Author Archives: News Desk

গ্যাসের মূল্যবৃদ্ধি ও ঘাটতির প্রতিবাদে স্বপন সমাদ্দারের নেতৃত্বে মৌলালি থেকে ধর্মতলা-কাঁচা শাক – সবজি হাতে প্রতিবাদ

◆ উত্তর কলকাতায় জনজোয়ার, অভিনব মিছিলে সরব শ্রমিক পরিবার কলকাতা : গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ঘাটতির প্রতিবাদে সোমবার উত্তর কলকাতার রাজপথ কার্যত জনসমুদ্রে পরিণত হল। আইএনটিটিইউসি-র উত্তর কলকাতা জেলা সভাপতি স্বপন সমাদ্দারের নেতৃত্বে মৌলালি থেকে ধর্মতলা মেট্রো চ্যানেল তথা ডোরিনা ক্রসিং পর্যন্ত আয়োজিত এই ধিক্কার মিছিল ঘিরে তৈরি হয় তীব্র প্রতিবাদ ফুটে ওঠে। আগাম আহ্বানে […]

পশ্চিমবঙ্গে আদর্শ আচরণবিধি কড়া ভাবে প্রয়োগ নির্বাচন কমিশনের

কলকাতা : বিধানসভা নির্বাচন ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গে আদর্শ আচরনবিধি কড়া ভাবে প্রয়োগ করছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রাজ্য জুড়ে বেআইনি রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৩ লক্ষ ৫৮ হাজার ৯৮৬টি পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখন সরানো হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে এই অভিযান […]

শুভেন্দুকে রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট, ১২ সপ্তাহ কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ

কলকাতা : কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি এফআইআর মামলায় বড়সড় স্বস্তি দিয়েছে। আদালত তাঁকে পুলিশের যে কোনও প্রকার পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছে। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের একক বেঞ্চ ১২ সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী স্বস্তি প্রদান করেছে এবং নির্দেশ দিয়েছে, পরবর্তী শুনানি না […]

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাত পরিস্থিতি নিয়ে সোমবার দুপুরে লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, “যখন এই ধরনের সংকট দেখা দেয়, তখন কিছু অসাধু মানুষ পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাই, উপকূলীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং সাইবার নিরাপত্তা-সহ আইন-শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্বে থাকা সমস্ত সংস্থাকে […]

নন্দীগ্রামে বিজেপির কার্যালয় উদ্বোধনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, ক্ষোভে দলত্যাগ পুরনো কর্মীর

নন্দীগ্রাম : ভোট ঘোষণার পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের দিনই তৃণমূল কংগ্রেসে ভাঙনের ছবি দেখা গেল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২৫৬ নম্বর পারুলবাড়ি বুথের তৃণমূল সদস্য দেবাশীষ দলপতি। সোমবার নন্দীগ্রামে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের পর বিজেপি নেতা সাহেব দাস ও জয়দেব দাস-এর হাত ধরে তিনি বিজেপিতে যোগদান করেন।দেবাশীষ দলপতির অভিযোগ, দীর্ঘদিন তৃণমূল […]

ভোট ঘোষণার পর ফের দু’ব্যাগ বোম উদ্ধার রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ায়, আতঙ্ক এলাকায়

রেজিনগর : ভোট ঘোষণা হতেই আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রেজিনগরে। রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানি ঘোষপাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি সেন্টারের কাছে দু’ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে কে বা কারা অন্ধকারের সুযোগ নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে বোমাগুলি রেখে যায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক দু’টি ব্যাগ দেখতে পেয়ে […]

ডলারের সাপেক্ষে আরও নামলো টাকার দাম

মুম্বই : আমেরিকান ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দর গত সপ্তাহেই পৌঁছেছিল সর্বনিম্ন স্তরে। সোমবারও দেখা গেল একই প্রবণতা। এ দিন সকালে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার বিনিময়-দর নেমেছে ৯৩.৮৪-এ। গত শুক্রবার ডলারের সাপেক্ষে প্রথমবার ৯৩-এর গণ্ডি পার করেছিল টাকা। এর জেরে তৈরি হয়েছিল নয়া রেকর্ড। গত সপ্তাহের রেকর্ড ভেঙে সোমবার ফের নতুন রেকর্ড তৈরি হয়েছে টাকার […]

ভোট প্রচারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা

পূর্ব মেদিনীপুর :- ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল ময়না বিধানসভার বিজেপি প্রার্থী অশোক দিন্দাকে। সোমবার সকালে ময়না বিধানসভার তমলুক ব্লকের হরশংকর গড়কিল্লা বাজারে প্রচারে যান তিনি। সেখানেই স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিভিন্ন সমস্যা ও অভিযোগের কথা জানান।এলাকাবাসীদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে অভিযোগ জানালেও কোনও সমাধান মিলছে না। পাশাপাশি তাঁরা […]

রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : দক্ষিণবঙ্গে দুর্যোগ অনেকটাই কমেছে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির দাপট আগের চেয়ে কম। হাওয়া অফিস জানিয়েছে, তীব্রতা কমলেও সপ্তাহভর বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে […]

স্ট্রেচার ছাড়াই হাঁটিয়ে শৌচালয়ে, আরজি কর হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগ

কলকাতা : ফের আরজি কর হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। হাসপাতালে ট্রমা কেয়ারে চিকিৎসা করাতে আসা বিশ্বজিৎ সামন্ত নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সোমবার বিতর্ক সৃষ্টি হয়েছে। হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থা ও গাফিলতির অভিযোগ উঠেছে। রোগীর পরিবারের অভিযোগ, স্ট্রেচার ছাড়াই রোগীকে হাঁটিয়ে শৌচালয়ে নিয়ে যাওয়া হয়, এর পরেই মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। আরজি কর হাসপাতালের […]