Category Archives: দেশ

পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি : পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে ব্যাপক চাপের মুখে শনিবার পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে তিনি লেখেন — যন্তর মন্তর-সহ দেশজুড়ে চলা পরিস্থিতির সুযোগ যেন দেশবিরোধী শক্তি না নেয়, দেশ যেন ঐক্যবদ্ধ থাকে ও শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না জড়িয়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারে, তাই […]

নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পাটনায়, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ

পাটনা : নিট কাণ্ডে এবার ধুন্ধুমার পরিস্থিতি বিহারের রাজধানী পাটনায়। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে অশান্ত ছড়িয়ে পড়ে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র বিক্ষোভের সময় পুলিশের ভূমিকার প্রতিবাদে শনিবার রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়াকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভ চলাকালীন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী […]

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে বন্ধ ১৮টি মেট্রো স্টেশন

নয়াদিল্লি : নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে শনিবারও বন্ধ রাখা হয়েছে অনেকগুলি মেট্রো স্টেশন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ১৮টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে, সেগুলি হল- লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়খাম্বা […]

ইতিহাসের পাতায় ২৫ জুলাই

১. ভারতের রাষ্ট্রপতিদের শপথ গ্রহণের ঐতিহাসিক ঐতিহ্য ১৯৭৭ থেকে বর্তমান (ভারতের রাষ্ট্রপতি শপথ গ্রহণ দিবস): ভারতীয় গণতন্ত্রে ২৫ জুলাই তারিখটি এক অনন্য ঐতিহ্যের প্রতীক। ১৯৭৭ সালের ২৫ জুলাই ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে নীলম সঞ্জীব রেড্ডি শপথ গ্রহণ করার পর থেকে আজ পর্যন্ত ভারতের সকল রাষ্ট্রপতি (যেমন: এ. পি. জে. আব্দুল কালাম, প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ […]

পঞ্জিকা : ২৫ জুলাই, ২০২৬ (শনিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০৪ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২২ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষীয় একাদশী তিথি (দুপুর ১১:৩০ মিনিট পর্যন্ত), তারপর দ্বাদশী তিথি শুরু। নক্ষত্র: মূলা নক্ষত্র (সকাল ১০:৫০ মিনিট পর্যন্ত), তারপর পূর্বাষাঢ়া নক্ষত্র শুরু। যোগ: ব্রহ্ম যোগ (সকাল ০৬:৪৫ মিনিট পর্যন্ত), তারপর ইন্দ্র যোগ শুরু। করণ: […]

শনিবার (২৫ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল শনিবার শনিদেবের কৃপায় আটকে থাকা কোনো জটিল কাজ সম্পন্ন হতে পারে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আর্থিক যোগাযোগ শুভ। বৃষ (Taurus): পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে। কাজের জায়গায় নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার ভাবমূর্তি উজ্জ্বল করবে। স্বাস্থ্যের যত্ন নিন। মিথুন (Gemini): কাজের সূত্রে যোগাযোগের পরিধি বাড়বে। […]

News Update : ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি, সরকারের সঙ্গে বৈঠকের পরও জারি আন্দোলন

নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে শুক্রবার নয়াদিল্লির ভিপি পটেল হাউসে বৈঠক করলেন ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস এবং জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। বৈঠকের পর সিজেপি জানিয়েছে, তাদের দুই দাবিতে সরকার নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এখনও অনড় তারা। বৈঠকের পর সিজেপির জাতীয় […]

দেশজুড়ে ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সিজেপির

নয়াদিল্লি : দেশব্যাপী ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়া অভিযান ‘করকোচ জনতা পার্টি’ (সিজেপি)। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে অভিযান প্রধান অভিজিৎ দীপকে বলেন, “দেশের যুবসমাজের দাবি খুবই সহজ ও স্পষ্ট—ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে প্রতিবাদ চলবে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বা সরকার যদি […]

শুক্রবার সকাল থেকে বন্ধ দিল্লির ১৭টি মেট্রো স্টেশন

নয়াদিল্লি : দিল্লির মোট ১৭টি মেট্রো স্টেশন শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। ডিএমআরসি-র তরফে বৃহস্পতিবার রাতে জানানো হয়েছিল এই বিষয়ে| এও জানানো হয়, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই স্টেশনগুলি সাধারণের জন্য বন্ধ থাকবে। শুক্রবার সকাল থেকে বন্ধ থাকার তালিকায় রয়েছে লোককল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল […]

২৬ দিনের অনশন ভাঙার কথা জানালেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি : কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ২৬ দিনের অনশন ভাঙলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ পোস্ট করে নিজেই এ কথা জানিয়েছেন তিনি। ওয়াংচুক জানান, “এইমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে […]