Author Archives: News Desk

বৃষ্টির সুবাদে কলকাতায় মনোরম আবহাওয়া, পারদ স্বাভাবিকের নীচেই

কলকাতা : বৃষ্টির সৌজন্যে মনোরম রয়েছে শহর ও শহরতলির আবহাওয়া। রবিবারও মহানগরী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম। সকালে রোদের দেখা মিললেও, আকাশ ছিল মেঘাছন্ন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, […]

ইতিহাসের পাতায় ২২ মার্চ

ভারতের ইতিহাস ১৯১২ — ভারতের রাজধানী আনুষ্ঠানিকভাবে Delhi-তে স্থানান্তরিত হয় (Kolkata থেকে)। ১৯৪৭ — ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় হিসেবে Lord Louis Mountbatten দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৩ — Mumbai-এ ধারাবাহিক বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয় (মুম্বাই ব্লাস্ট-পরবর্তী সময়)।  বিশ্বের ইতিহাস ১৩১২ — Knights Templar সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়। ১৬৩০ — ইংরেজ উপনিবেশ স্থাপনের […]

পঞ্জিকা : ২২ মার্চ, ২০২৬ (রবিবার)

  বাংলা তারিখ: ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বার: রবিবার  তিথি কৃষ্ণ পক্ষ চতুর্থী (প্রায় দিনভর)  নক্ষত্র ভরণী নক্ষত্র (পরিবর্তন হতে পারে দিনের মধ্যে) যোগ শুক্ল যোগ (সম্ভাব্য)  করণ বব করণ / বালব করণ (সময় অনুযায়ী পরিবর্তনশীল) সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: প্রায় ৫:৪৫ AM সূর্যাস্ত: প্রায় ৫:৫৫ PM  

রবিবার (২২ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

♈ মেষ (Aries) আজ বড় কোনও বাধা আসবে না। কাজে গাফিলতি অফিসে প্রভাব ফেলতে পারে। অর্থ লাভের সম্ভাবনা আছে। অনলাইনে টাকা লেনদেনের সময় সতর্ক থাকুন। দিন শুরু করুন ব্যায়াম দিয়ে। ♉ বৃষ (Taurus) আজ ইতিবাচক ফল পাবেন। পেশাগত চ্যালেঞ্জকে কাজে লাগান। অর্থ ও স্বাস্থ্য—দুটোই ভালো থাকবে। প্রেমের সম্পর্ক বজায় থাকবে। ♊ মিথুন (Gemini) প্রেমের সম্পর্কে […]

অন্ধকারেও আশার আলো! দৌড়ে পদক জয় করে বাংলার মুখ উজ্জ্বল করল দার্জিলিংয়ের অ্যাথলিট

কলকাতা : চোখ জুড়ে অন্ধকার, তবু আশার আলো জ্বালিয়ে বাংলায় অ্যাথলিটকে গর্বের মুহূর্ত এনে দিলেন দার্জিলিংয়ের অ্যাথলিট। ওড়িশার ভুবনেশ্বরে আয়োজিত ২৪তম প্যারা ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন বাংলার অ্যাথলিট বিকি ওরাঁও। দার্জিলিং জেলার নিজবাড়ি রেলওয়ে কলোনির বাসিন্দা বিকি ৪০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছেন। ১৭ থেকে ২১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত […]

আরজি কর লিফট দুর্ঘটনা: স্বাস্থ্য ভবনের কড়া অবস্থান, সোমবারের মধ্যে রিপোর্ট তলব

কলকাতা : আরজি কর হাসপাতালে লিফট বিভ্রাটের জেরে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনায় চূড়ান্ত প্রশাসনিক গাফিলতির অভিযোগ ওঠায় এবার নড়েচড়ে বসল স্বাস্থ্য ভবন। ঘটনার প্রকৃত কারণ এবং দায়বদ্ধতা নির্ধারণে আগামী ২৩ মার্চ, অর্থাৎ সোমবারের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সবিস্তার রিপোর্ট তলব করা হয়েছে। হাসপাতালের এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, বিভাগীয় তদন্তের […]

ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নির্বাচনী প্রচার শুরু, কালীঘাটে পুজো দিয়ে মমতাকে তীব্র আক্রমণ

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। শুভেন্দু অধিকারী এবার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থেকেও নির্বাচনী ময়দানে রয়েছেন, যেখানকার তিনি […]

রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী, সম্প্রীতি ও ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

কলকাতা : যথারীতি শনিবার সাতসকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদের নামাজ পাঠের পূর্বেই সেখানে পৌঁছান এবং মূল অনুষ্ঠানে যোগদান করেন। তাঁর সঙ্গে ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জাভেদ আহমেদ খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দলের কর্মী-সমর্থকরা। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে তিনি উপস্থিত মুসলিম ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশে এক দীর্ঘ […]

ভারতের মাটি ব্যবহার করে ইরানে হামলার অনুমতির দাবি ভুয়ো: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি : ভারতের মাটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার অনুমতি দেওয়া হয়েছে—সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে খারিজ করল বিদেশ মন্ত্রক। শনিবার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, এই দাবি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। নাগরিকদের এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের ফ্যাক্ট-চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে, ভারত কোনও […]

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাচ্ছে ভারত

বেলফাস্ট : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত চলতি বছরের জুন মাসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে। শনিবার এই ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এর আগে তিনবার, ২০১৮, ২০২২ এবং ২০২৩ সালে আয়ারল্যান্ড সফর করেছিল ভারত। ভারত বনাম আয়ারল্যান্ডের সম্পূর্ণ সময়সূচী: ◆ ১ম টি-টোয়েন্টি ভারত বনাম আয়ারল্যান্ড ২৬ জুন বিকাল ৩:০০ (স্থানীয় সময়) […]