Category Archives: জেলা

সরকারি উদ্যোগে জেলায় প্রথম ইংরেজি মাধ্যম স্কুল

নিজস্ব প্রতিবেদন, কালনা: সরকারি উদ্যোগে প্রায় সাড়ে ছ’ কোটি টাকা খরচে জেলায় প্রথম কালনার মন্তেশ্বরে কুসুমগ্রামে গড়ে উঠতে চলেছে ইংরেজি মাধ্যম স্কুল। এই স্কুলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা অর্থে পড়াশোনা করতে পারবে পড়ুয়ারা। যুদ্ধকালীন তৎপরতায় স্কুল নির্মাণের কাজ চলছে জোরকদমে। সরকারের এই উদ্যোগে খুশি গ্রামের মানুষ ও শিক্ষামহল। পূর্ব বর্ধমান জেলার মানুষ বেশিরভাগই […]

প্রতিবন্ধী হলেও মনের জোরে জীবনযুদ্ধ লড়ছেন বিশ্বরূপ

মান্টি বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া কব্জি থেকে হাতের কোনও আঙুল নেই একটা পায়ের পাতার অর্ধেকের বেশি অংশ নেই অথচ তিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতো তাঁর নিজের সংসারকে চালানোর জন্য সম্পূর্ণ ভাবে প্রতিবন্ধী ছেলেমেয়েকে মানুষ করার পাশাপাশি বিধবা মায়ের ভরণপোষণ চালানোর জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মনের জোরে এগিয়ে চলেছেন তিনি। তিনি বাঁকুড়া ২ […]

রামের ৩৫ ফুটের পোস্টার বাঁকুড়ার ব্যস্ততম এলাকায়

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া নাকি অযোধ্যা? রামের অতিকায় পোস্টার বাঁকুড়া শহরের বুকে ব্যস্ততম এলাকায়। চোখ বড় বড় করে দেখছে পথচলতি মানুষ। এদিন রামমন্দির প্রতিষ্ঠার আনন্দে বাঁকুড়া শহরে মানুষের উদ্যোগে রামচন্দ্রের ৩৫ ফুট উচ্চতার একটি পোস্টার লাগানো হয়েছে সতীঘাট এলাকার নবনির্মিত গন্ধেশ্বরী সেতুর কাছে। পাশেই রয়েছে শতাধিক বছরেরও প্রাচীন রামমন্দির এবং হনুমান মন্দির। রবিবার থেকেই শুরু […]

তৃণমূলের ভন্ডামি যাত্রা কটাক্ষ বিজেপির, রামকে নিয়ে রাজনীতির দাবি শাসকের

নিজস্ব প্রতিবেদন, বিষ্ণুপুর: আজ, সোমবার অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল। যে কারণেই দেশজুড়ে সমস্ত সনাতনী ধর্মের মানুষরা অসময়ে দীপাবলি পালন করছেন। একই ভাবে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বিভিন্ন কর্মসূচিতে নিজের বিধানসভা ভরিয়ে তুলেছেন। কোথাও রামমন্দিরে পুজো দিচ্ছেন তিনি, কোথাও আবার এলাকার মানুষদের নিজের হাতে খিচুড়ি ভোগ বিতরণ করছেন। কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে […]

দামোদরের জলে ডুবে মৃত হুগলির দুই ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন, মেমারি: স্নান করতে নেমে দামোদর নদের জলে তলিয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে মেমারি থানার পাল্লারোড সংলগ্ন এলাকায়। মৃত ব্যক্তিদের নাম শুভাশিস দাস ও সাগর দাস। দু’জনেরই বয়স আনুমানিক ৩০/৩২ বছর। জানা গিয়েছে, হুগলির চণ্ডীতলা থানার বেগমপুর এলাকা থেকে রবিবার সকালে পিকনিক করতে আসে একটি দল। অনেকেই দামোদর নদের জলে […]

ব্লক সভাপতি পরিবর্তনে তৃণমূলে ক্ষোভ, ইস্তফার হুমকি পঞ্চায়েতে

নিজস্ব প্রতিবেদন, লাউদোহা: দলের সদ্য প্রাক্তন ব্লক সভাপতিকে তাঁর পদ ফিরিয়ে দিতে হবে দাবি তুলে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ ৩ জন পঞ্চায়েত সমিতির সদস্য ও ১৬ জন পঞ্চায়েত সদস্য তাঁদের ইস্তফাপত্র লিখে পাণ্ডেবশ্বরের বিধায়কের হাতে তুলে দেন বলে দাবি। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়ে শতদীপ ঘটককে দায়িত্ব দেওয়া […]

রামপাড়ায় সাত পরিবারে ৩৫ সদস্যের নামের শুরু রামে

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া জেলার আঁচুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম সানাবাঁধ গ্রামের রামপাড়ায় সাত মুখোপাধ্যায় পরিবারের বাস। এই সাত পরিবারের ৩৫-৪০ জন পুরুষ সদস্যের নাম শুরু হয় রাম দিয়ে। রামচরণ, রামশরণ, রামরঞ্জন কিংবা রামানন্দ। নামের শুরু ‘রাম’ দিয়েই। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার আগেই উঠে এল বাঁকুড়ার সঙ্গে অযোধ্যার বিশেষ যোগসূত্র। কেন এই পাড়ার মানুষ […]

বাইকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা পানাগড়ের যুবকদ্বয়ের

নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: আগামী সোমবার অযোধ্যায় মহা ধুমধামে রামমন্দিরের উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানের ও ঐতিহাসিক শুভক্ষণের সাক্ষী থাকতে শনিবার পানাগড় থেকে বাইকে করে দুই যুবক অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিন যাত্রা শুরুর আগে পানাগড়ের প্রয়াগপুর মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দেন ওই দুই যুবক। এদিন পানাগড়ের বাসিন্দারা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেওয়া দুই যুবককে সংবর্ধনা জানান। […]

অযোধ্যার রামমন্দির চত্বর সেজে উঠছে বাগনানের ঘাসে

নিজস্ব প্রতিবেদন, বাগনান: রাত পোহালেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সেজে উঠেছে অযোধ্যা। জানা গিয়েছে, এক বিশেষ ধরনের দুর্বা ঘাস দিয়ে মন্দির এলাকা সাজানো হয়েছে। আর এই ঘাস গিয়েছে হাওড়ার বাগনানের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। হাওড়ার বাগনান দুই ব্লকের ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ মানুষ ফুল চাষ ও বাগিচা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। গোলাপ ছাড়া ও […]

সিপিএমকে ঠ্যাঙানো, তৃণমূলকে সাইজ করে কেটে খাওয়ার হুঁশিয়ারি বিধায়কের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: প্রকাশ্য সভামঞ্চ থেকে একই সঙ্গে তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে কড়া নিদান দিয়ে ফের বিতর্কে জড়ালেন বাঁকুড়ার ওন্দার বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা। সিপিএমকে ছাগলের চতুর্থ বাচ্চা হিসাবে উল্লেখ করে তাঁর নিদান, এদের আগে ঠ্যাঙাতে হবে। তৃণমূলের বিরুদ্ধে তাঁর নিদান, ২৪ এর ভোটের পর এদের নিজের মুরগি মনে করে […]