Author Archives: News Desk

গাড়ি উলটে মৃত্যু পুরুলিয়ার তৃণমূল নেতার, শোকজ্ঞাপন সাংসদের

পুরুলিয়া : মহাষ্টমীর রাতে সপরিবারে ঠাকুর দেখে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু ফেরা আর হলো না! রাস্তা থেকে ধানজমিতে গাড়ি উলটে ঘটে দুর্ঘটনা, মৃত্যু হয় পুরুলিয়ার তৃণমূল নেতা বিশ্বরূপ মাঝির। তিনি আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। সোমবার রাতে আড়শার হেঁসলা মোড়ের কাছে এই দুর্ঘটনায় বিশ্বরূপবাবুর স্ত্রী ও দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, দুই […]

প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্কুলার রেল পরিষেবা নিয়ন্ত্রণ

কলকাতা : দেবী দুর্গা ও দেবী লক্ষ্মীর প্রতিমা বিসর্জন উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ২১.১০.২০২৬ থেকে ২৪.১০.২০২৬, ২৬.১০.২০২৬ এবং ২৭.১০.২০২৬ তারিখে সার্কুলার রেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: *সার্কুলার রেলের ৩টি ইএমইউ লোকাল ট্রেন (৩০১২২, ৩০৩১২ এবং ৩০৩১৪) টালা স্টেশনে যাত্রা শেষ করবে (শর্ট টার্মিনেট হবে) […]

যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ

কলকাতা : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুকস্টল নিয়ে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে মামলা করে সিপিএম। কিন্তু মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি পার্থপ্রতিম রায়। এ নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের লড়াই চলবে। এখনও পর্যন্ত বিচারপতি রায়ের পূর্ণাঙ্গ নির্দেশনামা হাতে আসেনি। ফলে কেন মামলা […]

সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের ভাবনা ‘স্রষ্টা’, মন্ডপে দর্শনার্থীদের ভিড়

সুমন মণ্ডল,চন্দ্রকোনা রোড : সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গাপুজোর ভাবনা ‘স্রষ্টা’। একজন পিতার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়ে কীভাবে সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেই আবেগঘন কাহিনিই ফুটিয়ে তোলা হয়েছে পুজোর ভাবনায়। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে যিনি নীরবে লড়াই করে যান, সেই বাবার অবদানকেই সম্মান জানানো হয়েছে […]

ভারতে অরাজকতার মাধ্যমে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয় : মোহন ভাগবত

◆  আন্দোলনের উদ্দেশ্য সমাধান হওয়া উচিত; রাজনীতি বা সস্তা জনপ্রিয়তা নয়, নাগপুরে সঙ্ঘের বিজয়াদশমী উৎসবে রাষ্ট্রহিতের বার্তা নাগপুর : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত বলেছেন যে, ভারতের সামাজিক সম্প্রীতি এবং সংবিধানের পরিধির মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমেই কেবল ক্ষমতার পরিবর্তন সম্ভব| আমাদের দেশে অরাজকতার মাধ্যমে কখনওই ক্ষমতার পরিবর্তন হয়নি এবং হবেও না। সরসঙ্ঘচালক ড. […]

অবসরপ্রাপ্ত বিচারপতিই করবেন চোরবাগান-তদন্ত, জানাল হাই কোর্ট

কলকাতা : চোরবাগান সর্বজনীন পূজা মণ্ডপের মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝেই তদন্ত প্রক্রিয়া নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য রাজ্য সরকার এবার নিজেদের পছন্দমতো একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করতে পারবে বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। মূলত রাজ্যের প্রাথমিক অনুরোধে বড়সড় পরিবর্তন এনেই এই […]

চোরবাগান কাণ্ডে নিহতদের পরিবারের হাতে সরকারি অনুদান তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশে থাকার আশ্বাস

হুগলি : কলকাতার চোরবাগান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আরামবাগে এসে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। শোকাহত পরিবারগুলির হাতে সরকারি আর্থিক অনুদান তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। চোরবাগান কাণ্ডে প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। এই দুর্ঘটনায় আরামবাগের মলয়পুরের বালিয়া গ্রামের একটি পরিবারের তিন […]

মহাঅষ্টমীতে পুলিশের কড়া পদক্ষেপ: গ্রেফতার ৬৭ জন, ট্রাফিক নিয়ম ভাঙায় জরিমানা ৭২৬ জনের

কলকাতা : দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন মহাঅষ্টমীতে (সোমবার) গোটা শহরে কঠোর অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন অপরাধ ও ট্রাফিক নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে পুলিশ বিভাগ মোট ৬৭ জনকে গ্রেফতার করেছে এবং ৭২৬ জনের বিরুদ্ধে জরিমানা দায়ের হয়েছে। গ্রেফতার ও বাজেয়াপ্ত-র পরিসংখ্যানের বিস্তারিত বিবরণ […]

বাংলাদেশের অস্থিরতা নিয়ে উদ্বেগ, ভারতে উস্কানি ছড়ানোর চেষ্টার অভিযোগ দিলীপ ঘোষের

কলকাতা : বাংলাদেশে ভারতবিরোধী গোষ্ঠীগুলির সঙ্গে এ দেশের কিছু অংশের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, সমাজমাধ্যমকে ব্যবহার করে ভারতে উস্কানি ছড়ানোর চেষ্টা চলছে। এই উদ্দেশ্যে দেশজুড়ে একটি যোগসূত্র তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে এমন কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে, […]

ইতিহাসের পাতায় ২০ অক্টোবর

১. চীন-ভারত সীমান্ত যুদ্ধ (১৯৬২) ১৯৬২ (ভারতের ইতিহাস ও প্রতিরক্ষা): ১৯৬২ সালের ২০ অক্টোবর চীন ভারতের লাদাখ এবং উত্তর-পূর্ব সীমান্ত এজেন্সি (NEFA, যা বর্তমানে অরুণাচল প্রদেশ) সীমান্ত এলাকা জুড়ে একযোগে আক্রমণ শুরু করে। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে সূচনা হয় বিখ্যাত ‘চীন-ভারত সীমান্ত যুদ্ধ’ (Sino-Indian War)। ভারতীয় সামরিক ইতিহাসে ও কূটনৈতিক অঙ্গনে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক অধ্যায়। […]