ছবির ক্যাপশন : ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি)-এর উদ্যোগে এবং ‘কিডস অন জি ফাইভ’-এর উপস্থাপনায় আয়োজিত এনসিসি বেবি লিগ’ -এর আনুষ্ঠানিক উদ্বোধনে হাজির অভিষেক ডালমিয়া ও শালিনী ডালমিয়া।
Author Archives: News Desk
নয়াদিল্লি ও ইন্দোর : দেশের দুই শহর দিল্লি ও ইন্দোরে পৃথক অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। দুই ঘটনাতেই অনেকে আহত হয়েছেন। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। দিল্লির ঘটনার পর ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জানিয়েছেন, জেলা প্রশাসন, দমকল এবং পুলিশ যৌথভাবে উদ্ধারকাজ […]
নয়াদিল্লি : সরকে চুনারিয়া গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার লোকসভায় বলিউড ছবির ‘সরকে চুনারিয়া’ গানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার বলেন, “গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বাকস্বাধীনতার অধীনে যুক্তিসঙ্গত বিধিনিষেধ মেনেই আমাদের চলতে হবে। বাকস্বাধীনতা নিরঙ্কুশ […]
বালি : প্রার্থীর নাম ঘোষণার পর বুধবার সকালে প্রথম দিনের প্রচারে নেমেই বিক্ষোভের মুখে পড়লেন বালি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্র। বালি বিধানসভার লিলুয়া অঞ্চলে প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখোমুখি হন তিনি। এলাকার মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা নানাবিধ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন, অথচ স্থানীয় বিধায়ক বা প্রশাসনের তরফে কোনও পরিষেবা মেলেনি। জঞ্জালে […]
নয়াদিল্লি : বিমানযাত্রাকে আরও সহজ ও স্বচ্ছ করতে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি বিমানে কমপক্ষে ৬০ শতাংশ আসন অতিরিক্ত চার্জ ছাড়াই যাত্রীদের জন্য বরাদ্দ রাখতে হবে। বুধবার সরকার জানিয়েছে, এর ফলে সব যাত্রী সমান সুযোগ পাবেন এবং বিমান সংস্থাগুলির পরিষেবা আরও স্বচ্ছ হবে। একই সঙ্গে এক পিএনআর-এ […]
কলকাতা : আরও পাঁচ পুলিশ কর্তাকে বদলি করল নির্বাচন কমিশন। বুধবার সকালে রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে বদল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে নতুন সকলকে দায়িত্ব নিতে বলা হয়েছে। ভোটের আবহে লাগাতার রাজ্য পুলিশে রদবদল। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের সরাল নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে রাজ্যের পাঁচ জায়গায় ডিআইজি […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়েই মমতাকে কটাক্ষ করলো বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বুধবার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গতবার নন্দীগ্রামে হেরেছিলেন, তাই এবার সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস তাঁর ছিল না। তিনি ভবানীপুরেও হারবেন। এবারের পরাজয়ই হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক […]
◆ সত্যেন্দ্র প্রতাপ সিং আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে খ্যাতি অর্জনকারী মমতা ব্যানার্জী তাঁর ১৫ বছরের শাসনামলে বিরোধী দল, সরকার এবং স্বাধীন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেভাবে সংঘাতে জড়িয়েছেন, ঠিক সেভাবেই বিচার বিভাগের সঙ্গেও জড়িয়েছেন। বরং বলা যায়, তিনি রাজনৈতিক সংঘাতের মাধ্যমে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যকার সম্পর্ককে আইনের শাসনের ওপর একটি পরিকল্পিত আক্রমণে রূপান্তরিত করেছেন। বিচার বিভাগের স্বাধীনতা […]
কলকাতা : একটি সম্প্রদায় নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের সমালোচনা করে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বললেন, পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক তা মমতাই চান। বুধবার রাহুল সিনহা বলেন, “মমতা নিজেই চান পশ্চিমবঙ্গে দাঙ্গা হোক, আর সেই কারণেই তিনি হিন্দু ও মুসলিমদের উসকানি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু হিন্দু […]
আহমেদাবাদ : আমেরিকা-ইরান সংঘর্ষের জেরে গোটা পশ্চিম এশিয়ায় এক অস্থিরতা তৈরি হয়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতেও। তবে, কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য পেয়েছে ভারত। এলপিজি-র পর এ বার হরমুজ পেরিয়ে ভারতে এসে পৌঁছল ৮০ হাজার ৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল। বুধবার সকালে অপরিশোধিত তেলবোঝাই ভারতীয় ভেসেল ‘জাগ লড়কি’ গুজরাট বন্দরে পৌঁছয় বলে […]










