রোহিত শর্মার মতো ঠান্ডা মাথা। বিরাট কোহলির মতো আগ্রাসী। ভারতীয় টেস্ট টিমের ক্যাপ্টেন শুভমন গিলের মধ্যে দুই প্রাক্তন ক্যাপ্টেনেরই গুণ দেখতে পাচ্ছে ক্রিকেট মহল। তবে অনেকেই বলছেন, ভারতীয় ক্রিকেটের প্রিন্স পারফরম্যান্স, ভাবনা ও নেতৃত্বের সঙ্গে কি বিরাটের মিল রয়েছে? বিরাটের উত্থানও হয়েছিল গিলেরই মতো। একঝাঁক তারকার প্রস্থানের পর বিরাটই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট। […]
Category Archives: খেলা
একেবারেই অন্যরকম ছিল ছবিটা। সৌদির ক্লাব ছেড়ে দিচ্ছেন তিনি। বলা হচ্ছিল, তিনি আবার ইউরোপের কোনও ক্লাবে ফেরার স্বপ্ন দেখছেন। আগামী বছরের বিশ্বকাপ মাথায় রেখে। এমনকি নিজেও পোস্ট করেছিলেন, অধ্যায় শেষ। কিন্তু তা হল না। উল্টে বিপুল অর্থে আবার আল নাসেরেই সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর ২ বছরের নতুন চুক্তি হল তাঁর সঙ্গে। গত দু’বছরে সৌদি […]
কলকাতা : মঙ্গলবার রাতে ৬৪তম অস্ট্রাভা গোল্ডেন স্পাইক, যা একটি বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুর ইভেন্ট। পুরুষদের জ্যাভলিন থ্রো এই ইভেন্টে নীরজ চোপড়া প্রথম স্থান অর্জন করেছেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ ৮৫.২৯ মিটারের তৃতীয় রাউন্ডের প্রচেষ্টার মাধ্যমে প্রথম স্থান অর্জন করেন। দক্ষিণ আফ্রিকার ডাউ স্মিথ ৮৪.১২ মিটার নিয়ে দ্বিতীয় এবং গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স ৮৩.৬৩ মিটার নিয়ে তৃতীয় […]
ক্রিকেট মহলে বার বার আলোচনা হচ্ছিল, হেডিংলে টেস্টের শেষ দিন নাটকীয় একটা লড়াই দেখবেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিন বেন স্টোকসের দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫০ রান। আর ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল ১০টি উইকেট। এই টেস্টের রেজাল্ট যে তিনটেই অর্থাৎ ভারতের জয়, ইংল্যান্ডের জয় বা ড্র হতে পারে, তা ঘুরছিল […]
টেস্ট ক্রিকেটে ভারতের নতুন অধ্যায় শুরু হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের অবসরের ফলে টেস্টে নতুন ক্যাপ্টেন বেছে নিতে হত। শুভমন গিলকে ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে। বাড়তি নজর ছিল তাঁর ব্যাটিংয়ে। ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স শুভমনের। কিন্তু এশিয়ার বাইরে উল্লেখযোগ্য ইনিংস তেমন ছিল না। লিডস টেস্টে […]
লিডস টেস্টের প্রথম দিন ভারতকেই অ্যাডভান্টেজ মনে হয়েছিল। এমনকি দ্বিতীয় দিনের বেশির ভাগ সময়ই। শুভমন গিলের বড় ইনিংসের পর ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থও সেঞ্চুরি করেন। সব মিলিয়ে ভারতের ইনিংসে তিনটি সেঞ্চুরি। লিডসে ২২ বছর আগের স্মৃতিও ফিরেছে। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের শেষ দিকটা বড্ড এলোমেলো। টেস্টে আট বছর পর প্রত্যাবর্তন করতে নামা করুণ নায়ার খাতাই খুলতে […]
কলকাতা : শুক্রবার লিডসের হেডিংলিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে শুভমান গিল পঞ্চম ভারতীয় টেস্ট ব্যাটসম্যান হিসেবে তার অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি করলেন। ভারতীয় অধিনায়ক বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, দিলীপ বেঙ্গসরকার এবং বিরাট কোহলির সঙ্গে তালিকায় নিজের নাম লেখালেন শুভমান। ২৫ বছর বয়সী শুভমানের এটি ছিল ষষ্ঠ টেস্ট শতরান এবং এশিয়ার বাইরে তাঁর প্রথম শতরান। তিনি […]
বিতর্ক এখনও থামছে না। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজজয়ী দল এতদিন পেত পতৌদি ট্রফি। তা হঠাৎই পাল্টে ফেলা হয়েছে। নতুন নামকরণ হয়েছে- অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি। এ নিয়ে বিতর্ক শুরু হতেই আসরে নেমেছিলেন সচিন তেন্ডুলকর। ক্রিকেট মাঠেও তিনি স্পোর্টসম্যানশিপের জন্য বিখ্যাত ছিলেন। খেলা ছেড়েছেন অনেক দিন। কিন্তু চরিত্র বদলায়নিসচিনের। তিনি নিজেও চাননি ভারতের কিংবদন্তি ক্যাপ্টেন মরসুম আলি খান পতৌদির নাম […]
গত মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন দলের নাম এখনও ঘোষণা হয়নি। হাইকোর্টে ঝুলে আছে মামলা। ইস্টবেঙ্গল না ডায়মন্ডহারবার এফসি, কার কোর্টে বল যাবে তা আদালতেই পরিষ্কার হবে। আইএফএ-র সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছে ডায়মন্ডহারবার এফসি। এসবের মাঝেই এ বছরের কলকাতা লিগের সূচি ঘোষণা করল আইএফএ। প্রাথমিক ভাবে সাতটি রাউন্ডের সূচি ঘোষণা করেছে আইএফএ। ২০ জুলাই পর্যন্ত সূচি […]
কলকাতা : আসন্ন সিরিজে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচ হবে, যার শুরুটা হবে ২০ জুন থেকে। এই ৫টি টেস্টের মধ্যে যদি শুভমানের অধিনায়কত্বে ভারত দুটো টেস্ট ম্যাচ জিততে পারে, তাহলেই শুভমান ভেঙে ফেলতে পারবেন রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি এবং অজিত ওয়াদেকরের রেকর্ড। কারণ এরা প্রত্যেকে ১টা করে টেস্ট ম্যাচ জিতেছেন। […]










