দুর্গাপুর : “২০২৫ সালে কাকদ্বীপের সূর্যনগরে যার নির্দেশে মা-কালিকে প্রিজন ভ্যানে তুলেছিল, এবছর মহালয়ায় দিল্লীতে তাকেই প্রিজন ভ্যানে তুলে দিয়েছে মা কালি। এটাই শক্তি।” বৃহঃস্পতিবার রাত্রে দুর্গাপুরে কালি পুজোর উদ্বোধনে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই খোঁচা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বৃহঃস্পতিবার রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষনা হয়। একই সঙ্গে হুগলির পুরশুড়া থেকে মুখ্যমন্ত্রী […]
Category Archives: দেশ
শ্রীনগর : শুক্রবার উপত্যকার অন্তত ছয়টি স্থানে তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর শাখা (সিআইকে)। মূলত তরুণদের সন্ত্রাসবাদী সংগঠনে নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, সিআইকে-র একাধিক দল স্থানীয় পুলিশ ও রাজস্ব আধিকারিকদের সঙ্গে নিয়ে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দক্ষিণ কাশ্মীরের […]
শিলিগুড়ি : আলিপুরদুয়ারে শ্যামাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করতে শুক্রবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে দীর্ঘ দিন ধরেই শিল্পবান্ধব পরিবেশের চরম অভাব ছিল। রাজ্যে শিল্পের উপযোগী উপযুক্ত পরিকাঠামো, নগর উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ না থাকার কারণেই এত দিন রাজ্য থেকে মূলধন ক্রমাগত অন্য রাজ্যে চলে […]
জম্মু : বৃহস্পতিবার রাতে ভূকম্পন অনুভূত হলো জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গেছে, রাত ১০টা ২৬ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিনের শিনজিয়াং অঞ্চলের অন্তর্ভুক্ত চিন-লাদাখ সীমান্তের কাছাকাছি। রাতে হঠাৎ মাটি কেঁপে উঠতেই জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকার বাসিন্দাদের মধ্যে […]
১. ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে বাঘা যতীন (যতীন মুখার্জি)-এর আত্মবলদান ১৯১৫ (ভারতের স্বাধীনতা সংগ্রাম): ১৯১৫ সালের ৬ নভেম্বর কলকাতার প্রেসিডেন্সি জেলে ফাঁসি কার্যকর করার মাধ্যমে বাংলার মহান বিপ্লবী ও যুগান্তর দলের প্রধান নেতা বাঘা যতীন (যতীন মুখার্জি) হাসিমুখে দেশের জন্য আত্মবলদান করেন। বালেশ্বরের বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সাথে বীরত্বপূর্ণ লড়াই শেষে তাঁর এই শহিদত্ব ভারতীয় বিপ্লব […]
সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:৫০ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৪:৪৯ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় দ্বাদশী তিথি শেষ হয়ে (ভোর ০৫:২৩ মিনিটে), তারপর ত্রয়োদশী তিথি শুরু। নক্ষত্র: চিত্রা নক্ষত্র (রাত ০৩:৫০ মিনিট পর্যন্ত), তারপর স্বাতী নক্ষত্র শুরু। যোগ: প্রীতি যোগ শেষ হয়ে আয়ুষ্মান যোগ শুরু। করণ: বালব করণ […]
মেষ (Aries): দিনটি আপনার জন্য বেশ আনন্দদায়ক ও উৎসাহব্যঞ্জক হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন এবং আটকে থাকা কাজগুলো সহজে সম্পন্ন হবে। বৃষ (Taurus): আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত অনুকূল। পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ পেতে পারেন। পারিবারিক কেনাকাটায় সময় কাটতে পারে। মিথুন (Gemini): আপনার বুদ্ধিমত্তা ও চমৎকার যোগাযোগ দক্ষতার সুবাদে সামাজিক বা পেশাগত […]
চণ্ডীগড় : ভারতের ভোটার তালিকা এবং সার্বিকভাবে এই দেশে অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই বলে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস তিন কোটি অনুপ্রবেশকারীকে রক্ষা করতে সারা দেশজুড়ে র্যালি বের করছে বলে তোপ দাগেন তিনি। বৃহস্পতিবার হরিয়ানার কার্নালে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, নৈরাজ্য হটাও’ শীর্ষক এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই হুঙ্কার দেন। […]
কলকাতা : বৃহস্পতিবার (৫ নভেম্বর) কিংবদন্তি বিরাট কোহলির ৩৮ তম জন্মদিন। বিশ্ব ক্রিকেটে যিনি ‘কিং কোহলি’ নামে পরিচিত। তার এই বিশেষ দিনটি আরও রঙিন হয়ে উঠেছে মাঠের পারফরম্যান্সে। জন্মদিনের ঠিক আগের রাতে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৫১ বলে ৭৪ রানের একটি ঝোড়ো ও ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। অকল্যান্ডের ইডেন পার্কের ম্যাচে গ্যালারির […]
নাগৌর : রাজস্থানের নাগৌর জেলায় বারুদ তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল। এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় আধ কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় কয়েকজন শ্রমিক বারুদ তৈরির কাজে ব্যস্ত ছিলেন। সেই […]










