Author Archives: News Desk

বারামুল্লায় জঙ্গি হামলায় ৩ সেনা জওয়ানেরও মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৫

শ্রীনগর : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় বৃহস্পতিবারের জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে হল ৫। বৃহস্পতিবারই প্রাণ হারিয়েছিলেন একজন পোর্টার, পরে দু’জন সেনা জওয়ান ও একজন পোর্টার প্রাণ হারান। আর শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও একজন জওয়ান। জঙ্গি হামলায় মোট ৩ জন সেনা জওয়ান ও দু’জন পোর্টারের মৃত্যু হয়েছে। জঙ্গি হামলায় আহত হয়েছেন আরও […]

ভারত সবসময় বিশ্বাস করে, যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না : প্রধানমন্ত্রী 

নয়াদিল্লি : বিশ্বে শান্তির পক্ষে ফের সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের উপস্থিতিতে এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ইউক্রেন এবং পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত আমাদের উভয় দেশের জন্যই উদ্বেগের বিষয়। ভারত সবসময় বিশ্বাস করে, যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান করা যাবে না এবং ভারত শান্তি পুনরুদ্ধারের জন্য সম্ভাব্য […]

বঙ্গে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা : দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনও শিথিলতা রাখতে চাইছে না নবান্ন। শুক্রবার দুপুরে রাজ্য প্রশাসনের এই মনোভাবের কথা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে নবান্নে সাংবাদিক বৈঠক করেন তিনি। মুখ্যমন্ত্রী বিশেষ ভাবে নজর দিতে বলেন উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতির উপরে। তিনি বলেন, “দুর্যোগে বহু চাষের জমি নষ্ট […]

ফের মুখ্যসচিবকে বার্তা জুনিয়র ডাক্তারদের

কলকাতা : ফের মুখ্যসচিবকে চিঠি লিখলেন জুনিয়র চিকিৎসকরা। মেডিক্যাল কলেজগুলিতে সমস্যার দ্রুত সমাধান, টাস্ক ফোর্সের বৈঠক, সেন্ট্রাল রেফারেল সিস্টেম সর্বত্র চালু এবং সেই সংক্রান্ত তথ্য নিয়মিত দেওয়া-সহ একগুচ্ছ দাবি রয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের এই চিঠিতে। বৃহস্পতিবার মাঝরাতে ইমেলের মাধ্যমে মুখ্যসচিব মনোজ পন্থকে তা পাঠানো হয়েছে। দশ দফার পর এবার ৬ দফা দাবিতে। এনিয়ে অবশ্য এখনও […]

উচ্চ প্রাথমিকের মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি : উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তা খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। এদিনে রায়ের ফলে দ্রুত নিয়োগ হবে বলে আশাবাদী চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকে ১৪ হাজারের বেশি শূন্যপদে […]

ভিক্টোরিয়া চত্বর থেকে ময়দান, বৃষ্টিতে জলমগ্ন মহানগরীর নানা প্রান্ত 

কলকাতা : ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে শুক্রবার সকাল থেকে কলকাতায় লাগাতার বৃষ্টি হয়েছে। মুষলধারে বৃষ্টি না হলেও একনাগাড়ে বর্ষণে মহানগরীর একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। তবে সকাল থেকে রাস্তায় যান চলাচল বেশ কম ছিল। খুব বেশি মানুষও রাস্তায় বেরোননি। ধর্মতলা ছিল শুনশান, নিউমার্কেটেও অধিকাংশ দোকান খোলেনি। সকাল থেকে টানা বৃষ্টির জেরে জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু […]

বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, প্রশান্ত ভূষণকে কটাক্ষ তথাগতর

কলকাতা : ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নিয়ে আইনজীবী তথা সক্রিয় সমাজকর্মী প্রশান্ত ভূষণকে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। নিউইয়র্ক টাইমসে এক পাতার একটি সচিত্র লেখা প্রকাশিত হয়েছে ভারতে উমর খালিদের আন্দোলন নিয়ে। সেই লেখা যুক্ত করে প্রশান্ত ভূষণ উমরকে লক্ষ্য করে এক্সবার্তায় লিখেছেন, “বিনা বিচারে ৪ বছর জেলে। মোদীর ভারতে ভিন্নমতের দাম। নিউ ইয়র্ক টাইমসের চমৎকার […]

বীরভূমের মহম্মদবাজারে গুলিবিদ্ধ হয়ে খুন যুবক, তদন্তে পুলিশ

বীরভূম : ফের বীরভূমের মহম্মদবাজারে শ্যুটআউটের ঘটনা। সারেন্ডা গ্রাম এলাকায় এক যুবককে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ওই যুবকের নাম সুজয় মণ্ডল (৩৫)। স্থানীয় চন্দ্রপুর গ্রামে তাঁর বাড়ি। শুক্রবার সকালে রাস্তার ধারে তাঁর রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, কয়েকমাস আগেই বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার […]

দমদম বিমানবন্দরে উড়ান পরিষেবা শুরু, স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবাও 

কলকাতা : ঘূর্ণিঝড় ‘দানা-র প্রভাবে সেভাবে পড়লো না বাংলায়। শুক্রবার সকাল ৮টা থেকেই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভুবনেশ্বর বিমানবন্দর চালু করে দেওয়া হল উড়ান পরিষেবা। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই দুই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। একাধিক উড়ান বাতিল করা হয়েছিল এর জেরে। তবে শুক্রবার সকালে ফের উড়ান ওঠানামা শুরু হয়েছে এই দুই […]

DANA Cyclone : রাজ্যের আমলাদের দায়িত্ব ভাগ, স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা : দানা-র মোকাবিলায় কর্মকাণ্ডের তদারকির জন্য রাজ্যের আমলাদের দায়িত্ব ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে তিনি সাংবাদিকদের বলেন, তিনি নিজে থাকবেন, রাতভর নবান্নে থাকবেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীও। এ ছাড়া, দুর্যোগ পরিস্থিতির উপর নজর রাখতে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন দফতরের সচিবদের। কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি […]