মালদা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন। এর ফলে হাওড়া ও গুয়াহাটির মধ্যে ভ্রমণের সময় ১৪ ঘন্টায় কমে আসবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বন্দে ভারত স্লিপার ট্রেনটি যাত্রীদের আরামদায়ক যাত্রার পাশাপাশি নিরাপত্তাও প্রদান করবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং আঞ্চলিক প্রবৃদ্ধি বৃদ্ধি করবে। […]
Category Archives: রাজ্য
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিক্ষোভের জন্য তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তাঁর অভিযোগ, রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের রক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সম্বিত বলেন, “দেশের অনেক রাজ্যে, এসআইআর প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে চলছে। এই প্রক্রিয়াটি ২০০৩ সালেও হয়েছিল এবং এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সংসদেও […]
হুগলি : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ত্বহা সিদ্দিকী অভিযোগ করেছেন যে, এই প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ একটি সম্প্রদায় এবং শাসকদলের সমর্থকদের হেনস্থা করা হচ্ছে। শুক্রবার ত্বহা সিদ্দিকী জানান, “গতকাল […]
নয়াদিল্লি : মুকুল রায়ের বিধায়কপদ খারিজের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুলবাবুর পুত্র শুভ্রাংশু রায়। তাঁর আবেদনের ভিত্তিতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এই স্থগিতাদেশ দিয়েছে। সঙ্গে এই মামলায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা […]
কলকাতা : “আপানার বিষয়ে না আমার কোনো মূল্যায়ন আছে, না কোনো বক্তব্য, কারণ আপনি যাঁর আলোয় আলোকিত অর্থাৎ আপনার পিসি, উনি আমার কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছেন।” শুক্রবার এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু এই সঙ্গে এক্সবার্তায় লিখেছেন, “তবে আপনার জ্ঞাতার্থে বলে রাখি আপনার পিসির আচার আচরণ জীবনযাত্রার ধরণে অনেক পরিবর্তন […]
কলকাতা : এসআইআর তালিকায় বেছে বেছে নাম বাদ দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘু, মতুয়া এবং রাজবংশীদের পাশে সব রকমভাবে থাকার আশ্বাস দিলেন তিনি। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, “তাদের নাম একতরফা বাদ দিতে পারে না। মতুয়া, রাজবংশী, আদিবাসীদের বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে নির্দেশ বদলাচ্ছে। বিএলওরা চাপে পাগল হয়ে যাচ্ছেন। […]
দুর্গাপুর : “তাণ্ডবকারীদের উদ্দেশ্য ভোটে জেতা নয়। ওরা রাজ্যকে ইসলামিক স্টেটে পরিণত করতে চাইছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে রূপান্তরের চক্রান্ত চলছে” এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেব কেন্দুলি মেলা থেকে ফেরার পথে পানাগড়ে চা-পানের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফারাক্কা ও উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিডিও অফিসে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে […]
কলকাতা : “বাংলাদেশ থেকে সব হারিয়ে হিন্দুরা তাদের একমাত্র হোমল্যাণ্ড পশ্চিমবঙ্গে এসেছিলেন, এর পর তাঁদের ভাবতে হবে তাঁরা কোথায় যাবেন? তাই সময় থাকতে হিন্দুরা এই হিন্দু বিরোধী মমতা সরকারকে উৎখাত করতে অবিলম্বে একত্রিত হন।” ১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিয়ো-সহ বৃহস্পতিবার এই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ভিডিওটি উত্তরবঙ্গের ফালাকাটা থানার দেওগাঁও অঞ্চলের। […]
নয়াদিল্লি : আইপ্যাক-এর ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি শুরু হয়। সওয়াল জবাবের শুরুতেই ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, যখনই তদন্ত চলছে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। এ ক্ষেত্রে আগের একাধিক ঘটনা উল্লেখ করে ইডি। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ডিজি রাজীব কুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সওয়াল করেন, যাঁরা সেদিন উপস্থিত […]
পূর্ব মেদিনীপুর : রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দু’জনের মধ্যে একজন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। আক্রান্ত ওই যুবক কর্মসূত্রে উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার […]








