অদম্য চেষ্টা, সকলের প্রবল ইচ্ছেশক্তি যে জীবনে ভালো কিছুর সন্ধান দিতে পারে তা আরও একবার প্রমাণ হল। দুর্ঘটনার জেরে হাঁটাচলার ক্ষমতাহীন হয়ে পড়া ডাক্তারির ছাত্র পাঁচ মাস পর আবার নব জীবন পেলেন। পিজি হাসপাতালে চিকিৎসকরা যেন অসাধ্য সাধন করে নতুন ইতিহাস লিখলেন। ডাক্তারির ছাত্রও নতুন করে পড়াশোনার জগতে ফিরতে পারবেন জেনে খুশির হাওয়া। শুরু হচ্ছে […]
Category Archives: কলকাতা
তাপ প্রবাহের লাল সতর্কতা জারি থাকলেও তাকে উপেক্ষা করেই রবিবার সকাল থেকেই ভোট প্রার্থীরা ময়দানে নেমে পড়েছেন। আগামী ২০ মে হাওড়া সদর লোকসভা কেন্দ্রে ভোট। তাই রবিবার ছুটির দিনকে বাদ দিতে নারাজ শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরা। একদিকে পঞ্চানন তলা এলাকাতে জনসংযোগ করছেন ঘাস ফুলের বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরদিকে সাঁকরাইল ব্লকের আন্দুল স্টেশন […]
দু’দফা ভোট হয়ে গিয়েছে। বাকি রয়েছে আরও ৫ দফা। তারই মধ্যে হিংসার অভিযোগ। কলকায় আক্রান্তù বিজেপি নেত্রী। অভিযোগ, তৃণমূলের লোকজন মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আক্রান্ত বিজেপি নেত্রীর নাম সরস্বতী সরকার। তিনি বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কসবার মণ্ডল প্রেসিডেন্ট। বিজেপির দাবি, শনিবার রাতে দলের কিছু কর্মী আনন্দপুর থানার অন্তর্গত কিছু এলাকায় প্রার্থী দেবশ্রী চৌধুরীর সর্মথনে […]
সন্দেশখালি অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার সামনে এল কলকাতা যোগ। সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় সিবিআই আধিকারিকরা তদন্তে নেমে জানতে পেরেছেন, কলকাতার কোনও এক অস্ত্র ব্যবসায়ীর থেকে কেনা হয়েছিল কার্তুজ। আর এই কার্তুজ যে কেনা হয়েছিল তার বিলও মিলেছে। তবে কার্তুজ তাঁর দোকান থেকেই কেনা হয়েছিল না আরও অন্য কোনও যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। […]
নির্বিঘ্নেই শেষ হল রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির ঘটনা ঘটলেও বেলা গড়ানোর পরে নিস্তরঙ্গ হয়ে পড়ে ভোট প্রক্রিয়া। শুক্রবার ভোট হয়েছে উত্তরবঙ্গের তিন আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। বিকেল ৫টা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী বাংলার তিন আসনে ভোটদানের হার ৭০ শতাংশের বেশি। যার মধ্যে সব থেকে এগিয়ে বালুরঘাট। রাজ্যের […]
সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবারই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে আগামী ২৯ এপ্রিল এই মামলার শুনানি হবে বলে একটি একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। সন্দেশখালি কাণ্ডে গত মার্চ মাসেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ইডি অফিসারদের উপর হামলার […]
একদিকে যখন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে প্যানেল বাতিলের ফলে প্রায় ২৬ হাজার জনের চাকরি গিয়েছে, অন্য দিকে, শিক্ষাক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত অন্য একটি মামলায় প্রাথমিকে মালদার প্রায় ২৫০ প্রার্থীকে চাকরি দিতে বললেন বিচারপতি।কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, বাম আমলের নিয়োগ প্রক্রিয়াতেই নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। একই প্রক্রিয়ায় বৃহস্পতিবার উত্তর ২৪ […]
বাংলায় ভোটের দিনে বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে।সূত্রের খবর, বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল আসে। জানানো হয় কলকাতা বিমানবন্দরে বোমা রাখা যাচ্ছে। সেই খবর চাউর হতেই কর্তৃপক্ষ তত্পর হয়। লোকজন তা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে। তৎপরতা বাড়ায় সিআইএসএফ। সিআইএসএফের পক্ষ থেকে বিমানবন্দরের ভিতর চিরুনি তল্লাশি চালানো হয়। তবে অনেক খুঁজেও বোমার হদিশ মেলেনি। খতিয়ে […]
কাল দেশের ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮ আসনে ভোটগ্রহণ। এই পর্বেই ভোট এরাজ্যের তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র উৎসবের দ্বিতীয় পর্ব। এই পর্বেই ভোট এরাজ্যের তিন কেন্দ্র দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। তিনটি কেন্দ্রই ২০১৯-এ বিজেপির দখলে ছিল। নিজেদের গড় ধরে রাখার লড়াই বিজেপির সামনে। দ্বিতীয় দফার ভোটে ভাগ্য পরীক্ষা উত্তরবঙ্গের তিনটি লোকসভা […]
গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে পড়ে ১৩ জনের মৃত্যুর ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে পুর-প্রশাসনকে। কলকাতার বুকে বেআইনি নির্মাণ নিয়ে সরব হয়েছে আম জনতা থেকে বিরোধীরা। এ বার বেআইনি নির্মাণের বিরুদ্ধে নজরদারির কাজে কলকাতার নাগরিকদের সাহায্য নিতে চায় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে, শহরে কোনও নির্মাণ নিয়ে প্রশ্ন জাগলে যে কোনও ব্যক্তি পুরসভার […]










