মেষ রাশি: আজ আপনার সৃজনশীল কাজে সাফল্য আসবে। সন্তানদের দিক থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি আনন্দময় হবে, তবে পেটের সমস্যায় একটু ভোগান্তি হতে পারে। বৃষ রাশি: আজ স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের জন্য ভালো দিন। মায়ের শরীরের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকলেও সহকর্মীদের সাহায্য পাবেন। মিথুন রাশি: আজ […]
Category Archives: দেশ
চণ্ডীগড় : পঞ্জাব সরকার রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করেছে। আগে রাজ্যসভার সদস্য হিসেবে এবং পঞ্জাবের সহ-প্রভারি থাকার কারণে তাঁকে সর্বোচ্চ স্তরের এই নিরাপত্তা দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, দ্বৈত দায়িত্বের কারণে রাঘব চাড্ডা-কে পঞ্জাব পুলিশের পাশাপাশি কমান্ডোও দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তর পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, গত ২ এপ্রিল […]
গুয়াহাটি : কংগ্রেসের সর্বভারতীয় নেতা পবন খেড়াকে তেলেঙ্গানা হাইকোর্টের এক সপ্তাহের ট্রানজিট অগ্রিম জামিনের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। অসমে নথিভুক্ত মামলায় তেলেঙ্গানা উচ্চ আদালতের জামিন আদেশে বিস্ময় প্রকাশ করেছে সর্বোচ্চ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টে আজকের শুনানি সম্পৰ্কে গুয়াহাটি উচ্চ আদালতের সিনিয়র অ্যাডভোকেট বিজন মহাজন বলেন, ট্রানজিট অগ্রিম জামিনের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে […]
নয়াদিল্লি : বাংলা নববর্ষ উপলক্ষে বঙ্গবাসীকে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই চিঠি রাজ্য বিজেপির সমাজ মাধ্যমে শেয়ার করা হয়েছে। চিঠিতে পশ্চিমবঙ্গবাসীকে শুভেচ্ছার পাশাপাশি নাম না করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী লিখেছেন, “আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী, জয় মা কালী, আপনাদের সকলকে শুভ নববর্ষ ও ১লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের এই শুভদিনে আমি […]
পাটনা: বিহার অবশেষে নতুন ‘চৌধুরী’ খুঁজে পেল। বুধবার বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সম্রাট চৌধুরী। দীর্ঘকাল ক্ষমতার কেন্দ্রে থাকা নীতিশ কুমারের ইস্তফার পর তিনি এই সুযোগ পেলেন। সম্রাট বিহারের ২৪তম মুখ্যমন্ত্রী। রাজ্যে এই প্রথম বিজেপির কোনো নেতা এই পদে পৌঁছাতে পারলেন। সম্রাটের পাশাপাশি রাজ্য পেয়েছে দুই নতুন উপ-মুখ্যমন্ত্রীও। জনতা দল ইউনাইটেড (JDU)-এর বিজয় কুমার […]
ঐতিহাসিক ঘটনাবলি ১. টাইটানিক জাহাজের সলিল সমাধি (১৯১২) – বিশ্ব ১৯১২ সালের ১৪ই এপ্রিল রাতে হিমশৈলের সাথে ধাক্কা খাওয়ার পর, ১৫ই এপ্রিল ভোরে উত্তর আটলান্টিক মহাসাগরে পুরোপুরি ডুবে যায় সেই সময়ের বৃহত্তম জাহাজ ‘টাইটানিক’। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ১,৫০০ যাত্রী ও ক্রু সদস্য প্রাণ হারান। ২. হিলসবোরো স্টেডিয়াম বিপর্যয় (১৯৮৯) – বিশ্ব ফুটবল জগতের ইতিহাসে […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২ বৈশাখ ১৪৩৩। বার: বুধবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: ত্রয়োদশী (শুক্ল পক্ষ)। ত্রয়োদশী তিথি শেষ: ১৫ এপ্রিল রাত ০৯:৫১ মিনিটে। (এরপর চতুর্দশী শুরু) নক্ষত্র: উত্তরভাদ্রপদ (রাত ০৩:৪৭ পর্যন্ত), তারপর রেবতী নক্ষত্র শুরু। যোগ: হর্ষণ (বিকেল ০৪:০৫ পর্যন্ত), এরপর বজ্র যোগ শুরু। করণ: তৈতিল (সকাল ০৮:৫৫ পর্যন্ত), এরপর গর […]
মেষ রাশি: আপনার আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। আর্থিক লাভের যোগ রয়েছে, তবে অতিরিক্ত উত্তেজনায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। বৃষ রাশি: পরিবারে সুখ ও শান্তি বজায় থাকবে। নতুন কোনো বিনিয়োগের জন্য দিনটি শুভ। যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তারা আজ বিশেষ স্বীকৃতি পেতে পারেন। মিথুন রাশি: আজ আপনার কথাবার্তায় […]
পাটনা : বিহারে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী। মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমার ইস্তফা দেওয়ার দিনই সম্রাট পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন। বিহারের জন্য নিযুক্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘোষণা করেছেন, সম্রাট চৌধুরী সর্বসম্মতভাবে বিহারে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। শিবরাজ বলেছেন, “এটি একটি আবেগময় মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্ত। জনসঙ্ঘের দিন […]
দক্ষিণ দিনাজপুর : উত্তর দিনাজপুরের রোড শো শেষ করে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নির্বাচনী জনসভা করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অমিত শাহ এদিন বলেন, “আজ বৈশাখী। পঞ্জাবে এবং দেশব্যাপী এটি খুব বড় একটি উৎসব। কাল ১৫ এপ্রিল। পয়লা বৈশাখের দিন। বাঙালি নববর্ষ শুরু হচ্ছে। বাংলা নববর্ষের […]









