গঙ্গাসাগর : মাস দশেক আগে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করে একে জগন্নাথ ধাম বলছেন অনেকেই। কিন্তু পুরীর শঙ্করাচার্জ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মঙ্গলবার গঙ্গাসাগরে এসে এ বিষয়ে মুখ খুললেন। এদিন সাংবাদিক সম্মেলনে শঙ্করাচার্জ বলেন, জগন্নাথ মন্দির তৈরি প্রশংসনীয়, কিন্তু একে জগন্নাথ ধাম বানানো উচিৎ হয়নি। এছাড়াও একের […]
Category Archives: রাজ্য
কলকাতা : অবশেষে গ্রেফতার হল রাজ্যের মাদক চক্রের অন্যতম পান্ডা এনারুল শেখ। কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে মালদা পুলিশের বিশেষ তদন্তকারী দল। মঙ্গলবার মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার উৎপাদন ও সারা দেশে তা বাজারজাত করার মূল চক্রী ছিল এনারুল।পুলিশের দাবি, দীর্ঘদিন […]
নয়াদিল্লি : আইপ্যাকের দফতরে তল্লাশি অভিযানের সময় তদন্তে বাধা দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইডি। সোমবার সকালে সুপ্রিম কোর্টে ইডির আবেদন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টে করা আবেদনে, ইডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ডিজিপি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমারকে পক্ষ হিসেবে নাম দিয়েছে এবং এফআইআর নথিভুক্ত করার আবেদন জানিয়েছে। ইডি অভিযোগ […]
কলকাতা : পশ্চিমবঙ্গের গৌরব ফেরাতে তৃণমূলের অপসারণ প্রয়োজন, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার। তিনি বলেন, “একসময় বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর ও রামমোহনের মতো মানুষেরা এই ভূমিতে বিচরণ করতেন। এখন ফাইল চোর, কয়লা চোরেরা এই ভূমিতে ঘুরে বেড়াচ্ছে, কারণ এখানকার পরিবেশটাই এমন।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু […]
দার্জিলিং : ইংরেজি নতুন বছরের শুরুতেই পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য বড় সুখবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হল টয়ট্রেনে জঙ্গল সাফারি। আপাতত সপ্তাহে দু’দিন, শনিবার ও রবিবার এই বিশেষ সাফারি পরিষেবা মিলবে। পাবলিক–প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় নতুন বছরের দ্বিতীয় রবিবার অর্থাৎ আজ থেকেই এই পরিষেবার সূচনা […]
মুম্বই : বিএমসি নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করলো মহায়ুতি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে রবিবার বিএমসি নির্বাচনের জন্য মহায়ুতির ইস্তেহার প্রকাশ করেছেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলেছেন, “আমরা মুম্বইকে বাংলাদেশিদের থেকে মুক্ত করব। আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ […]
বাঁকুড়া : রবিবাসরীয় সকালে আগুন লাগলো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, রবিবার ভোরে মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকের ইউপিএস রুমে আগুন জ্বলতে দেখেন রোগীর আত্মীয়রা। দমকলের দু’টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ইউপিএস রুমের মধ্যে থাকা একাধিক ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। রবিবার ভোর ৪টে নাগাদ মেডিক্যাল কলেজের সুপার […]
কলকাতা : রাতের মতো দিনেও পশ্চিমবঙ্গবাসীকে কাঁপতে হবে আগামী কয়েকদিন। আপাতত দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রাও থাকবে স্বাভাবিকের কম। রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে অন্তত আরও সাত দিন। সেই সঙ্গে কুয়াশা থাকবে গোটা রাজ্যে। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে বেশি। রবিবাসরীয় সকালেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শীতের আমেজ […]
কোচবিহার : কোচবিহার পুরসভার পুরপ্রধান পদে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন বর্ষীয়ান নেতা। বর্তমানে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার উত্তর, নাটাবাড়ি এবং তুফানগঞ্জ পুরসভার তৃণমূলের কো-অর্ডিনেটর। সূত্রের খবর, মাসখানেক আগে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলা হয়। তবে তিনি বেঁকে বসেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিককে […]
কলকাতা : দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সমাজমাধ্যমে তিনি জানান, এসআইআরের আড়ালে বাংলায় যা ঘটছে, তা সাধারণ নাগরিকদের মর্যাদা, জীবিকা এবং সাংবিধানিক অধিকারের উপর এক উদ্বেগজনক আক্রমণ। ভোটার তালিকায় নাম তোলার জন্য তৈরি একটি প্রক্রিয়া ভয় দেখানোর এবং নাম বাদ দেওয়ার একটি হাতিয়ারে পরিণত হয়েছে। যান্ত্রিক ভাবে, […]









