কলকাতা : বৃহস্পতিবার (৫ নভেম্বর) কিংবদন্তি বিরাট কোহলির ৩৮ তম জন্মদিন। বিশ্ব ক্রিকেটে যিনি ‘কিং কোহলি’ নামে পরিচিত।
তার এই বিশেষ দিনটি আরও রঙিন হয়ে উঠেছে মাঠের পারফরম্যান্সে। জন্মদিনের ঠিক আগের রাতে বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৫১ বলে ৭৪ রানের একটি ঝোড়ো ও ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। অকল্যান্ডের ইডেন পার্কের ম্যাচে গ্যালারির দর্শকরা তাকে আগাম জন্মদিনের গান গেয়ে শুভেচ্ছা জানান।
কোহলির ৩৮ তম জন্মদিনে তার ক্রিকেটীয় অর্জনের এক ঝলক:
** আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬টি সেঞ্চুরি এবং ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন।
**২০০৮ সালে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো থেকে শুরু করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়—বিরাটের কেরিয়ার জয় ও অনুপ্রেরণায় ঠাসা।
আজ জন্মদিনে শুভেচ্ছার জোয়ার বইছে সমাজ মাধ্যমে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত আজ তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

