কলকাতা : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে শনিবার তৃণমূল কংগ্রেস সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করলেন। তিনি অভিযোগ করেন যে, রাজ্যে গত ১৫ বছর ধরে ভয়, দুর্নীতি এবং তোষণের রাজনীতি চলছে এবং আসন্ন নির্বাচন ঠিক করবে যে বাংলার জনতা ভয়কে বেছে নেবে নাকি ভরসাকে। এর সঙ্গেই অমিত শাহ […]
Author Archives: News Desk
তেহরান: ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকার ছ’টি সামরিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে। শুক্রবার গভীর রাতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের(আইআরজিসি)-র তরফে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলায় বহু মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আইআরজিসি-সঙ্গে যুক্ত সংবাদসংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানি নৌবাহিনী […]
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ফেজ-১ এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে. রামমোহন নাইডু, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ও কেশব প্রসাদ মৌর্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী […]
বহরমপুর : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে শুক্রবার সন্ধ্যায় রামনবমীর মিছিল চলাকালীন ঘটা হিংসার ঘটনায় শনিবার সকাল পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রঘুনাথগঞ্জে ১৪৪ ধারা জারি করার পাশাপাশি প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জঙ্গিপুর ও রঘুনাথগঞ্জ এলাকায় রামনবমীর মিছিল চলাকালীন বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মুহূর্তের মধ্যে […]
■ ঝলমলে অনুষ্ঠানে নিউ মার্কেটে ‘কেকস’ কলকাতা : তিলোত্তমার খাদ্যরসিকদের কাছে অত্যন্ত পরিচিত নাম ‘কেকস’। শহরবাসীর দীর্ঘদিনের ভালোবাসা ও আস্থাকে সঙ্গী করে এবার মধ্য কলকাতার ব্যস্ত নিউ মার্কেট এলাকায় নিজেদের ১৬তম বিপণি চালু করল এই সংস্থা। শুক্রবার দুপুরে জওহরলাল নেহরু রোডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যেখানে উপস্থিত ছিলেন […]
■ এনসি চ্যাটার্জী ট্রফিতে ৭ উইকেটে জয় কলকাতা : এনসি চ্যাটার্জী ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল বেহালা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। মেসারার্স ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে শেষ ১৬তে জায়গা করে নিল তারা। ২০ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মেসারার্স ক্লাব বেহালার দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি। নির্ধারিত ওভারের […]
■ শেষ হল সিএবি’র অনূর্ধ্ব ১৫ লিগ কলকাতা : সারা বাংলার উঠতি ক্রিকেট প্রতিভাদের মঞ্চ করে শুক্রবার ইউনিভার্সিটির মাঠে শেষ হল সিএবি আয়োজিত অনূর্ধ্ব-১৫ লিগ। ফাইনাল ম্যাচ ঘিরে এদিন ইউনিভার্সিটি মাঠে ছিল উৎসবের আবহ। এই টুর্নামেন্টে ৪০০-রও বেশি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতার শেষে ফাইনালে মুখোমুখি হয় পল্লীশ্রী মধ্যমগ্রাম ও সম্বরণ অ্যাকাডেমি। টানটান উত্তেজনার ম্যাচে শেষ […]
■ তিন বছরের লড়াই শেষে সম্পূর্ণ সুস্থ ৬৭ বছরের মহিলা কলকাতা : একই সঙ্গে স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েও অবিশ্বাস্যভাবে সুস্থ হয়ে উঠলেন ৬৭ বছরের এক মহিলা। সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ তিন বছরের চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ ও স্থিতিশীল। এই সাফল্য ক্যান্সার চিকিৎসায় […]
ভুবনেশ্বর : ওড়িশার নয়াগড় জেলায় শুক্রবার গভীর রাতে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনাটি দশপাল্লা থানা এলাকার অন্তর্গত টাকেরার কাছে হনুমান ঘাটিতে হয়। নিহতদের মধ্যে বাসের চালক এবং ৪ জন মহিলাও আছেন। নিহতরা হলেন হরি পাত্র, লক্ষ্মী পাত্র, সুপ্রভা সাহু এবং সুমতি সাহু, এঁরা সকলেই ব্রহ্মপুরের বাসিন্দা; এছাড়াও নিহতের তালিকায় […]
পুরী : শনিবার পুরীর শ্রীজগন্নাথ মন্দির দর্শন করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এদিন মন্দির দর্শনের পর তিনি বলেন, প্রভুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে আজ পুরীর মন্দির দর্শনের সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার আসার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা। প্রার্থনার পর আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনেও ভারতীয় সেনাবাহিনী সাফল্যের […]










