Author Archives: News Desk

দুর্যোগপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : দুর্যোগের আশঙ্কা রয়েছে এমন জায়গাগুলি থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে তিনি বেলা সাড়ে তিনটে নাগাদ জানান, যাঁদের চিহ্ণিত করা হয়েছে, তাঁদের সকলে এখনও নিরাপদ স্থানে আশ্রয় নেননি।তখনও পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৮৩৭ জন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। পরবর্তীতে […]

এমার্জিং এশিয়া কাপ : সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান

কলকাতা : এমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতল ভারত ‘এ’ দল। বুধবার রাতে গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেলেন তিলক,অভিষেকরা। প্রথমে ব্যাট করে ওমান ২০ ওভারে করে ৫ উইকেটে ১৪০ রান। জবাবে ১৫.২ ওভারে ৪ উইকেটে ১৪৬ করে জয় তুলে নেন তিলক বর্মার ভারত। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন […]

উত্তর প্রদেশের পাশাপাশি রাজস্থানের বিধানসভা উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা বিজেপির

নয়াদিল্লি : বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাজস্থানের বিধানসভা উপনির্বাচনের জন্য একজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। রাজস্থানের চৌরাসি আসন থেকে প্রার্থী করা হয়েছে করিলাল নানোমাকে। উল্লেখ্য, রাজস্থানের পাশাপাশি উত্তর প্রদেশের বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। উত্তর প্রদেশের ৯টি আসনে বিধানসভা উপনির্বাচন। তার মধ্যে ৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। কুন্দারকি বিধানসভা […]

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি মামলায় পুলিশি ব্যর্থতার অভিযোগ বিজেপির

হাওড়ার শিবপুর এলাকায় তৃণমূল কর্মীকে গুলি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর বুধবার রাত এগারোটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে জি টি রোডের রাস্তার ধারে বসে গল্প করছিলেন ওই তৃণমূল কর্মী। হাওড়া শিবপুর থানা অন্তর্গত পি এম বস্তির সামনেই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে হাওড়া পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা […]

পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের গুলিতে আহত উত্তর প্রদেশের যুবক

পুলওয়ামা : বৃহস্পতিবার সকালে পুলওয়ামা জেলার ত্রালের বাটাগুন্ড গ্রামে এক ১৯ বছরের যুবক সন্ত্রাসবাদীদের গুলিতে আহত হয়েছেন। আহত যুবকের নাম শুভম কুমার। জানা গেছে, তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, ওই যুবকের হাতে গুলি লেগেছে। তাঁকে ত্রালের একটি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। উল্লেখ্য, এই […]

বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ৩, ধৃত বেড়ে ১৪

মুম্বই : বাবা সিদ্দিকীর হত্যা মামলায় পুলিশের জালে আরও তিন। জানা যাচ্ছে, মুম্বই পুলিশ বুধবার গভীর রাতে পুণেতে অভিযান চালিয়ে বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডে অভিযুক্ত রূপেশ রাজেন্দ্র মোহল, করণ রাহুল সালভে এবং শিবম অরবিন্দ কোহরকে গ্রেফতার করেছে। তিনজনই পুণের বাসিন্দা। উল্লেখ্য, হরিয়ানার কৈথাল এলাকার বাসিন্দা বছর ২৯-এর অমিত হিসামসিং কুমারকে বুধবারই গ্রেফতার করেছিল পুলিশ। এই নিয়ে মোট […]

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য শিবপুর এলাকায়

হাওড়ার শিবপুর এলাকায় তৃণমূল কর্মীকে গুলি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর বুধবার রাত এগারোটা নাগাদ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে জি টি রোডের রাস্তার ধারে বসে গল্প করছিলেন ওই তৃণমূল কর্মী। হাওড়া শিবপুর থানা অন্তর্গত পি এম বস্তির সামনেই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর ওই তৃণমূল কর্মীর নাম […]

ব্রিকস-এ নতুন দেশগুলিকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত : প্রধানমন্ত্রী মোদী

কাজান : ব্রিকস-এ নতুন দেশগুলিকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ষোড়শতম ব্রিকস শীর্ষ সম্মেলনের ক্লোজড প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “ভারত নতুন দেশগুলিকে ব্রিকস অংশীদার দেশ হিসাবে স্বাগত জানাতে প্রস্তুত। এই বিষয়ে সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া উচিত এবং ব্রিকসের প্রতিষ্ঠাতা সদস্যদের মতামত হওয়া উচিত।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা জোহানেসবার্গ […]

জোকা-বিবাদী বাগ মেট্রো, শর্ত বেঁধে কাজ শুরুর নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : সুপ্রিম নির্দেশে জট কাটল জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পের। পাশাপাশি গাছ কাটা নিয়েও বড় নির্দেশ দিল বিচারপতি বিআর গাভাই, বিচারপতি পিকে মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। শীর্ষ আদালত সাফ জানাল, কেন্দ্রের পরিবেশ মন্ত্রকের অনুমোদন ছাড়া কলকাতা মেট্রো রেলের কাজের জন্য নতুন করে গাছ কাটা যাবে না। যদিও মেট্রো সম্প্রসারণে ছাড়পত্র দিয়েছে আদালত। বুধবার ওই মামলার […]

ঘূর্ণিঝড় দানা’র অবস্থান ও আগামী দু’ দিনের প্রভাব সম্পর্কে বিশদে জানাল আলিপুর আবহাওয়া দফতর

কলকাতা : হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে। পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের উপর জুড়ে রয়েছে। সুতরাং এ রাজ্যের পাশাপাশি ওডিশা প্রতিবেশী রাজ্যের জন্য ও রয়েছে একইরকম সতর্কতা। বুধবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ হাবিবুর রহমান বিশ্বাস এ প্রসঙ্গে জানিয়েছেন, গভীর নিম্নচাপটি মঙ্গলবারের পর থেকে পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে ১৮ কিমি গতিতে […]