Author Archives: News Desk
কলকাতা : দ্বিতীয় দফায় প্রার্থী–তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। এই দফায় ৩২টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে। তার মধ্যে ২৮টি সিপিএম, তিনটি সিপিআই এবং একটি আসন আরএসপি-র জন্য বরাদ্দ করা হয়েছে। নন্দীগ্রাম, গোপীবল্লভপুর, আসানসোল উত্তরে রয়েছেন সিপিআই প্রার্থী। কালচিনিতে রয়েছেন আরএসপি প্রার্থী। বাকিগুলিতে সিপিএম প্রার্থী। উল্লেখ্য, প্রথম তালিকায় ১৯২ আসনে নাম ঘোষণা করা হয়েছিল এর আগে। দ্বিতীয় দফা […]
কলকাতা : বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা ও শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজাকে তামিলনাড়ুর নির্বাচনে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। এ বার বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করল কমিশন। ওই দুই পুলিশ কমিশনার আগের পদেই বহাল থাকবে বলে খবর। মুরলীধর বিধাননগর পুলিশের কমিশনার পদে কর্মরত ছিলেন, অন্যদিকে রাজা শিলিগুড়ি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। […]
কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার ভবানীপুরে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। প্রার্থী হিসেবে এই প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় পৌঁছলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিজেপি সমর্থকরা স্বাগত জানান। শুভেন্দু অধিকারী বলেন, “আজ থেকেই শুরু হয়ে গেছে—‘মমতা যান’। আগামী দিনে এই ভোটের ধারা সুনামিতে পরিণত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ থেকে ৩০ […]
দক্ষিণ ২৪ পরগনা : ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড়ের চালতাবেড়িয়ার বামনিয়া। আইএসএফের অভিযোগ, বোমা তৈরির সময় তা ফেটে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত বেশ কয়েকজন। নওশাদের দল আইএসএফের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মী। তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। […]
কলকাতা : বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা কবে প্রকাশিত হবে, তা এখনও অজানা। তার আগে এসআইআর ও রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বৈঠকে ডাকেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ‘বিবেচনাধীন’ ভোটারদের নামের তালিকা প্রকাশের আগে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। […]
কলকাতা : চলতি সপ্তাহের শেষে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্রই। আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র এবং শনিবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। যদিও রবিবার থেকে […]
ভারতের ইতিহাসে ১৯৭২ — ইন্দিরা গান্ধী আবারও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন (লোকসভা নির্বাচনে জয়ের পর)। ১৯৯৮ — অটল বিহারী বাজপেয়ী প্রথমবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও এনডিএ জোটের নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। বিশ্বের ইতিহাসে ১৮৫৩ — তাইপিং বিদ্রোহ চলাকালীন নানজিং শহর দখল করে বিদ্রোহীরা নিজেদের রাজধানী ঘোষণা করে। ১৯১৮ — মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার […]
বাংলা তারিখ ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ তিথি অমাবস্যা — সকাল ৬:৫২ পর্যন্ত এরপর শুরু শুক্ল পক্ষের প্রতিপদ (প্রথমা) নক্ষত্র উত্তরভাদ্রপদ — বিকাল পর্যন্ত এরপর রেবতী নক্ষত্র শুরু পক্ষ শুক্ল পক্ষ (অমাবস্যার পর শুরু) রাশি চন্দ্র রাশি: মীন সূর্য রাশি: মীন শুভ সময় (মুহূর্ত) ব্রহ্ম মুহূর্ত: ভোর ৪:১৩ – ৫:০১ অভিজিত মুহূর্ত: ১১:২৭ – ১২:১৬ বিজয় […]
♈ মেষ (Aries) আজ সময় মোটামুটি থাকবে। মন কিছুটা অস্থির থাকতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে, এমনকি বিদেশ সংক্রান্ত সুযোগও আসতে পারে। খরচ বাড়বে। পরিবারের বিশেষ করে বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। ♉ বৃষ (Taurus) শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক কাজে আগ্রহ বাড়বে। সৎভাবে কাজ করলে আয় বাড়তে পারে। ব্যবসায় ব্যস্ততা থাকবে, তবে লাভের সুযোগও মিলবে। ♊ […]










