কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাবালিকা ধর্ষণ, গণধর্ষণের মতো অভিযোগ সামনে আসছে। এ নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। চারটি মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তের নির্দেশও দিয়েছে। এবার রাজ্যের পাঁচ গণধর্ষণ ও ধর্ষণের চেষ্টার মামলায় নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগামী […]
Category Archives: কলকাতা
কলকাতা: ব্লাড ক্যানসারে আক্রান্ত আন্দোলনকারী চাকরিপ্রার্থী সোমা দাসের বিষয়ে এসএসসি ও রাজ্য সরকারকে সোমবার সুপারিশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সোমবার বিচারপতি বলেছেন, সোমার মেধা রয়েছে। তা সত্ত্বেও তিনি চাকরি পাননি। অন্যদের যোগ্যতা না থাকা সত্ত্বেও নিয়োগ করা হয়েছে। কঠিন অসুখে আক্রান্ত সোমা দাসকে হয় চাকরিতে নেওয়া হোক, না হলে তাঁর চিকিৎসার জন্য যে ১৫ […]
কলকাতা: সপ্তাহের শুরুর দিন। ব্যস্ত সময়। আচমকাই মেট্রোর রেক বিকল হয়ে যাওয়ায়, থমকাল মেট্রো। সমস্যায় পড়লেন যাত্রীরা। সোমবার শোভাবাজার মেট্রো স্টেশনে আচমকা নিউ গড়িয়াগামী মেট্রোর রেকে সমস্যায় দাঁড়িয়ে যায় মেট্রো। নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা বেজে ১০ মিনিট নাগাদ নিউ […]
কলকাতা: অভাব-অভিযোগের কথা জানানো যাবে সরাসরি, মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যে ক্ষমতায় আসার পর একসময় ‘দিদিকে বলো’ চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতার যাবতীয় অভিযোগ, বিশেষত সরকারি কাজকর্ম নিয়ে অসন্তোষ কিংবা শাসকদলের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সরাসরি জানানোর রাস্তা খুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। জনপ্রিয় হয়েছিল ‘দিদিকে বলো’। ১৯-এর লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই প্রকল্প কার্যত […]
কলকাতা: রাজ্যের দুই কেন্দ্রে উপ নির্বাচনে জয়। তার ওপর শনিবার। কালীপুজোর জন্য দিনটা শুভ। তৃণমূলে জোড়া জয়ের খবর আসতেই কালীঘাট মন্দিরে পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আজ দুপুরে জেতার পর হঠাৎ মনে হল, মা কথা রেখেছেন। তাই কোনও প্রস্তুতি ছাড়াই মায়ের কাছে চলে এলাম। আসলে বালিগঞ্জের বাবুলের জয়ের মার্জিন যখন কমছিল, তখন মায়ের […]
কলকাতা: দেগঙ্গা, ইংরেজবাজার, বাঁশদ্রোনি, মাটিয়া, হাঁসখালি, বোলপুর। রাজ্যে ক্রমশই ধর্ষণের অভি়যোগ বাড়ছে। এই পরিস্থিতিতে খোদ কলকাতায় নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল। অভিযোগ, নাবালিকাকে ভয় দেখিয়ে এই কাজ করা হয়। এরপর মুখ বন্ধ রাখতে বলে তাকে হুমকিও দেওয়া হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নাবালিকারই এক পরিচিতকে। পুলিশের সূত্রে খবর, আট বছরের মেয়েটি অভিযুক্তকে আগে থেকে চিনত। […]
কলকাতা: তিনি ছিলেন নিঃসন্তান দম্পতির আশা-ভরসা। তিনি হাসি ফুটিয়েছিলেন অজস্র মায়ের মুখে। সন্তানের অপেক্ষায় থাকা অনেক মায়ের কোলে তিনি তুলে দিতে পেরেছিলেন ফুটফুটে সন্তান। কৃত্রিম উপায়ে প্রজননে পথ দেখানো দেশের প্রখ্যাত চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর জীবনযুদ্ধ শেষ হল বাংলার নতুন বছরের প্রথম দিনটিতেই। শুক্রবার সল্টলেকের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর মৃত্যুতে […]
কলকাতা: যৌন অভিপ্রায় নিয়ে কোনও শিশুর যোনি, লিঙ্গ, নিতম্ব, বুক স্পর্শ করলে বা তাকে দিয়ে স্পর্শ করালে তা যৌন হেনস্থা বলেই বিবেচিত হবে। পকসো আইনের ৭ নম্বর ধারা ব্যাখ্যা করতে গিয়ে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। রাজ্যে একের পর এক নাবালিকা ধর্ষণের অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে হাইকোর্টের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। […]
রাত পোহালেই বাংলা নববর্ষ । আর তার আগেই বৃহস্পতিবার কালীঘাট মন্দিরের হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যবাসীর মঙ্গলকামনায় পুজো দিয়ে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। বলেন, ‘আগামিকাল থেকে নতুন বছর। সকলের খুব ভাল কাটুক, শুভ কাটুক। আনন্দে থাকুন।’ বৃহস্পতিবার পৌনে ছ’টা নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমেই প্রথমে কালীঘাট মন্দিরে যে স্কাই […]
কলকাতা: ফের প্রকাশ্যে রাজ্য ও রাজ্যপাল সংঘাত। আম্বেদকর জন্মজয়ন্তীতে বিধানসভার স্পিকারের পাশে দাঁড়িয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার তোপ দাগলেন তিনি। যদিও রাজ্যপালের অভিযোগকে ভিত্তিহীন বলেই পালটা দাবি বিধানসভার স্পিকারের। বৃহস্পতিবার আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। আম্বেদকরের (BR Ambedkar) মূর্তিতে মাল্যদান করেন তিনি। তারপর স্পিকারের পাশে দাঁড়িয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে […]









