Category Archives: দেশ

তৃণমূল ও কংগ্রেস দুই দলই মহিলা বিরোধী, দাবি রাহুল সিনহার

বাসন্তী : তৃণমূল ও কংগ্রেস মুখে যতই মহিলাদের সুরক্ষা, মহিলাদের সুযোগ সুবিধার কথা বলুক না কেন, তাঁরা যে মহিলা বিরোধী দল আরও একবার তা প্রমাণ হয়ে গেল, এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ায় তৃণমূল ও কংগ্রেসকে আক্রমণ করেন তিনি। শনিবার দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর বিজেপি প্রার্থীর সমর্থনে […]

কংগ্রেস মহিলাদের বিরুদ্ধে নয় : শশী; পাল্টা প্রতিক্রিয়া রিজিজুর

নয়াদিল্লি : মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১-তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে পাস হয়নি। এরপরই কংগ্রেসকে নারী-বিরোধী আখ্যা দিয়েছে বিজেপি। এরই প্রেক্ষিতে শনিবার কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “আমরা নারীদের বিরুদ্ধে নই। আমরা আজও নারী সংরক্ষণকে সমর্থন করতে প্রস্তুত। কিন্তু আমরা এর বিরোধিতা করেছি। আপনারা এর মধ্যে সীমানা পুনর্বিন্যাসকে কেন জড়াচ্ছেন? সীমানা পুনর্বিন্যাস […]

লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি

নয়াদিল্লি : অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল সংসদের তিনদিন ব্যাপী বিশেষ অধিবেশন। মহিলা সংরক্ষণ বিল-সহ তিনটি বিল নিয়ে সংসদের এই বিশেষ অধিবেশনে আলোচনা হয়। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়। শুক্রবার তার উপর ভোটাভুটি হয়। কিন্তু, লোকসভা ও রাজ্য বিধানসভায় […]

ট্রাম্পকে মিথ্যেবাদী বললেন ইরানের সংসদের অধ্যক্ষ, হরমুজ নিয়েও দিলেন বার্তা

তেহরান : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যেবাদী আখ্যা দিলেন ইরানের সংসদের অধ্যক্ষ। হরমুজ প্রণালী নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। ইরানের সংসদের অধ্যক্ষ এমবি গালিবফ এক্স মাধ্যমে জানান, “মার্কিন প্রেসিডেন্ট এক ঘণ্টায় সাতটি দাবি করেছেন, যার সবগুলোই ছিল মিথ্যা। এই মিথ্যা দিয়ে তাঁরা যুদ্ধে জয়ী হয়নি, এবং আলোচনাতেও তাঁরা কোনোভাবেই সফল হবে না।” হরমুজ প্রণালী প্রসঙ্গে […]

ইতিহাসের পাতায় ১৮ এপ্রিল

ঐতিহাসিক ঘটনাবলি ১. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন (১৯৩০) – ভারত ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একদল বিপ্লবী ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করেন। এটি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সাহসী একটি পদক্ষেপ। এই বীরত্বপূর্ণ লড়াই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়। ২. আলবার্ট আইনস্টাইনের প্রয়াণ (১৯৫৫) – বিশ্ব বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী আলবার্ট […]

পঞ্জিকা : ১৮ এপ্রিল, ২০২৬ (শনিবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৫ বৈশাখ ১৪৩৩। বার: শনিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: প্রতিপদ (কৃষ্ণ পক্ষ)। পূর্ণিমার পর আজ থেকে কৃষ্ণ পক্ষ শুরু হচ্ছে। প্রতিপদ তিথি শেষ: ১৮ এপ্রিল রাত ১১:৫৭ মিনিটে। (এরপর দ্বিতীয়া শুরু) নক্ষত্র: ভরণী (রাত ০৭:৩১ পর্যন্ত), তারপর কৃত্তিকা নক্ষত্র শুরু। যোগ: সাধ্য (দুপুর ০৩:০৭ পর্যন্ত), এরপর শুভ যোগ […]

শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: শনিদেবের প্রভাবে আজ কঠোর পরিশ্রমের দিন। কর্মক্ষেত্রে কোনো পুরনো ভুল সংশোধনের সুযোগ পাবেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকুন। বিকেলের পর স্বাস্থ্যের উন্নতি হবে। বৃষ রাশি: পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের কৃতিত্বে গর্বিত হবেন। যারা ব্যবসার সাথে যুক্ত, আজ তাদের আয় বৃদ্ধির যোগ রয়েছে। মিথুন রাশি: কর্মক্ষেত্রে আজ নতুন কোনো […]

লোকসভায় পাস হলো না মহিলা সংরক্ষণ বিল, প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ সরকার

নয়াদিল্লি : ভারতের সংসদীয় ইতিহাসে এক নাটকীয় মোড়। লোকসভায় প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলো মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধানের ১৩১তম সংশোধনী বিল, ২০২৬। শুক্রবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না মেলায় বিলটি পাস করা সম্ভব হলো না। এই ঘটনার পরেই লোকসভার অধিবেশন শনিবার সকাল ১১টা পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। এদিন […]

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের যাতায়াত ‘সম্পূর্ণ উন্মুক্ত’, ঘোষণা ইরানের

তেহরান : আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত ‘সম্পূর্ণ উন্মুক্ত’ বলে ঘোষণা করল ইরান। এর ফলে তেল সরবরাহের পথ ফের মসৃণ হবে বলে মনে করা হচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালী দিয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজের যাতায়াত সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা […]

তৃতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হলেন হরিবংশ

নয়াদিল্লি : শুক্রবার হরিবংশ টানা তিনবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। বিরোধী দলগুলি কোনও প্রার্থী না দেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় হরিবংশ নারায়ণ সিংহের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, টানা তিন বার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়া, আপনার প্রতি এই সভার গভীর আস্থারই প্রমাণ। […]