Category Archives: রাজ্য

পারদ হ্রাসের পূর্বাভাস, গরম কমারও ইঙ্গিত দক্ষিণবঙ্গে

কলকাতা : তীব্র গরমে নাজেহাল অবস্থা সমগ্র দক্ষিণবঙ্গে, শহর থেকে জেলা সর্বত্রই অত্যধিক গরম। তবে, দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনের মধ্যে ২-৩ ডিগ্রি পারদ-পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কমবে গরমও। সেই সঙ্গে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা […]

বঞ্চিত যোগ্যরা চাকরি ফিরে পাক, রাষ্ট্রপতিকে চিঠি লিখে আর্জি রাহুলের

নয়াদিল্লি : নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেড় পাতার চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তিনি। রাহুল গান্ধীর বক্তব্য, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে […]

সরকার আইনি পথে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে, আশ্বাস ব্রাত্যর

কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই রায়ের পরে রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার এ ব্যাপারে তাঁর বার্তাকেই আরও স্পষ্ট করে তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্য সরকার আইনি পথে এই সমস্যার সমাধানের চেষ্টা করবে এবং চাকরি হারানোদের […]

কোন পথে এগোবে চাকরিহারাদের বাঁচানোর লড়াই, ‘নীল নকশা’ বাতলে দিলেন মমতা

কলকাতা : সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীরা। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে জানালেন, ‘যোগ্য’ চাকরিহারাদের জন্য ফের আইনি লড়াই করবে রাজ্য। কোন পথে এগোবে লড়াই, তার ‘নীল নকশা’ বাতলে দিলেন তা-ও। রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, “সুপ্রিম কোর্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী […]

সুপ্রিম কোর্টের রায়ের সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ

কলকাতা : রাতারাতি প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ায় দুর্ভোগে পড়েছে পড়ুয়ারা। এই অবস্থায় সোমবার সুপ্রিম কোর্টের রায়ের সাময়িক পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। পর্ষদের আবেদন, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বা এই শিক্ষাবর্ষ […]

”দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার”, আশ্বাস মুখ্যমন্ত্রীর

কলকাতা : ”দু’মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না। আপনাদের চাকরির দায়িত্ব সরকারের।” চাকরিহারাদের সমাবেশে সোমবার নেতাজি ইন্ডোরের মঞ্চে এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ‘যোগ্য’দের উদ্দেশে মুখ্যমন্ত্রীর আরও বার্তা, “নোটিস না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন, স্বেচ্ছায় কাজ করুন। কেউ আটকাবে না। মনে রাখবেন, ২ মাস কষ্ট […]

“আপনাদের শোকে আমরা পাথর”, চাকরিহারাদের স্বান্ত্বনা মুখ্যমন্ত্রীর

কলকাতা : সর্বতোভাবে ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁদের স্বান্ত্বনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”আপনাদের শোকে আমরা পাথর। আমরা হৃদয়হীন নই। দায় ঝেড়ে ফেলতে পারি না।” তিনি বলেন, “ভিক্ষা করে আপনাদের খেতে হবে না। স্বেচ্ছায় কাজ করুন, কেউ বারণ করবে না। যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে, যতদিন না নোটিস পাচ্ছেন, ততদিন বাচ্চাদের […]

‘দাগি’ চাকরিহারাদের সম্ভাবনার কথাও খোলসা করলেন মমতা

কলকাতা : চাকরিহারাদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, সরকার যোগ্যদের পাশে আছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্টের কাছে যারা ‘দাগি’ তাঁদের কী হবে? এদিন তাও খোলসা করলেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যোগ্যদের সমস্যা প্রথমে সমাধান করব। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য ও অযোগ্যদের তালিকা চাইব। সেই তালিকা অনুযায়ী আমি নিজে অযোগ্যদের যাবতীয় নথি […]

মারোয়াড়িদের চটানো নিয়ে মমতাকে সতর্ক করে দিলেন তথাগত

কলকাতা : ‘মারোয়াড়িদের চটানো নিয়ে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “কালীঘাটের দেবী এবার টের পেয়েছেন যে সীমাহীন মুসলিম তোষণের ফলে পায়ের নীচের মাটি আস্তে আস্তে খসছে। সঙ্গে সন্দেশখালি আর জি কর আর ছাব্বিশ হাজারের চাকরি খাওয়া তো আছেই। তাই চটিচাটাদের হুকুম দিয়েছেন, বিহারীদের পিছনে […]

মমতা যতক্ষণ ক্ষমতায় থাকবেন পশ্চিমবঙ্গের উন্নতি হবে না : দিলীপ ঘোষ

খড়গপুর : মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ ক্ষমতায় থাকবেন পশ্চিমবঙ্গের পরিস্থিতির কোনও উন্নতি হবে না, এমনটাই দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ ক্ষমতায় থাকবেন, ততক্ষণ পশ্চিমবঙ্গে পরিস্থিতির উন্নতি হবে না। তৃণমূল কংগ্রেসের অনেক নেতা বুঝতে পেরেছেন, ‘রাম রাজ্য’ পশ্চিমবঙ্গে আসবে, এবং তাই […]