কলকাতা : “মমতা বন্দ্যোপাধ্যায়ের ইসলামিক প্রজাতন্ত্রে আপনাকে স্বাগতম”। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি-র সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু লিখেছেন, যেখানে হিন্দুদের কেবল তাদের উৎসব উদযাপনের জন্য আইনি লড়াই করতে হয়! প্রতি বছর, পুলিশ প্রশাসন নিয়মিতভাবে হিন্দু মিছিলগুলিকে শান্তিপূর্ণভাবে বার হওয়ার অধিকার থেকে বঞ্চিত করে, হিন্দু সংগঠনগুলিকে হাইকোর্টের কাছে ন্যায়বিচার […]
Category Archives: রাজ্য
কলকাতা : “অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি”, এই শিরোনামে এক কড়া বার্তায় অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও গ্রেফতারের দাবি তুললেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু এক্সবার্তায় বৃহস্পতিবার লিখেছেন, “মহামান্য কলকাতা উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট বার বার এসএসসি-কে সময় দিয়েছে যোগ্য ও অযোগ্য চাকরিরত শিক্ষকদের আলাদা করার জন্য। ৫ই মে ২০২২ তারিখে এই দুর্নীতিগ্রস্ত সরকারের […]
সোনারপুর : মদের আসরে ডেকে নিয়ে এসে বন্ধুকে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাঠে। মৃতের নাম বিশাল সাউ (২৫)। বাড়িতে তার স্ত্রী ও আড়াই মাসের সন্তান আছে। বছর খানেক আগে বিয়ে হয় বিশালের। ছাতু বিক্রি করত সে। ফোন করে […]
নয়াদিল্লি : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিমান পরিষেবা চালু করার দাবি নিয়ে দিল্লিতে কেন্দ্রের অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপুর সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়কেরা। বুধবার বিজেপির বিধায়কেরা দিল্লিতে কেন্দ্রের অসামরিক বিমান চলাচল দফতরের মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের দাবি, রাজ্যের নানা প্রান্তে বিমানবন্দরের চাহিদা রয়েছে। দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সরকারের […]
কলকাতা : রামনবমীর সতর্কতায় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া এই আটদিন কোনও পুলিশকর্মী ছুটি নিতে পারবেন না। এ নিয়ে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, “হিন্দুদের উৎসব হলে দুর্ঘটনার ভয় আসে কেন? যারা দুর্ঘটনা ঘটাতে পারে, তাদের দেখা দরকার পুলিশের। হিন্দুদের সামলাতে হবে না। হিন্দুরা সুশৃঙ্খল। হিন্দুরা নিজের মতো […]
কলকাতা : গত ১৪ মার্চ ৪৩ সাংগাঠনিক জেলার মধ্যে ২৫টি জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছিল বিজেপি। বুধবার নতুন আট সাংগাঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। এদিন আলিপুরদুয়ার, বহরমপুর, ডায়মন্ড হারবার, হাওড়া গ্রামীণ, মেদিনীপুর, বিষ্ণুপুর, বোলপুর এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়। জানা গেছে, বীরভূমের সভাপতি হয়েছেন ধ্রুব সাহা, বোলপুরে […]
নিজস্ব প্রতিবেদন, ব্যারাকপুর : বেলঘড়িয়া থানার কামারহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের রাজীবনগর থেকে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ। মৃতের নাম রেহান খান ওরফে এনায়েতুল্লাহ ( ৩৮)। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশেই দলীয় কার্যালয়ের সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তৎক্ষনাৎ তাঁকে কামারহাটির সাগরদত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের বয়ান অনুযায়ী, […]
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কন্টেনারবাহী একটি ট্রেলারের ধাক্কায় গত রাতে এক নাবালক-সহ চার জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ থানার অন্তর্গত নতুন ডাক বাংলো-জামিয়া কাটান এলাকায় ঘটেছে। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ তুলতে এসে পুলিশকেও বাধার সম্মুখীন হতে হয়। জানা গিয়েছে, জামিয়া কাটান এলাকায় একটি মোটরবাইকে চেপে চার জন […]
কলকাতা : দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণ কাণ্ডে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তিনি জানান, বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে কারখানা ছিল। বাড়িতে মজুত বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে। সেই কারণে বিস্ফোরণে এতজনের প্রাণহানি হয়েছে। ১০ বছর ধরে এই কারখানা চলছিল। তবে তার কোন ধরনের লাইসেন্স ছিল, তা তদন্তের ব্যাপার। […]
বালুরঘাট : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। তাঁর মতে, পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতেই দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে একটি বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বাড়িতে অবৈধ বাজি মজুত ছিল। এই […]










