Author Archives: News Desk

রাজ্যের ২৮৪ আসনে প্রার্থীতালিকা ঘোষণা কংগ্রেসের, বহরমপুরে প্রার্থী অধীর

কলকাতা : অবশেষে রাজ্যের ২৮৪টি আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল কংগ্রেস। রবিবার প্রার্থীতালিকা প্রকাশ করা হল। ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তবে জল্পনা সত্যি করেই এবার মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা আসন থেকে লড়াইয়ের ময়দানে নামছেন অধীর চৌধুরী। এ আই সি সি থেকে প্রকাশিত ওই তালিকা অনুযায়ী, বালিগঞ্জ কেন্দ্রে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র প্রার্থী হয়েছেন। মালদা […]

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুর : শুটিং চলাকালীন মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রবিবার বিকালে দিঘার অদূরে তালসারিতে এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, বোটে চেপে শুটিংয়ের সময়ে জলে তলিয়ে যান ওই অভিনেতা। কিছুক্ষণ বাদে তাঁকে খুঁজে পান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, […]

পশ্চিম এশিয়ায় সংকটের আবহেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক, পর্যাপ্ত মজুত; জানাল কেন্দ্র

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও হরমুজ প্রণালী বন্ধ থাকার প্রেক্ষাপটে দেশবাসীর উদ্বেগ দূর করতে কেন্দ্রীয় সরকার জানাল, দেশে পেট্রোল, ডিজেল ও এলপিজি-র পর্যাপ্ত মজুত রয়েছে এবং জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। সরকার নাগরিকদের গুজবে কান না দিয়ে আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে সমস্ত […]

পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে : প্রধানমন্ত্রী

পালাক্কাড় : কেরলের পালাক্কাড়ের জনসভা থেকে বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, পশ্চিমবঙ্গে বামপন্থীরা কী করেছে, তা গোটা দেশ জানে। প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেস ও বামেদের অতীত কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়, তারা যেখানেই ক্ষমতায় আসে, সবকিছুরই অবনতি ঘটে। পশ্চিমবঙ্গে বামেরা কী করেছে তা গোটা দেশ জানে, এবং ভারতজুড়ে কংগ্রেস শাসনের প্রভাবও সকলে […]

কড়া অবস্থান ইসিআই-এর, ৮৩টি ব্লকের বিডিও ও সহকারী রিটার্নিং অফিসারকে বদলি

কলকাতা : বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ফের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ১৪ জন বিডিও এবং […]

বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে পারবেন না, মন্তব্য মমতার

পুরুলিয়া : বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খেতে পারবেন না, বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার জনসভা থেকে মমতা বলেন, “বিজেপি-শাসিত রাজ্যগুলিতে মাছ খাওয়া হয় না। বিজেপি এলে আপনারা মাংস বা ডিম খেতে পারবেন না। বিজেপি একপেশে, তারা কোনও ধর্মে বিশ্বাস করে না। এই লোকজন দাঙ্গা উস্কে দেয়। দাঙ্গা উস্কে দিয়ে তারা […]

বাংলা দখলের জন্য এত হ্যাংলা কেন, বিজেপিকে কটাক্ষ মমতার

পুরুলিয়া : পুরুলিয়ার মানবাজার কেন্দ্র থেকে এ বার সন্ধ্যারানি টুডুকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তাঁর সমর্থনেই প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারের জনসভা থেকে মমতা বলেন, কে প্রার্থী দেখতে হবে না। আমিই প্রার্থী। আমার উপর ভরসা রেখে ভোটটা দেবেন। তৃণমূলই সরকার গড়বে। যতই করো চক্রান্ত, সব হবে ব্যর্থ। বিজেপির উদ্দেশে তিনি বলেন, ‘‘ বাংলা দখলের জন্য […]

মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দেশবাসীকে ফের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে আমাদের প্রতিবেশী অঞ্চলে গত এক মাস ধরে এক ভয়াবহ যুদ্ধ চলছে। লক্ষ লক্ষ পরিবারের আত্মীয়-স্বজন এই দেশগুলিতে বাস করেন, বিশেষ করে যারা উপসাগরীয় অঞ্চলে কাজ করেন। সেখানে থাকা ১ কোটিরও বেশি ভারতীয়কে […]

‘রাজা চাই না’, আমেরিকা জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের বিক্ষোভ শুরু

ওয়াশিংটন : আমেরিকায় ফের বিক্ষোভ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শনিবার থেকে শুরু হয়েছে ‘নো কিংস’ আন্দোলন। ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাস থেকে এই আন্দোলন চলছে। শনিবার তার তৃতীয় দফায় ইরানের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে পথে নামলেন মার্কিন নাগরিকেরা। স্লোগান তুললেন, ‘আমেরিকায় রাজা চাই না’। প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী ‘নো কিংস’ […]

কসবায় ফের হত্যাকাণ্ড, স্ত্রীকে খুনের দায়ে গ্রেফতার স্বামী

কলকাতা : কসবায় ফের হত্যাকাণ্ড। এবার স্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার ভোরে কসবার বোসপুকুরে এই খুনের ঘটনা ঘটে। ধৃতের নাম বিনোদ। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত প্রায়ই মত্ত অবস্থায় বাড়ি ফিরত। স্ত্রী স্বপ্নার কাছে টাকা চাইত। টাকা না-দিলে অশান্তিও করত। শনিবার রাতেও তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে […]