ‘মোহনবাগান দিদা’ শান্তি চক্রবর্তী আর নেই। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শনিবার দুপুরে তাঁর নিথর দেহ যখন শেষবারের মতো আনা হল মোহনবাগান ক্লাব […]

ভোটার তালিকায় নাম আছে তো? নতুন তালিকা প্রকাশে বাড়ল অনিশ্চয়তা

#eci #ceo #election #list #voterlist কলকাতা : ভোটের মুখে তালিকা নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের মাত্র এক দিনের মধ্যেই তৃতীয় তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কর্তৃপক্ষ। শনিবার রাত্রিতে হঠাৎ এই ঘোষণা সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার—সবার মধ্যেই তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ ও কৌতূহল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটাররা […]

বঙ্গ নির্বাচন ২০২৬ : মমতা সহানুভূতির রাজনীতি করছেন, ১৫ বছরের শাসনের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের

কলকাতা : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে শনিবার তৃণমূল কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন। তিনি অভিযোগ করেন যে, রাজ্যে গত ১৫ বছর ধরে ভয়, দুর্নীতি এবং তোষণের রাজনীতি চলছে এবং আসন্ন নির্বাচন ঠিক করবে যে বাংলার জনতা ভয়কে বেছে নেবে নাকি ভরসাকে। এর সঙ্গেই অমিত শাহ […]

হাজির মডেলরা! নতুন স্বাদের সম্ভারে নিউমার্কেটে এবার ‘কেকস’-এর উদ্বোধন

■ ঝলমলে অনুষ্ঠানে নিউ মার্কেটে ‘কেকস’ কলকাতা : তিলোত্তমার খাদ্যরসিকদের কাছে অত্যন্ত পরিচিত নাম ‘কেকস’। শহরবাসীর দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে এবার মধ্য কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকায় নিজেদের ১৬তম বিপণি চালু করল এই সংস্থা। শুক্রবার দুপুরে জওহরলাল নেহরু রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন […]

একসঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সার জয়, সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টারের সাফল্যে আশার আলো

■ তিন বছরের লড়াই শেষে সম্পূর্ণ সুস্থ ৬৭ বছরের মহিলা কলকাতা : একই সঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েও অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে উঠলেন ৬৭ বছরের এক মহিলা। সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ তিন বছরের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল। এই সাফল্য ক্যান্সার চিকিৎসায় […]

কলকাতার একাধিক জায়গায় হানা ইডি-র

কলকাতা : ভোটের মুখে ফের ইডি হানা কলকাতায়। শনিবার সকালে জওহরলাল নেহেরু রোডে একটি সংস্থার দফতরে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জমি সংক্রান্ত দুর্নীতি মামলার প্রেক্ষিতেই এই অভিযান বলে জানা গিয়েছে। কোনও প্রকল্প করার নাম করে জমি নিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ওই সংস্থার বিরুদ্ধে। অভিযোগ, বেআইনি ভাবে অনেক জমি দখল […]

রামরাজ্য প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে : শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম : বিরোধী দলনেতা এবং ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী শুক্রবার রাম নবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এদিন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নন্দীগ্রামে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। শুভেন্দু অধিকারী বলেন, “এবারের পরিবেশটা অন্যরকম। হিন্দুরা জেগে উঠেছে। সবাই একজোট হয়েছে, তাই ৮ বছর পর এই শোভাযাত্রা হচ্ছে। এখানে […]