Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ২৩ মার্চ

  ভারতের ইতিহাসে ২৩ মার্চ  শহীদ দিবস ১৯৩১ সালে Bhagat Singh, Shivaram Rajguru এবং Sukhdev Thapar-কে ব্রিটিশ সরকার ফাঁসি দেয়। এই দিনটি ভারতে শহীদ দিবস (Shaheed Diwas) হিসেবে পালন করা হয়। তাঁদের আত্মত্যাগ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অমর হয়ে আছে।  বিশ্বের ইতিহাসে ২৩ মার্চ  ১৮০১ – রাশিয়ার জার হত্যাকাণ্ড Paul I of Russia-কে একদল অভিজাত […]

পঞ্জিকা : ২৩ মার্চ, ২০২৬ (সোমবার)

   মূল তথ্য বাংলা তারিখ: ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ বার: সোমবার মাস: চৈত্র পক্ষ: কৃষ্ণ পক্ষ  তিথি কৃষ্ণ পঞ্চমী তিথি তিথি ভোর থেকে চলমান থাকবে (প্রায় সারাদিনই পঞ্চমী প্রভাব থাকবে) এই তিথি সাধারণ কাজ, শিক্ষা, পরিকল্পনা ও মানসিক স্থিরতার জন্য ভালো ধরা হয়।  নক্ষত্র স্বাতী নক্ষত্র এই নক্ষত্র স্বাধীন চিন্তা, নতুন আইডিয়া ও ব্যবসায়িক পরিকল্পনার […]

সোমবার (২৩ মার্চ, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

♈ মেষ ব্যক্তিগত ও কর্মজীবনে সমস্যাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। আপনার পরিশ্রম ভালো ফল দেবে। অর্থের দিক থেকে ভাগ্য সহায় হবে। প্রেম জীবনে বড় কোনো সমস্যা হবে না। ♉ বৃষ আপনি নিজের প্রতিভা দেখাতে অনুপ্রাণিত হবেন। শান্ত ও ভারসাম্যপূর্ণ মনোভাব কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। প্রেম জীবনে রোমান্স থাকবে। ♊ মিথুন সহজ পরিকল্পনা আপনাকে […]

১৫৩ জন প্রার্থীর নাম ঘোষণা হুমায়ুনের

মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। রবিবার দলের চেয়ারম্যান অন্যান্যদের নিয়ে ওই তালিকা প্রকাশ করেন। এবারের নির্বাচনে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে আম জনতা উন্নয়ন পার্টি। এদিন তার মধ্যে ১৫৩ জনের নাম ঘোষণা হল। আগামী ২৫ মার্চ বাকি আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা হবে […]

শান্তিনিকেতনে বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে উত্তেজনা

বীরভূম : বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়ালো বীরভূম জেলার শান্তিনিকেতন থানার অন্তর্গত সিয়ান গ্রামে। এ দিন বিজেপি কর্মীদের মারধর এবং বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সমর্থকরা। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত সিয়ান গ্রামে। অবরোধ বিক্ষোভে সামিল […]

কাতারের সেনার হেলিকপ্টার ভেঙে পড়ল সমুদ্রে, মৃত ৬, নিখোঁজ ১

দোহা : রবিবার উপসাগরীয় দেশ কাতার-এর সমুদ্র অঞ্চলে সেনার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন, যার খোঁজে তল্লাশি অভিযান চলছে। কাতার নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়েছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় হেলিকপ্টারটিতে হঠাৎ প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এর জেরেই সেটি সমুদ্রে আছড়ে পড়ে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, হেলিকপ্টারটিতে মোট সাতজন […]

এসআইআর-এর অতিরিক্ত তালিকা মিলবে সোমবার : মনোজ আগরওয়াল

কলকাতা : পশ্চিমবঙ্গে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা সোমবার প্রকাশিত হতে পারে বলে জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রবিবার সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। এরপর প্রতি শুক্রবার করে ধারাবাহিক ভাবে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে বলে […]

চাঁচলে মৃত্যু বিএলও-র, চাঞ্চল্য

শিলিগুড়ি : হৃদরোগে আক্রান্ত হয়ে এক বিএলও-র মৃত্যু হয়েছে। মালদার চাঁচলের চন্দ্রপাড়া পঞ্চায়েতের নদাপাড়ার বাসিন্দা ওই বিএলও-র নাম উৎপল| বয়স বছর পঞ্চান্ন। তিনি যদুপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন বলে জানা গেছে। অভিযোগ, ভোটার তালিকায় নাম না ওঠায় তাঁর বাড়িতে জড়ো হয়ে চাপ দিচ্ছিলেন স্থানীয়রা। সেই চাপ সহ্য করতে না পেরে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে […]

নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির নির্দেশে কাজ করে : অধীর চৌধুরী

মুর্শিদাবাদ : নির্বাচন কমিশনের সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির নির্দেশে কাজ করে। রবিবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, “নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির নির্দেশে কাজ করে। কয়েক মাস আগে আমাদের নেতা রাহুল গান্ধীও এই বিষয়টি তুলে ধরেছিলেন।” শনিবার কলকাতার রেড রোডে ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে […]

ভোটারদের জন্য পরিষেবা নিশ্চিত করতে নির্দেশ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে একাধিক নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। রবিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের মোট ২,১৮,৮০৭টি ভোটকেন্দ্রে ‘ন্যূনতম পরিষেবা’ বাধ্যতামূলকভাবে নিশ্চিত করতে হবে। প্রতিটি বুথে পানীয় জল, শৌচালয়, পর্যাপ্ত আলো, বসার বেঞ্চ-সহ একাধিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। […]