Author Archives: News Desk

নিজাম প্যালেসে অগ্নিকাণ্ড, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

কলকাতা : মঙ্গলবার সকাল ৯টা ৫৬ মিনিট নাগাদ কলকাতার নিজাম প্যালেসের গভর্মেন্ট সার্ভেন্ট কোয়ার্টারের ৬ তলায় ভয়াবহ আগুন লাগে। সঙ্গে সঙ্গেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর দফতরও অবস্থিত। সূত্রের খবর অনুযায়ী, ৬ তলায় কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের কোয়ার্টারে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছায়। দমকল […]

রাজস্থানের বাড়মের-এ ভেঙে পড়ল মিগ-২৯ বিমান, তদন্তের নির্দেশ বায়ুসেনার

বাড়মের : রাজস্থানের বাড়মের সেক্টরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২৯ যুদ্ধ বিমান। সোমবার রাতে রুটিন প্রশিক্ষণের সময় ভেঙে পড়ে বিমানটি। মাটিতে আছড়ে পড়ার পর বিমানে আগুনে ধরে যায়। বায়ুসেনার তরফ থেকে জানানো হয়েছে, বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুসেনার পক্ষ থেকে জানানো […]

লালবাজার পৌঁছলেন বিনীত গোয়েল, আরও জোরদার হচ্ছে ডাক্তারদের আন্দোলন

কলকাতা : রাতে লালবাজারে ছিলেন না কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আন্দোলনকারীদের সঙ্গে দেখা না করেই পুলিশ কমিশনার লালবাজার ছেড়েছিলেন সোমবার রাতে। এর পর মঙ্গলবার সকাল ১০টার কিছু সময় পর লালবাজারে প্রবেশ করলেন বিনীত গোয়েল। এদিকে, বিনীত কুমার গোয়েলের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ডাক্তারদের প্রতিবাদ আরও জোরদার হচ্ছে। মঙ্গলবার সকালেও ফিয়ার্স লেনে ট্রাম লাইনের উপর অবস্থান চালিয়ে […]

প্যারিস প্যারালিম্পিকে রৌপ্যপদক জয়ী নিশাদ কুমারকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : প্যারিস প্যারালিম্পিকে সফল ভারতীয় ক্রীড়াবিদ নিশাদ কুমারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ পুরুষদের হাই জাম্প বিভাগে রৌপ্য পদক বিজয়ী নিশাদ কুমারকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, প্যারিস প্যারালিম্পিকে পুরুষদের হাই জাম্প বিভাগে রৌপ্য পদক জয়ের অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন! তিনি আমাদের দেখিয়েছেন যে সংকল্প থাকলে সবকিছু সম্ভব।

আমানাতুল্লাহ খান আটক, নিয়ে যাওয়া হল দিল্লিতে ইডি-র দফতরে

নয়াদিল্লি : আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খানকে আটক করল প্রবর্তন নির্দেশালয় (ইডি)। আটক করার পর তাঁকে দিল্লিতে নিজেদের দফতরে নিয়ে গিয়েছেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে এএপি-র এই বিধায়ককে। সোমবার সকালেই আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান দাবি করেন, “ইডি আমার বাড়িতে এসেছে, আমাকে গ্রেফতার করতে।” এরপর এক ভিডিও বার্তায় আমানাতুল্লাহ […]

আর জি করের ঘটনায় চিন্তিত সঙ্ঘ, আম্বেকর বললেন বাংলার ঘটনায় সবাই উদ্বিগ্ন

পালক্কাড় : কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “তিন দিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে, তা হল বাংলার অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সবাই এই […]

বিধানসভার বিশেষ অধিবেশনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আরম্ভ

কলকাতা : পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন শুরুর আগে সরকার পক্ষের তরফে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু হয়েছে। সোমবার এই বৈঠকটি অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের চেম্বারে শুরু হয়েছে। এদিকে, ধর্ষণ ও নৃশংসভাবে খুন এই ভয়ঙ্কর অপরাধের ঘটনাতে ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের মৃত্যুদন্ডের সংস্থান রাখতে কড়া আইন প্রণয়নের জন্য সোমবার থেকে দুই দিনের জন্য রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। বেলা […]

কুণালের মত হাল উর্দিপড়া পুলিশকর্তাদের, এক্সবার্তায় তোপ অমিত মালব্যর

কলকতা : “উর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঊর্দি পরা, টিএমসির অসম্মানিত মুখপাত্র কুণাল ঘোষের মতো সংবাদ মাধ্যমের কাছে বেরিয়ে আসছেন।” মধ্যমগ্রামে এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে সোমবার এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তিনি লিখেছেন, “গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেল থেকে, এই অপরাধ ধামাচাপা দিতে এবং এমনকি তৃণমূল পঞ্চায়েত সদস্যকে […]

বিজেপির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইডি-কে : সঞ্জয় সিং

নয়াদিল্লি : বিজেপির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে ইডি-কে, সোমবার এমনই অভিযোগ করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। দলের বিধায়ক আমানতুল্লাহ খানের বাড়িতে ইডি-র অভিযান প্রসঙ্গে সঞ্জয় সিং বলেছেন, “ইডি-কে সুপ্রিম কোর্ট বারবার ভর্ৎসনা করছে, তাদের বারবার সতর্কও করা হচ্ছে, যাতে তারা যেন বিদ্বেষের সঙ্গে তদন্ত না করেন, তাদের একমাত্র লক্ষ্যই হল মানুষকে জেলে […]

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, তারামায়ের বিশেষ আরাধনা

বীরভূম : কৌশিকী অমাবস্যার তিথি শুরু হতেই তারাপীঠে ভক্তের ঢল নামল। সোমবার প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন বিধানসভার ডেপুটি স্পিকার তথা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন কর্তৃপক্ষ-র চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। তারাপীঠে এদিন তারামায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সারা রাত্রি মন্দির খোলা থাকবে। দুপুর ১২টার সময় মন্দির বন্ধ থাকবে। দুপুরের খাবারে থাকবে পোলাও অন্ন, খিচুরি, […]