Author Archives: News Desk

আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই মুক্তি পেলেন সায়ন লাহিড়ী, সুপ্রিম কোর্টে জামিন চ্যালেঞ্জ করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা : হাই কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবার দুপুর ২টোর মধ্যেই মুক্তি পেলেন ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর অন্যতম আহ্বায়ক সায়ন লাহিড়ীকে। মুক্তির প্রক্রিয়া শেষে ব্যাঙ্কশাল আদালতের বাইরে প্রথম প্রতিক্রিয়ায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি ধন্যবাদ জানান পাশে থাকার জন্য। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নেতা সায়ান লাহিড়ীকে জামিন দেওয়ার কলকাতা হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে পশ্চিমবঙ্গ সরকার। […]

ডেঙ্গু-ম্যলেরিয়া, ছুটি বাতিল পুরসভার চিকিৎসকদের

কলকাতা : আগামী দূর্গাপুজোর মরসুমে যাতে মশাবাহিত রোগের হাত থেকে নাগরিকদের রেহাই দিতে পারে কলকাতা পুরসভা সচেষ্ট। এই মুহূর্তে শহরে ম্যালেরিয়া ও ডেঙ্গু এই দুই মারণ রোগের হাত থেকে খানিক রেহাই মিলেছে। তবে, নজরদারি অব্যাহত রয়েছে। বর্ষাকালীন সময়ে বাড়ে এই রোগের প্রকোপ। কাজেই কোনওরকম খামতি রাখতে রাজি নন তিনি। এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, […]

আর জি করে প্রতিবাদী চিকিৎসকদের টেলিমেডিসিন পরিষেবা

কলকাতা : আন্দোলনের পাশাপাশি এবার টেলি মেডিসিন পরিষেবাও দিলেন জুনিয়র চিকিৎসকরা। এর নাম তাঁরা দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’৷ রবিবারও জুনিয়র চিকিৎসকদের তরফে আয়োজন করা হবে এই নামে এক স্বাস্থ্যশিবির৷ পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, সহপাঠীর খুনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই। তবে মানুষের সুবিধার্থে শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা […]

কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন শ্রেয়া, আর জি কর নিয়েও করলেন মন্তব্য

কলকাতা : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কলকাতার কনসার্ট পিছিয়ে দিলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। শনিবার সকালে একটি বিবৃতি দিয়ে কনসার্ট পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই কনসার্ট হওয়ার কথা ছিল। ১৪ সেপ্টেম্বরের কনসার্ট পিছিয়ে গেলেও, শ্রেয়া জানিয়েছেন অক্টোবরে কনসার্টটি হবে। […]

৩টি বন্দে ভারত ট্রেনের সূচনা করলেন প্রধানমন্ত্রী, বললেন বিকাশ যাত্রায় যুক্ত হল নতুন অধ্যায়

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ৩টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। দুপুরে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে মেরঠ-লখনউ, মাদুরাই-বেঙ্গালুরু এবং চেন্নাই-নাগেরকয়েল এই তিনটি রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরুর সংকেত দিয়েছেন তিনি। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন বাস্তবায়নে এই নতুন তিনটি ট্রেন উত্তর প্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক এই তিন রাজ্যের […]

এখন মহিলাদের প্রতি অত্যাচার, শিশুদের সুরক্ষা, সমাজের জন্য উদ্বেগের বিষয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : এখন মহিলাদের প্রতি অত্যাচার, শিশুদের সুরক্ষা, সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই উদ্বেগ প্রকাশ করে একথা বললেন। তিনি বলেছেন, মহিলাদের নিরাপত্তার জন্য দেশে অনেক কঠোর আইন করা হয়েছে, কিন্তু আমাদের তা আরও সক্রিয় করতে হবে। মহিলাদের প্রতি অত্যাচার সংক্রান্ত মামলায় যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে, অর্ধেক জনসংখ্যা তত বেশি নিরাপত্তার […]

নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে, বাংলায় প্রভাব সামান্যই

কলকাতা : সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। অতি গভীর নিম্নচাপ সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে। এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। যদিও এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে। ভারী বৃষ্টি ছাড়া তেমন প্রভাব পড়বে না পশ্চিম ভারতে। এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে […]

বিক্ষোভ উঠল সিঁথির মোড়ে, গ্রেফতার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

কলকাতা : যাঁরা সাধারণ মানুষকে রক্ষা করবেন, তাঁরাই অভিযুক্তকে সাহায্য করছেন, এমনই অভিযোগ তুললেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। একইসঙ্গে প্রশ্ন উঠল নিরাপত্তা আদৌ আছে কি না তা নিয়েও। এই প্রশ্ন তুলেই শনিবার ভোর থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এর জেরে সকাল থেকে অবরুদ্ধ ছিল বিটি রোডের একটা অংশ। বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। […]

আরজি কর ঘটনায় আইএমএ বেঙ্গলের পোস্ট নিয়ে ফের অস্বস্তিতে কলকাতা পুলিশ

কলকাতা : আরজি কর কাণ্ডে ফের অস্বস্তিতে কলকাতা পুলি্শ। আইএমএ বেঙ্গলের এক ফেসবুক পোস্টে ফেসবুক পোস্টে সামনে এল একাধিক প্রশ্ন। প্রসঙ্গত, ঘটনার দিন অকুস্থলে থাকা এক লাল জমা পরা ব্যক্তিকে নিয়ে জোরদার চাপানউতোর চলছিল। কে তিনি, কে তার পরিচয়, কেন তাঁকে আটকালো হন না, কী করছিল সে হাসপাতালে তা নিয়ে উঠেছে একগুচ্ছ প্রশ্ন। একইসঙ্গে এই লাল […]

ধর্ষণ নিয়ে কঠোর আইন আনার ইস্যুতে মমতাকে ফের চিঠি কেন্দ্রের

কলকাতা : আরজি কর-কাণ্ডের জেরে ফের দিল্লি থেকে চিঠি পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মন্ত্রী অন্নপূর্ণা দেবীর দফতর থেকে। শুক্রবার প্রধানমন্ত্রীর কাছ থেকে উত্তর চেয়ে দ্বিতীয় চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ধর্ষণ নিয়ে কঠোর আইন আনার দাবি জানিয়ে এই চিঠি লেখেন তিনি। শুক্রবারই তার জবাব দেন অন্নপূর্ণা […]