Category Archives: রাজ্য

বিশ্বের সবচেয়ে সুন্দর স্থান সুন্দরবন, পশ্চিমবঙ্গ সরকার সেখানকার উন্নয়নে ব্যর্থ: ভূপেন্দ্র যাদব

কলকাতা : সুন্দরবন বিশ্বের সবচেয়ে সুন্দর অঞ্চল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেখানের উন্নয়ন, পর্যটন প্রচার এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। তিনি বন্যপ্রাণী সংরক্ষণ, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি সভায় যোগ দিতে সুন্দরবনে যান। […]

শালবনিতে বাস দুর্ঘটনায় জখম ৯ জন

পশ্চিম মেদিনীপুর : রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা| দুর্ঘটনার কবলে পড়লো একটি বাস| আহত হয়েছে ৯ জন| জানা গেছে, দুর্গাপুর থেকে নয়াগ্রামে যাওয়ার পথে শালবনিতে দুর্ঘটনার কবলে পড়ে চিৎপুরের একটি যাত্রাদলের বাস। রবিবার সকাল ৭টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের শালবনির গোদাপিয়াশাল এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে […]

মোদীর চপার বিভ্রাটে তৃণমূল বলছে, ‘ঈশ্বরের কৃপাদৃষ্টি না থাকলে এরকমই হয়’

কলকাতা : আবহাওয়া খারাপ থাকার কারণে শনিবার নদিয়ার তাহেরপুরের সভাস্থলে পৌঁছোতেই পারলেন না নরেন্দ্র মোদী। তা নিয়ে প্রধানমন্ত্রী কটাক্ষ করা শুরু করে তৃণমূল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য, “ঈশ্বরের কৃপাদৃষ্টি না থাকলে এরকমই হয়।” কলকাতা বিমানবন্দরে ফিরে সেখান থেকেই ভার্চুয়ালি ভাষণ দিতে হয় প্রধানমন্ত্রীকে। মোদীরর সেই অডিওবার্তাই শোনানো হয় সভায় আসা বিজেপির কর্মী-সমর্থকদের। শাসকদলের মুখপাত্র কুণাল […]

ফের দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মন্ত্রী মনোরঞ্জন ব্যাপারি

কলকাতা : “মাত্র কয়েকটা দিন আর বাকি আছে। এভাবেই এই কটাদিন পার করে দিতে পারলেই হলো। রইল বাকি পরের বারের বিধায়ক টিকিট! সে উনি দিলে দেবেন না দিলে না দেবেন। এর জন্য আমার কোন দুঃখ আক্ষেপ নেই।” শনিবার এভাবে মনের ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মন্ত্রী মনোরঞ্জন ব্যাপারি। তিনি লিখেছেন, “ভাবছিলাম কথা গুলো লিখব না। কিন্তু অনেকেই […]

‘যোগ্য’ চাকরিহারাদের সবেতন চাকরির মেয়াদ বেড়ে হল ৩১ আগস্ট

নয়াদিল্লি : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট। ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৩১ অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই নির্দেশের ফলে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বেতন পাবেন ‘যোগ্য’ শিক্ষকেরা। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে […]

বাংলার নামে অযথা অপপ্রচারের অভিযোগ মুখ্যমন্ত্রীর

কলকাতা : বাংলার নামে অযথা কেউ কেউ অপপ্রচার করছেন বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘পশ্চিমবঙ্গের নামে গুজব ছড়ানো হচ্ছে। কিছু মানুষ শুধু পশ্চিমবঙ্গের বদনাম করে’। কে বলে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা নেই? বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে তিনি বলেন, “বাংলায় শিল্প সম্ভাবনা নেই বলে অপপ্রচার করছে। রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। টাকা নিয়ে […]

দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত উধাও, ওঠানামা করছে তাপমাত্রা

কলকাতা : আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা এক অথবা দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। সকালে হালকা কুয়াশা থাকতে পারে, ঘন কুয়াশার সতর্কবার্তা নেই রাজ্যে। দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি […]

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ তিন মৎস্যজীবী, উদ্ধার দুটি মৃতদেহ

নামখানা : রবিবার রাতে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের নিয়ে আসা হল উপকূলে। মঙ্গলবার ভোরে তাঁদের নামখানার নারায়ণপুরের ঘাটে নিয়ে আসা হয়। ১৩ ডিসেম্বর রাতে এফ বি পারমিতা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। ওই ট্রলারে ১৬ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, ৫ জন নিখোঁজ ছিলেন। […]

‘মুর্শিদাবাদ মডেল’ আইনশৃঙ্খলার সম্পূর্ণ ধ্বংসের দলিল, মমতাকে প্রকাশ্য কটাক্ষ বিজেপি-র

কলকাতা : “পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু গৃহমন্ত্রী হিসেবেই নয়, পুলিশমন্ত্রী হিসেবেও চরমভাবে ব্যর্থ।” মঙ্গলবার এক্সবার্তায় এই কড়া মন্তব্য করা হল বিজেপি-র তরফে। ওই বার্তায় লেখা হয়েছে, “মুর্শিদাবাদে জিহাদি উন্মত্ততা নির্বিঘ্নে দাপিয়ে বেড়িয়েছে,হিন্দুদের ওপর হামলা, দোকানপাটে অগ্নিসংযোগ, পরিকল্পিত ভীতি প্রদর্শন-সবই হয়েছে প্রশাসনের নীরব সম্মতিতে। আরও ভয়াবহ হলো, যাদের রক্ষা করার কথা সেই ‘মমতার পুলিশ’ই […]

খসরা তালিকায় নাম না থাকলে নতুন আবেদনপত্র পূরণ করতে হবে, লাগবে ২০০২ সালের যোগসূত্র

কলকাতা : পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য আবেদন করতে হবে। সে ক্ষেত্রে তাঁদের পূরণ করতে হবে কমিশনের দেওয়া ফর্ম ৬। এ ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে কমিশনের। নতুন করে নাম তোলার জন্যও এসআইআর প্রক্রিয়ার মধ্যে আসতে হবে ভোটারদের। আবেদনপত্র ৬-এর সঙ্গে অপর একটি আবেদনপত্র পূরণ করতে হবে […]