Author Archives: News Desk

আর জি কর নৃশংসতা থেকে মনোযোগ সরানোর চেষ্টার দাবি মমতার বিরুদ্ধে

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জি কর নৃশংসতা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছেন বলে দাবি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বৃহস্পতিবার এক এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “ধর্ষণের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ড, এবং ১০ দিনের মধ্যে বিচার বিভাগীয় কার্যক্রম শেষ করার বিষয়ে মমতার বক্তৃতা এতটাই ঘোলাটে, যেটি আর জি কর নৃশংসতা থেকে মনোযোগ সরানোর জন্য তৈরি করা […]

আলিপুর চিড়িয়াখানায় একঝাঁক নতুন অতিথি

কলকাতা : ভুবনেশ্বর থেকে সরাসরি কলকাতায়। এখন থেকে তাদের নতুন ঠিকানা হলো আলিপুর চিড়িয়াখানা। নন্দনকানন থেকে কলকাতায় পৌঁছেছে একজোড়া সিংহ, একটি বাঘিনী, দুটি স্ত্রী হিমালয়ান কালো ভল্লুক ও দুই জোড়া বিরল প্রজাতির মাউস ডিয়ার। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা এই খবর জানিয়েছেন। চিড়িয়াখানার অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত এ প্রসঙ্গে আরও জানান, নন্দনকানন থেকে আটটি বন্য প্রাণ সদ্য আনা […]

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, তীব্রতা ৫.৭, কম্পন অনুভূত কাশ্মীরেও

কাবুল ও শ্রীনগর : শক্তিশালী তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৭। আফগানিস্তানে অনুভূত হওয়া ভূমিকম্পের রেশ পৌঁছে গিয়েছে কাশ্মীরেও। বৃহস্পতিবার আফগানিস্তানে ৫.৭ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ২৫৫ কিলোমিটার গভীরতায়। এই ভূমিকম্পের কম্পন কাশ্মীরের উপত্যকার বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়। কাশ্মীরে প্রায় ৪ সেকেন্ড মতো ভূমিকম্প অনুভূত হয়। […]

কলকাতা টার্মিনালে জল, বিঘ্ন চক্ররেলের পরিষেবায়

কলকাতা : একটানা বৃষ্টি ও গঙ্গায় জোয়ার এক জোড়া সাঁড়াশি আক্রমণে কলকাতা টার্মিনাল জলমগ্ন। রেললাইন ঢাকা পড়েছে জলের তলায়। এর উপর নিকাশি ব্যবস্থা ভালো নয় কলকাতা পুরসভার। ফলে জল নামছে না। চটজলদি এর রেহাই নেই। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেন যাতায়াতের ক্ষেত্রে বিলম্ব ঘটছে। দূরপাল্লার পাশাপাশি শহরতলির ট্রেন পরিষেবা স্বাভাবিক ভাবেই ব্যাহত […]

সন্দীপের হাজিরা ফের সিবিআই দফতরে, আর জি কর কাণ্ডে ম্যারাথন জেরা প্রাক্তন অধ্যক্ষকে

কলকাতা : ফের সিবিআই-এর মুখোমুখি হয়েছেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন সন্দীপ, এই নিয়ে টানা ১৩-দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হলেন সন্দীপ ঘোষ। আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তের পাশাপাশি ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তেরও দায়িত্ব […]

কাশ্মীরে দু’টি এনকাউন্টারে ৩ জঙ্গির মৃত্যুর সম্ভাবনা, অনুপ্রবেশের চেষ্টাও বানচাল

শ্রীনগর : উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় পৃথক দু’টি এনকাউন্টারে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দুই এনকাউন্টারে অন্তত ৩ জঙ্গির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সেনাবাহিনীর চিনার কর্পস বৃহস্পতিবার সকালে জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ২৮-২৯ মধ্যরাতে কুপওয়ারার মাচ্ছাল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। খারাপ আবহাওয়ার মধ্যেই সন্দেহজনক গতিবিধি নজরে আসে। […]

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল, শীঘ্রই নিয়োগে সবুজ সঙ্কেত

কলকাতা : উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় আট বছর ধরেই যে জটিলতা বহাল ছিল তা কাটল। ১৪ হাজার ৫২ টি শূন্য পদে নিয়োগের জন্য আর কোনও বাধা থাকল না। তবে মেধা তালিকায় ১,৪৬৩ জন কে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে। সেইসঙ্গে এমন নির্দেশও দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও পার্থসারথি চট্টোপাধ্যায় […]

সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই, প্রশ্ন অভিষেকের

কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কেন এখনও গ্রেফতার করতে পারেনি সিবিআই? তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে প্রশ্ন ছুড়লেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডের পর থেকেই আন্দোলনকারীদের একাংশ সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুলেছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত করছে […]

নবান্ন অভিযানে বহিরাগতদের দাপটের অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার

কলকাতা : ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ নামে নবান্ন অভিযানে বহিরাগতদের দাপটের অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘আমি এদের শাস্তি চাই। আদালত কী করবে জানি না। কিন্তু মানুষ এদের বিচার করবে। মানুষের হাতে তুলে দিলেই বিচার হবে।” যদিও পরমুহুর্তেই তৃণমূল নেত্রীর সাবধান বাণী, “আইন নিজের হাতে তুলে নেবেন না।” বস্তুত তৃণমূল নেত্রী চাইছেন, আইন […]

ফের ‘ধর্ষণ বিরোধী কঠোর আইন’-এর পক্ষে সওয়াল অভিষেকের

কলকাতা : ‘ধর্ষণ বিরোধী কঠোর আইন’ আনার দাবিতে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার দলের প্রতিষ্ঠাবর্ষ উপলক্ষে ময়দানের সভায় তিনি বলেন, ‘ভারতে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনা উচিত কিনা আপনারাই বলুন? এক থেকে দুই মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। বিজেপির নেতাদের বলব যাঁরা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তাঁরা […]